somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদেশে রমজান!

০৩ রা জুন, ২০১৯ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদেশের মাটিতে রমজানের কোন গন্ধ পাওয়া যায় না। মানুষের কর্মঘন্টার কোন পরিবর্তন নেই। তবুও মোবাইল এ্যাপ, বাঙলা অনলাইন পত্রিকা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে রমজানের রেশ আমাদের মাঝে চলেই আসে। মনে পড়ে যায় রমজানের হাজারো স্মৃতি। যখন ছাত্র ছিলাম, রমজানের বেশিরভাগ রাতই নির্ঘুম কেটে যেত। সেহরির আগে আসত কড়া ঘুম! সত্য বলতে কি..অনেক দিন সেহরি করেই ঘুমিয়ে পড়তাম। ফজরের নামায টাও বাদ যেত অনেকদিন! আজ বহুদিন পর এসে একটি প্রশ্ন মনে আসে....ধর্মীয় এসব আচার আসলেই আমাদের ভেতরে কোন দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে কী? উত্তর দেয়া শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। আপেক্ষিক বিষয়ে একতরফা উত্তর পাওয়া কঠিন। তবে, বিদেশের মাটিতে নানান দেশের মানুষ, ধর্ম, আচার-আচারণ দেখে এ বিষয়ে একটু মন্তব্য করা যেতেই পারে। অতি-উন্নত জীবন মানসম্পন্ন এ দেশে ধর্মটাকে একটি গৌণ আচার বলে মনে করা হয়। অর্থ্যৎ, ব্যক্তি জীবনের বাইরে ধর্মীয় কোন আচার প্রায় অনুপস্থিত। আপনি চাইলে ধর্ম পালন করতে পারেন আবার, নাও করতে পারেন। তবে, আপনার ধর্মীয় আচার যেন কোন ভাবেই অন্যদের কোন সমস্যার সৃষ্টি না করে। আমার নিজের ধর্মপালনের ব্যাপারটি চিন্তা করে লজ্জা পেয়ে যায়। রমজান মাস এলেই আমি বা আমরা যেভাবে সংযমের বাধঁ ভেঙে ভোগ ব্যয় বাড়িয়ে তুলি-তা রীতিমত এদেশে অবিশ্বাস্য। রোজা থেকে একটি নির্দিষ্ট সময়ে খাওয়ার সংযম ছাড়া আর সব কিছুতেই আমরা বাধনহারা হয়ে পড়ি। খাবারের সেই সংযমটাও অবশ্য ইফতার আর সেইরী পার্টির তোড়ে উড়ে যায়!
এর পর আছে, ইদের শপিং, শো-অফ, ভ্যাকেশন পার্টি আরো হরেকরকম উপলক্ষ যেখানে সংযম মানেই বালাই ষাট! যাই হোক, রমজানের রোজা আমাদের জন্য একটি দারুণ সংযমের উপলক্ষ হলেও পারতপক্ষে তা খুব কমই আমাদের মনে আচড় কাটতে পারে। তা না হলে, আমাদের দেশেই রমজান মাসে অন্তত দুর্নীতি, ভেজাল এসব কম হত। বাস্তবতা হল রমজান মাসেই এগুলো বেড়ে যায় বহুগুন।

যায়হোক, আজই পেপারে দেখলাম, যশোরে চায়ের দোকানদারের স্ত্রী দুই সন্তান সহ আত্নহত্যা করেছেন। বলা হয়েছে, ইদ উপলক্ষে নতুন কাপড় দেয়াকে কেন্দ্র করেই এই দূর্ঘটনা। এভাবেই, আমাদের সমাজের ধর্মীয় আচারকে অনাচারে পরিণত করেছি আমরা। সুদের কারবারে এসব চায়ের দোকানীরা বড় অসহায়। তাদের ঋণের বোঝা পুন:তফশীল হয়না করা যায় না। করা যায় যারা, উচু শ্রেণির স্বঘোষিত ঋণখেলাপিদেরকে...বাই দ্যা ওয়ে, ওনারাও কিন্তু রোজা রাখেন, ঠিক যেমন টি রেখেছিলেন চায়ের দোকারীর স্ত্রী।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৯ দুপুর ১:৫১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

×