ছোট বেলায় শিখেছিলাম - শেষ ভালো যার, সব ভালো তার। তাইতো আজীবন সারা বছর না পরে, শুধু পরীক্ষার দুইদিন আগে ম্যারাথন পড়া দিয়ে কোনমতে রেজাল্ট সামলে বাড়ি ফিরতাম। মাকে বকা দেবার কোন সুযোগই দিতাম না। এই বুড়ো বেলায় এসে ছোটবেলার সেই বোল কি করে যেন আর কাজে লাগাতে পারলাম না।
বন্ধু কাজটা করতে চায়নি প্রথম থেকেই। কিন্তু আমার দিকে তাকিয়ে না করতে পারে নি।
বারবার বলেছি 'চিন্তা কোরো না। আমি আছিনা?' - চিন্তা ও করেও নি। কাজ করে গেছে এক মনে। রোদে পুরেছে, গরমে সিদ্ধ হয়েছে। কিচ্ছু বলেনি। বলবে কি করে ?? কাজ পাগল ছেলেটা কাজ পেলে আর কিছু বলতে জানে না যে।
২৮শে মে, রাত দুইটা। দলের সবার জন্য একটা করে খাম করা হয়েছে। আমি নিজে হাতে প্রতিটা খামের ওপর নাম লিখেছি। সবাই যার যার পাওনা বুঝে নিয়ে বাড়ি যাচ্ছে। ছেলেটা তাকিয়ে আছে, অপেক্ষা করছে । ও এখোনো জানেনা যে একটু আগে ওর 'আছে' খামটা 'নেই' হয়ে গেছে।
বন্ধু... যাবার আগে এই অপর্দাথটার গালে ঠাস্ করে একটা চড় দিয়ে যেতি ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






