somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বার্নাব্যুর আকাশে উঠুক আকাশী-নীলের উচ্ছাস

০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বায়ার্ন কে কাঁদিয়ে, দিয়েগো সিমিওনেই তো হাসলেন তৃপ্তির হাসি । আজ হাসবেন কে ? পেল্লেগ্রিনি নাকি জিদান ? রোনালদো নাকি আগুয়েরো ?
এ্যালিয়াঞ্জ এ্যারেনার লাল-উচ্ছাস উৎসবের হতে হতে হয়ে গেছে, জমাট বাঁধা রক্তের । গার্দিওলার ‘আক্রমণ এবং আক্রমণ’ কিংবা জার্মানদের জন্মগত ‘মরণপণ লড়াই’ কোনটাই বাঁধা হয়ে দাঁড়াতে পারেনি সিমিওনের দুর্দান্ত ট্যাকটিকসের সামনে । তিন বছরের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ফাইনালে তাই এ্যাটলেটিকো মাদ্রিদ ।

বছর দুয়েক আগে রিয়াল মাদ্রিদের কাছে হেরেই, রানার্স আপে সন্তুষ্ট থাকতে হয়েছিল সিমিওনের দলকে । এবারো ফাইনালে প্রতিপক্ষ হিসেবে তিনি কি সেই নগর প্রতিদ্বন্ধীদের-ই পাচ্ছেন ?
ব্যক্তিগতভাবে আমি খুব করে চাই, চ্যাম্পিয়ন্স লীগের ফিরতি লেগে আজ ম্যানসিটিরই জয় হোক । ম্যানসিটির পাঁড় সমর্থক নই, বরং বলা চলে কিছুটা রিয়াল মাদ্রিদ বিদ্বেষী । স্পেনের রাজধানী মাদ্রিদের কাতালোনিয়ার শোষণ-পীড়ণ জেনেছি বলেই কি না, রিয়াল মাদ্রিদকে মনে হয় আধুনিক ফুটবলেও ‘অর্থ’ দিয়ে সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার চেষ্টায় লিপ্ত ! যদিও একটা সময় জিদান, কার্লোস, ফিগো, রোনালদোর ‘গ্যালাকটিকো’র রিয়াল মাদ্রিদকে পছন্দ করতাম । কিন্তু এখন কেন জানি একটুও ভাল লাগাতে পারি না ।

সুন্দর ফুটবলের পূজারী আমি । আক্রমণ-প্রতি আক্রমণে ভরপুর ফুটবল, মুগ্ধ হয়ে দেখার চেষ্টা করি । তাই বায়ার্ন-বার্সা লড়াইয়ে ‘কে জিতল’ তার চেয়ে মূখ্য ব্যাপার থাকে, খেলা কতটা মনোমুগ্ধকর হলো । সেখানে বার্সালোনা জিতে গেলে ‘সোনায় সোহাগা’ আর হেরে গেলেও খুব একটা খারাপ লাগে না ।

সন্দেহ নেই, রিয়াল মাদ্রিদ আক্রমণাত্নক ফুটবল খেলে । বেল-রোনালদোর গতি আর পাওয়ার ফুটবল দেখাও চোখের জন্য প্রশান্তিদায়ক । তবুও ‘মাদ্রিদিস্তা’দের ভাল চোখে কেন যেন দেখতে পারি না !


ইত্তেহাদে, ম্যানসিটি-রিয়াল মাদ্রিদের প্রথম লেগের ফার্ষ্ট হাফ দেখেই ঘুমিয়ে পড়েছিলাম । কোন দলের খেলাই একটুও ভাল লাগেনি । তবে আজ মনে হয় সে হাহাকার ঘুচে যাবে । দুটি দলই নান্দনিক আক্রমণাত্নক ফুটবলই উপহার দেবে আশা করছি । এবং সব শেষে বার্নাব্যু’র সত্তর-আশি হাজার মাদ্রিদিস্তাকে স্তব্ধ করে দিয়ে, হাজার খানেক ‘ম্যানসিটি’ সমর্থকই কেঁড়ে নেবে সবটুকু আলো । বার্নাব্যুর রাতের আকাশ ভরে উঠবে আকাশী নীলের উচ্ছাসে !

আর যদি সত্যিই ম্যানসিটি বার্নাব্যুতে শোকের মাতম তুলতে সক্ষম হয়, তাহলে চ্যাম্পিয়ন্স লীগ ট্রফির পক্ষ থেকেও একটা ধন্যবাদ পেয়ে যেতে পারে তাঁরা ।
কারণ, তাহলে যে নতুন হাতের স্পর্শ নিশ্চিত হয়ে যাবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ট্রফিটারও । এর আগে এ্যাটলেটিকো মাদ্রিদ ও ম্যানসিটি কেউই কখনো ইউরোপের সেরা হতে পারেনি । ম্যানসিটির সামনে এবার সুযোগ, অনেক কিছু করার । অনেক কিছু করে দেখানোর ।
_____
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১০:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×