বালিকা তোমার সাথে সেই ঊনিশ বছর বয়সে পরিচয়
বন্ধু ছিলে সেদিন, বন্ধু আছো আজ ও
মধ্যবর্তী সময়ে কয়েকটি প্রেমের গল্প ও কত শত কবিতা
হঠাত করেই চিঠির প্রতি ভালোবাসা!
অবিশ্বাসের সুর বেজেছিলো একদিন আকাশে-বাতাসে
নীল দালানের ভালোবাসায় সেই থেকে ক্ষত
এক বৈশাখে শুরু তোমার সংসারের যাপিত জীবন
সকাল-সন্ধ্যা করে আটাশ টি বসন্ত পাড়ি দিলো মায়া মাধব!
২ ফাল্গুন, ১৪২১
মালিবাগ চৌধুরীপাড়া
©ফয়সাল বিন হাফিজ
সর্বশেষ এডিট : ০২ রা নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



