somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন, নীরব ঘাতক

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনি সবসময়-ই প্রচারের আলোটা কম পান । অথবা প্রচারের আলো থেকে নিজেকে সযতনে সরিয়ে রাখতে পছন্দ করেন । ক্যারিয়ারের প্রথম দিকেই জানিয়ে দিয়েছিলেন, “আকাশে চাঁদ উঠলে সবাই দেখতে পাবে” । তার মানে চাঁদের খবর আলাদা করে জানানোর প্রয়োজন হয় না । এখন পর্যন্ত সেটাই মেনে চলেছেন তিনি । তাই হয়তো বা পার্শ্ব-নায়কের চরিত্রেই থেকে যান, তিনি ।
দেশের পক্ষে বিশ্বকাপের প্রথম সেঞ্চুরীয়ান হলেও, তিনি আড়ালে পড়ে যান রুবেল হোসেনের বিধ্বংসী ইয়র্কারের । ঠান্ডা মাথায় একপ্রান্ত আগলে রেখে দলকে জয়ের বন্দরে পৌছালেও, শফিউলের ‘ফ্লুক’ ব্যাটিংয়ের নীচে চাপা পড়ে যায় তাঁর পরিণত ব্যাটিং । নেতৃত্বের মুন্সিয়ানায় দলকে ফাইনালে তুললেও তাকে নিয়ে মাতামাতি হয় না । বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ... সর্বত্র সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়ে নিয়ে যান সাফল্যের দ্বারপ্রান্তে, তবুও তাকে নিয়ে লেখা হয় না আলাদা কোন ফিচার ।
ক্যামেরার ফ্ল্যাশ তাকে খুঁজে নেয় না নাকি তিনিই ক্যামেরার ফ্ল্যাশ থেকে বাঁচিয়ে চলেন ? কে জানে !

বুদ্ধিমান পাঠক, নিশ্চয় বুঝে গেছেন এতক্ষণ ধরে কার কথা হচ্ছিল । জ্বী, তিনি আমাদের সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক মোহাম্মদ মাহমুদুল্লাহ রিয়াদ ।


যাকে অনেকেই ভালবেসে বলেন, ‘আমাদের ভিভিএস(ভেরী ভেরী স্পেশাল)’ । ভারতের ভিভিএস লক্ষণ যেমন প্রায়ই সৌরভ-শচীন-দ্রাবিডদের আড়ালে চাপা পড়ে থাকতেন, আমাদের রিয়াদও তেমনি মাশরাফি-সাকিব-মুশফিকদের আড়ালে চাপা পড়ে থাকেন । কিন্তু সেই লক্ষণের মতোই, ঠিক দলের প্রয়োজনে হয়ে উঠেন ভেরী ভেরী স্পেশাল ।
এই তো গত জিম্বাবুয়ে সিরিজের কথা । শেষ টি-টুয়েন্টিতে তাঁর ব্যাটেই তো বাংলাদেশের জয়ের সম্ভাবনা ঠিকে ছিল, অমন দুঃস্বপ্নের মতো সূচনার পরও ! ক্যারিয়ারের শুরুর দিকে ব্যাট করতেন সাত-আটে । বিশ্বমিডিয়ায় রীতিমতো যা ছিল গবেষণার বিষয় । ‘রিয়াদ কেন আটে’ এই নিয়ে কত কথা, কত আলোচনা ধারাভাষ্যকার থেকে সাংবাদিকদের মধ্যে ।
নিজ যোগ্যতায় সেই আট নম্বরের ব্যাটসম্যান এখন ব্যাট করেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ‘পজিশন’ এ । তিন-চার এ । কি টেস্ট, কি ওয়ানডে, কি টি-টুয়েন্টি দলের অপরিহার্য সদস্যটির নাম ‘মাহমুদুল্লাহ রিয়াদ’ । ব্যাটে-বলে দলকে দিয়ে যান ক্লান্তিহীন নির্ভরতা ও সহযোগিতা ।

তাঁর ঐ ‘প্রচার বিমুখ’ চরিত্রের কারণেই হয়তো বা তাঁর দলে থাকা নিয়ে দেখা দেয়, নানা প্রশ্ন । কয়েক ম্যাচ খারাপ খেললেই তিনি সমর্থকদের কাছে হয়ে উঠেন চক্ষুশূল ! কিন্তু এই সমর্থকদেরই আবার হাসি ফোটে, তাঁর ব্যাটে কিংবা বলে ! রিয়াদের সবচেয়ে বড় সুবিধা হলো, তিনি ফর্ম-হীন থাকার সুযোগ খুব কমই পান । কারণ, দুই-তিন ম্যাচ বাজে খেললেই যখন তাকে নিয়ে প্রশ্ন উঠে, তখনই তিনি মরিয়া হয়ে পারফর্ম করেন । যার ফলে বেশীর ভাগ সময়ই ফর্মে থাকতে হয় তাঁর ।
নইলে যে স্বদেশকে প্রতিনিধিত্বের সুযোগ হারাবেন ! দলকে সার্ভিস দিতে পারবেন না !

অন্তর্মুখী চরিত্রের এই নীরব ঘাতকের আজ জন্মদিন । ১৯৮৬ সালে ৪ঠা ফেব্রুয়ারী জন্মগ্রহন করেন বাংলাদেশ ক্রিকেটের পালাবদলের অন্যতম এই রুপকার ।
শুভ জন্মদিন, মাহমুদুল্লাহ রিয়াদ । ভাল থাকুন, সুস্থ থাকুন, রানে থাকুন ।

সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুভি রিভিউ - ম্যায় ওয়াপাস আউঙ্গা : দেশ ভাগের ট্র্যাজেডি আর হারিয়ে ফেলা প্রেমের অসাধারণ এক মেলবন্ধন 

লিখেছেন আলভী রহমান শোভন, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৩৪



একটা সময় হিন্দি মুভির বেশ ভক্ত ছিলাম। ভালো কোন হিন্দি মুভি রিলিজ পেলেই দেখে ফেলার চেষ্টা করতাম। কিন্তু বিগত কয়েক বছর ধরে হিন্দি মুভি তেমন দেখা হয়ে ওঠে না। বছরে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

খারাপটা কোথায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪


বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও... ...বাকিটুকু পড়ুন

×