somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাস্টারদা
কিছুই হয়নি মর্মে জানা/ "জানি জানি"--তবুও চড়াই গলা/ আমি কত বড় তালকানা!

কবিতা বিলুপ্তি

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যতগুলো ক্ষোভ থেকে লিখেছিলাম সেদিন, আজ তার একটার হয়েছে বিচার। তবে আজ আরো বেশি বিভৎস, বিকৃত হয়ে ছড়িয়েছে সেই ব্যাধি। মন ক্ষত-বিক্ষত, অবস্থান আমার ঠিক আগের মতোই। তাই পুরনো কবিতায় করি প্রতিবাদ!


আমি তো আগেই বলেছি, "সমরিতা!
___তুমি ভুল গ্রহে এসেছ।
ভুলকে আপন করতে চলেছ, তুমি!
এখানে এর দো'পেয়ো জানোয়ারে ভরেছে সবটা
গায়ের জোরে নিজেদের নাম নিয়েছে __"মানুষ!"
অথচ শুয়োর, ছুঁচো, ছাগল, চামচিকে, গরুড়
কিংবা একই মুখে হাগা-খাওয়া বাদুর
সব নামই দিব‍্যি এদের ডাকনামে মিশে যায়!

গদির জন‍্যে এরা বাপকেও তুলতে পারে পাল্লায়
মা, মাটি, মাতৃভূমিকে দু'পায়ে দলিত-মথিত করে নেয় বাজারে।
স্বার্থের জন‍্যে নীতি, নৈতিকতা, আদর্শে নরকে গিয়ে নামে!
সবচেয়ে বেশি মরে এরা বাঁচার ওষুধে!
ধর্মের দোহাই দিয়ে।
ধর্মের দোহাই দিয়ে__
নির্দ্বিধায় সোদরের মাথা দেয় থেতলে ইটের ঘায়ে!
খুঁটিতে বেঁধে কী উৎসবেই না দেখে শেষ-শ্বাসের কষ্ট!
ধর্মের দোহাই দিয়ে বেঁচে যায় পাপী-পাতকী-নিকৃষ্ঠ
আঁধারিতে এথায় সারা আলোর পথ ঢাকা__
পঙ্গুত্ব নিয়ে রাহবার ঠেলিছে সভ‍্যতার আলীক চাকা।
পতঙ্গের মতো জানে না মায়ুস কেন যে সে হল খুন
সত‍্যের পাখায় সোৎসাহে মাখায় মিথ‍্যে মায়ার তূণ।
বছর-হাজার-সাজার পরে পাপী হয়ে যায় নিষ্পাপ
অপরাধী ঠিকি ঘুরে দিক-বিদিকি; শালা ধর্মাবতার কালো-কুচ-বক!

কান পাতো বাতাসে..
"আল্লাহু আকবার" নয়তো "জয় শ্রীরাম" আসে ভেসে।
কিংবা ডেমোক্রেসির হিপোক্রেসিতে__
আতশবাজির ফুলকি হয়ে ভরিছে কচি মাথার ঘিলুতে।
কাঁচা পোড়া মাংসে তারপর মসলা সুবাস..!
ঘৃণার কাবাবে যুগপৎ পুড়িতেছে চারিপাশ।

সব‍্যসাচী..
এরা সবি করতে পারে।
পায়ুতে বাতাস ঢুকিয়ে বেলুন করে উড়ায় ছেলের বয়েসি বোবাকে।
ছেলে হারা-মা ধূলার শিশুরে চুমে হয় খুন!
ধর্ম আর স্বার্থ জামায় দাউদাউ লাগায় বিভৎস আগুন।
চেলা কাঠের মাথায় লেগে থাকে সে ভালোবাসার রক্ত
পড়ে থাকে ধূলি পথে; গণপিটুনিতে! জুমা'র অক্ত
পাগলী হয় প্রসূতি; ম‍্যারির জঠরে যিশু আসে গভীর রাতে
কোনো এক দো'পেয়ো জানোয়ারের জোর-জবরদস্তিতে!

অথচ..
অথচ পরদিন পত্রিকায় শিরোনামে--
"বাঘ বিলুপ্ত হচ্ছে বনে!"
"হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য।"
প্রাণী বিলুপ্ত হচ্ছে!...হা হা হা! কী বিচিত্র!
সবচেয়ে বিপন্নতার মুখে আছে যে প্রাণী
তার কথা বেমালুম যায় ভুলে!
মানুষ___এর মানেটাই যে এই সব বিলুপ্তির মূলে!

তাই বলি ফিরে যাও...!
তার কাছে যে তোমারে পাঠায়াছে।
ক'বে, "ভুল করে তোমায় জানোয়ারের গ্রহে দিয়েছে।"
জিজ্ঞাসিলে বোলো, "এক বোবা জানোয়ার এ কথা শিখিয়েছে।"
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০২৫ রাত ৩:৩১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×