কবিতা পাপ
২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই জনমের পূণ্য জুড়ে
তোমার অপার আঁধার চুলে
পরজনমে গন্ধ হব।
বেণির বঁধু সুবাস শুঁকে
যাবে নানান কাজের মুখে
অষ্ট প্রহর আমি যে তোর সঙ্গে ফিরব রে।
এই জনমের সকল পাপে
নিশির অলীক স্বপণ শাপে
দস্যু রাজ রাবণ হব।
মনের মানুষ মেলাইবে মন
সুখ ঘনাইবে আমার স্মরণ।
ভীম মূর্তি ভাসবে চোখে
বলবি তারে কায়ায় মেখে,
'ওই আসছে ভীম দস্যু
রাখো আমায় তোমার সুখে।'
সেই সে ভয়ের প্রতিদানে
ভাসবে নোনা মধুর বানে_
সেই সে দিনের সোহাগ রাতে
আমার ছায়া থাকবে সাথে
গোচর অগোচরে।
অষ্ট প্রহর আমি যে তোর সঙ্গে রইব রে।।
সকল আমার স্বপন জুড়ে
তোর অথই-নীর অক্ষি নীড়ে
ভালোবাসার কাজল হব।
চাইবি যখন মুকুর পানে
গুনগুনাবি আপন মনে।
আনমনেতে পরবি আমায়
স্বপ্ন আমার সাজবে তোমায়
আধ-ফোঁটা ওই কুঁড়ির কোণে
অচিন সমাদরে।
অষ্ট প্রহর আমি যে তোর চোক্ষে রইব রে।
সকল আমার নিংড়ে রুধীর
আঁচ রাঙা পা'য় চঞ্চলাধীর
ভালোবাসার আলতা হব।
বাতাস বসন চুম দিয়ে যায়
দূর দাঁড়ায়ে মুগ্ধে সে চায়।
আমি যে তোর মিশবো গায়ে
রইব কাছে ছায়ার চেয়ে
কায়ার সুবাস হয়ে।
অষ্ট প্রহর আমি যে তোর অঙ্গে মিশবো রে।
সকল আমার বিকিয়ে এ সুখ
সকল বিপদ আগলে এ বুক
প্রেম বিরহী অশ্রু হব।
কাঁদবি যখন স্মরে তারে
পরান পুড়ে হৃদয় চিরে,
তোর সে ব্যথার মতি হয়ে
গড়াব নিটোল গণ্ড বেয়ে।
ছুঁয়ে চিকন চিবুক যে তোর
বিবশ করে বিজন বিভোর
গভীর আলিঙ্গনে।
অষ্ট প্রহর রইব রে তোর স্মরণ গভীর কোণে।
গভীর সঙ্গোপনে।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৪ রাত ১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেগুলো শুধু রাজনৈতিক কর্মসূচি ছিল না, ছিল জাতির নৈতিক বোধের ওপর নির্মম আঘাত। একজন জাতীয় নেতার শাহাদাত বার্ষিকীর দিনে একটি দলের নেত্রীর তথাকথিত...
...বাকিটুকু পড়ুন১
ভ্যানের বার্গার আর
ই-কোলাই গিজগিজ ফুচকায়
এই ভ্যাপসা বগলভেজা গরমে
সুগারদাদুর সাইড-চিক চটে গ্যাছে।
দাদু পুরান পাটের কারবারী—নাহ্ এ হবেনা
....
হঠাৎ সুগারপিতার ফোন—MNC এক্সিকিউটিভ
রিটার্ন অন ইনভেস্ট জানে।
আর ঐ বুড়োটা!
হাইড্রা-কেরাটিন-রিবন্ডিং—খরচ জানে?
২
ছুড়ে ফেলা বার্গার খুলে
সস্তা পামের মেয়োনিজ... ...বাকিটুকু পড়ুন

সেই ছোটবেলায় আমার বাড়ির কাছেই একটা বুনো ঝোপঝাড়ে ঠাসা জায়গা ছিলো। একটি দুটি পুরনো কবর থাকায় জঙ্গলে ছাওয়া এলাকাটায় দিনে দুপুরে যেতেই গা ছমছম করতো। সেখানে বাস করতো এলাকার শেষ...
...বাকিটুকু পড়ুন
শরিয়তপুর শহরের সুপরিচিত ব্যক্তিত্ব ডাক্তার নাসিরের ওপর সাম্প্রতিক হামলার ঘটনাটি কেবল একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং এটি মানবতার সেবায় নিয়োজিত পেশাজীবীদের নিরাপত্তার ওপর এক চরম আঘাত। সমাজ যখন...
...বাকিটুকু পড়ুনচট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। রাত ১১ টা। ইভিনিং এ ১২ বছর বয়সের মেয়ে ভর্তি হয়েছে। ইন্টেস্টিনাল টিবি’র কেস। বাচ্চাটা থেকে থেকেই চিৎকার করছে, আংকেল আমার ব্যাথাটা কমিয়ে দেন।... ...বাকিটুকু পড়ুন