নিজেকে নিয়ে ভাবছি আমি
শুধু নিজেকে নিয়েই লিখছি আজ
তুমি হারিয়ে গেছ জীবন থেকে অনেক আগেই
তোমাকে নিয়ে আজ তাই নেই কোন সাজ।
পরিবর্তন চেয়েছিলাম এই জীবনে
বদলাতে পারিনি তবু নিজেকে কখনো
আমি আছি তাই আজো আমার মতই
তুমি শুধু স্মৃতিতে জড়ানো।
আজ বাদে কাল সাতাশ পেরোনো যুবক আমি
কবির বয়স কেবল হবে সাত
কবিতা সুন্দর শুধু সেসব মুহূর্তে
কবির হৃদয় সয় যখন শত ঘাত প্রতিঘাত।
১৪.০৮.২০১৩
© ফয়সাল বিন হাফিজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

