
(লেখাটা গত বছরের। ২০১৯ সাল, জুলাই মাসের ২০ তারিখ ছিল এক ঐতিহাসিক ঘটনার পঞ্চাশ পূর্তি। সেই ঐতিহাসিক ২০ জুলাই স্মরণে... অলংকার আর ভাবের ব্যপ্তি ঠিক রাখতে মূল রচনাটার হিসেবটাই রাখা হয়েছে।)
গবেষণায় গেছে পাওয়া...
আজ থেকে ঠিক বছর পঞ্চাশেক আগে
ভিনগ্রহী; তিন এলিয়েন এসে নেমেছিল রূপোলী চাঁদে!
ফুসফুসে যাদের যাওয়া-আসা করে কার্বন-অক্সিজেন,
অ্যামাইনো এসিডে পুরোটা পেশি
অস্থি-মজ্জায় মেলে ক্যালসিয়াম-পটাশি
রক্তে রন্ধ্রে দৌড়ে ফেরে সোনা-রূপা-আয়রন!
আরো বিস্ময়...!
সে এলিয়েনের জন্ম নাকি মহাজাগতিক এক বিস্ফোরণে
ছুটে বেরিয়ে যাওয়া নক্ষত্রের স্তুপ ছাইয়ের অন্তঃকরণে!
নক্ষত্রকে ঘুরে আসার হিসেবে তারা বয়স গোণে!
এই গ্রহের লোকেরা যদিও সেই এলিয়েনদের
নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স আর বাজ অলড্রিন নামে জানে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




