somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুকনো শঙ্কে সায়র সংহারা নাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বয়স অনুমান করতে পারিনি। নিশাবসানে মোমের অবশিষ্টাংশ দেখে বিগত রাতের আঁধার দূর করা মোমবাতির পরমায়ু হয়তো বলা যায়, কিন্তু গেরস্তের ঘরে রাতের পর রাত দুঃখের আঁধার তাড়ানো সলতের চেহারা দেখে বয়স অনুমান করে____ সাধ্য কার!

শূন্য দৃষ্টি মেলে বসেছিল সে ঢামেকের ওয়েটিং বেঞ্চে।
দীর্ঘ ব্যবহারে সাদা এয়ারফোনের মতো মশিমাখা রঙ ধরেছে। একদা যে সফেদ-নির্মলা-সুষমা মণ্ডিত মুগ্ধ রূপের পসরা ছিল___তা যেন মশিমাখা ওই বর্ণ চোখে আঙুল দিয়ে রাজ সাক্ষী হয়ে বলছিল বারবার।

সবচেয়ে আশ্চর্য তার চোখ দু'টি। শূন্য-শুকনো সুরম‍্য-সুন্দর! জলের অভাবে যেমনি করে নদীর চলন বুক জুড়ে জেঁকে বসা কাশের চরের বাঁধাকে এড়িয়ে মাড়িয়ে দু'পাড়ের দুঃখ-সুখে বয়ে নিয়ে চলে সাগরে, তেমনি করে যেন নীরব-নিরন্তর-ভালোবাসার অভাবে বুকে জাগা আশা নিরাশার দীর্ঘ দীর্ঘশ্বাসের চর গুলোকে এড়িয়ে মাড়িয়ে সে সংসারের অনাহুতকে বয়ে নিয়ে চলেছে মহাকালের কালো গহ্বরে।

একটু খেয়াল করলেই সেই চোখে এককালের মহাযোগীর যোগ সাধনা পলকেই উধাও করার স্রোত টের পাওয়া যায়___ পদ্মার মতো। এখন তো সে বুড়ি পদ্মা তবু চরে গেলে গা শিরশির করে____
"হঠাৎ বানে অকূলে ভাসিয়ে নেবে না তো? এই তো গত বছরও ভাসিয়েছে বাপ-মা'র গোর, সাত পুরুষের ভিটেমাটি!"
কালের কোণায় কান পাতলে এখনো শোনা যায় রাজা রায় বল্লভের অমর কীর্তি নাশ করা গান! তাই তো ও কীর্তিনাশা।

তেমনি করে চোখে ছিল তার কালোত্তীর্ণ যোগী-মহাযোগীর সাত জনমের যোগ সাধনার সর্বগ্রাসী সৌন্দর্য!


বি.দ্র. তার ছবি তোলার মত বোধ ছিল না তখন। এই বেদেনীর চোখেও তেমনি সে মায়া খেলছে মজায়। ভাবনার সুবিধার্থে পিন্টারেস্টের এই ছবি।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×