বৃক্ষমেলা চলছে। উৎসাহ নিয়ে মেলায় গিয়ে কষ্ট পেলাম। বৃক্ষমেলাটাও দিনে দিনে ধনীদের মেলায় পরিণত হয়েছে। খুব কষ্ট পেলাম । থাই,জাপানী,তাইওয়ানী,পাকিস্তানী,ভারতীয়,মালয়শিয়ান নানা জাতের কত রকম ফুলফলের গাছ পাওয়া যাচ্ছে কিন্তু দেশী শিমুল, জুঁই, পলাশ, মালতি, শেফালি,বকুল খুব কম। থাকলেও দাম চড়া-এক একটা ১০০ টাকার উপরে ২০০ টাকাও চাইল একটা জুঁই ফুলের চারা। তাও আবার টবে নিতে হবে। এ আরেক বিড়ম্বনা। যে গাছই নিতে যাই, সেটাই টবে নিতে হবে তাদের নাকি চারা নেই। আমি বললাম, 'তাহলে আমার বাসার ছাদে যে গাছগুলো আছে সেগুলো এনে আমিই তো বিক্রি শুরু করতে পারি কি বলেন।' একটা হাসনা হেনার চারা বাইরে ১০-১৫ টাকা দাম ওখানে চাইল ৩০ টাকা। ওষধী গাছ আছে কিন্তু সাজানোর জন্য-কম জায়গাতেই বিক্রি হচ্ছে, দামও অনেক চড়া। অবাক হলাম বৃক্ষরোপন সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে।অথচ এ মেলা যখন প্রথম শুরু হয় বছর দশেক আগে (সম্ভবত), এ অবস্থা ছিল না । বাইরের নার্সারিগুলোর চেয়ে দাম সেখানে কম থাকত। আমরা দলবেঁধে যেতাম ফুলগাছের চারা কিনতে। আজ দেখি গাড়ী নিয়ে লাইন ধরে গাছ নিয়ে যাচ্ছে- দাম কোনো ব্যাপারই না । কষ্ট পেলাম, একটা এ্যালামান্ডা ৫০ টাকা হলে আমাদের শিউলি কেন ১০০ টাকা হবে?? যে বাউকুল নিয়ে সরকার এত প্রচারণায় নেমেছে সেটা কেন ১৫০ টাকা হবে??
আলোচিত ব্লগ
আমি টুপ করে চলে আসবো

আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন
রুবা

রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন
প্রথম .........।

আন্ডারগ্রাউন্ড শোতে এটাই আমার প্রথম ড্রামস বাজানোর একটা মুহূর্ত।
কিছু গল্প আসলে পরিকল্পনা করে শুরু হয় না।কিছু গল্প হঠাৎ করে একটা মুহূর্ত থেকে জন্ম নেয় আর তারপর... ...বাকিটুকু পড়ুন
সমুদ্রের নীল খাম
এই শহরে থাকি প্রায় সাতাশ-আটাশ বছর ধরে। তিন প্রেমিকার মায়া ছেড়ে যাওয়া যায় না এমন এক অদ্ভুত সুন্দর এই শহর। যার এক হাতে নদী, অন্য হাতে সমুদ্র, আর কপালে জায়গা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামী দুঃশাসনের পতন অনিবার্য ছিল, জুলাই তো স্রেফ উছিলা মাত্র!

জুলাই নিয়ে অনেক বিতর্ক, সমালোচনা আছে। কিন্তু, এটা অস্বীকার করার উপায় নেই যে জুলাই গণঅভ্যূত্থান না হলে আমরা দীর্ঘদিনের স্বৈরশাসন থেকে মুক্তি পেতাম না। জুলাই ঘিরে যত বিতর্ক, সমালোচনাই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।