somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়

১৭ ই আগস্ট, ২০২০ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



-হ‍্যালো...! জেগে আছিস?
আলমগীর! চিনতে পারছিস?
___ব্যাক বেঞ্চার
বুদ্ধি-স্বাস্থ্যে স্থুলতায় দামড়া বলতো যারে কয়সার স্যার!
-হ্যাঁ, হ্যাঁ...হাসছিস! যাক; তাও তো চিনেছিস!
চেনা চেনা মুখই তো এখন চিনে নেয়া দায়
যাগগে, আসি কাজের কথায়__

জানিস, গত কদিন ধরে আমার ঠিক ঘুম আসছে না
ঘুম আসছে না অস্বস্তিতে__
তুই বলবি ডাক্তারের কাছে যেতে
ডাক্তার কী আর আছে রে সেই জাতে?
পায়ের ব্যথায় হার্টের সার্জারি...
লাশের অপারেশন করে চুপিসারে, তাড়াতাড়ি!
তারপর হাসপাতালের বিল, ওষুধের দাম
স্পেশালিস্টের স্পেশাল নজরানা মিলে... ভিটেবাড়ি!

শোন না.. রোগটা মনে হচ্ছে তেমনটা না
–"সকালে বলবো..." না না, বেশিক্ষণ লাগবে না।
তোর তো এখন অ..নেক নাম
তরতরিয়ে চড়েছে সাথে সময়ের দাম!

সময় থাকতে আসলেই দাম বোঝা দায়!
ঘুম হচ্ছে না এক অস্বস্তির পাল্লায়__
ঘটনাটা একটা খুনের... কিনা
না না; আঁতকে ওঠার মতো খুন সে না!

"পুলিশের কাছে...।" হা হা হা...
পারলে তো ওরা আমায় রিওয়ার্ড দেবে সাচ্চা
এই যুগে অন‍্যায় করে গ্রেফতার হয়, শুনেছে কেউ?
পরোপকারেই কেবল পড়ে ওদের হাতকড়ার নজরানা, খাতির তো ফাউ।
এই শহরে বিবেক বাঁচে না রে।
শহর জুড়ে ফ্লাট বাড়ি বিবেক বেচা টাকায়
মন ছুঁতে চায় চাবির গোছা
বিবেকটা তাও খোঁচায়!

–"সকালে হাঁটতে গেলে কমে...?"
ঝামেলার শুরু তো ওইখানেই...
সেদিন সবে সকাল বেলা..
খানিক আগে মুষ্টিকতক বৃষ্টি চুমে গেছে মাটির বুক
তাতে ওর মনটা ঠিক যেন ভিজে ওটেনি।
মেঘে-মাটিতে তখনো তাই চলছিল মান অভিমান।
তেমনি সময় পথের পরে কুড়িয়ে পেলাম,
সোনা নয়, মানিক নয়, ম‍ানি ভরা ম‍ানিব‍্যাগও নয়...
মুক্তোর মতো ছড়ছড়া ফণীমনসার একটা ছড়া!
কী যে সুন্দর তাদের হাসি...!
–যা বলেছিস..."গাছ পাগল" খেতাবটা তো এমনি হয়নি!
বয়স যত‌ই যাক না বাড়ি__
ভালোবাসারে বল ক্যামনে ছাড়ি?

তারপর জানিস? রেখেছিলাম সেটা পানির টবে
বেচারী মরেছে, পঁচেছে পানির চাপে।
নিজে আমি খুন করেছি ওকে
যদি ওকে দিতুম আরেকটু সময়__
তুই বল, ছেড়ে আমায় এই অসময়
'এমনি করে ও কি ঘুমায়?'

ফোনের শব্দে ছুটে গেল ঘুম...
স্বপনের ঘোরে বাস্তবে আসি আসি করেও অবচেতন;
বাবা ফোনের ওপাশে___
"তোমার বন্ধু, আলম, আমাদের ছেড়ে গেছে!"

কাজে-ক্লান্তিতে হয় না দেখা আট আটটি বছর
এ ক'দিনে সুযোগ হয়নি, পুছি অসুখের খবর!
বাস্তবে না সই, যেতে যেতে তাই বলে গেল স্বপনে
সময় না দিলে অসময়ে এমনি ঘুমায় প্রিয়জনে!
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:২৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×