somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাঠ কয়লা ছাই ২

৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আকলিমা থানা থেকে ফিরে এসেছে। তখন বেশ রাত। শহরের জেগে থাকা ব্যস্ততায় কিছু নয়। হোটেল মহাজনের সঙ্গে দেখা করে যাওয়ার পথে। তিন-চার হাজার টাকার আবদার। থানা টাকা খায়। দিলশাদ খান মানুষ ভালো। আকলিমা সংক্ষেপে কারণ তুলে ধরে। অবশেষে তিনখানা সবুজ নোট। সেই শক্তি আর সাহসে লালঘরে উঁকি দেয়। পুবমুখী গেটের পেছনে ঝাঁকড়া বকুল গাছ। এখনো ফলের ফাঁকে ফাঁকে কিছু ফুল রয়ে গেছে। তারই শেষ কিছু সুবাস বাতাসে ভেসে ভেসে থানা চত্বরের আশপাশে মাতাল ঢেউ তোলে। আকলিমার মন পোড়ে। আশা-নিরাশার দোলাচল। সে টেবিল থেকে টেবিলে ঘোরে। তার অনুনয়-বিনয় কারও এড়িয়ে যাওয়া উৎসুক চোখে হোঁচট খায়। কোনো হুশ থাকে না। ছোট ছোট লুকোচাপা দীর্ঘশ্বাস বুকের গহিনে ছটফট করে হেরে যায়। হায় আজ যদি মানুষটা বেঁচে থাকত! একা একা একলা লড়াইয়ের শেষধাপে মন উন্মন। মুনা আসতে চেয়েছিল। আকলিমা সঙ্গে নেয়নি। কোনো মিনতি শোনেনি। এখন মনে হয় সঙ্গে থাকলে বুকে বল পেত। অবশেষে কারও দৃষ্টি পড়ে। পাথরের চোখ হোক সে, তবু সেখানে কিছু নির্বিকার মনোযোগ, কিছু কৌতূহল, জিজ্ঞাসা খেলা করে; আকলিমার বুকে সাহস আসে। অনেক আশা নিয়ে এসেছে। নৌকোডুবি মানুষ যেমন খড়কুটো আঁকড়ে তীরে উঠতে চায়, যদি এই অন্ধকার গোলকধাঁধা গহ্বর থেকে একটু আলো খুঁজে পাওয়া যায়; তার মনজুড়ে স্বস্তি নামতে থাকে। কোতয়ালির উত্তরে যে টং দোকান, সেখান থেকে দুই প্যাকেট নাবিস্কো গ্লুকোজ বিস্কুট কিনেছে, মামুনকে দেবে; ছেলে যে ক্ষুধা সহ্য করতে পারে না। সেই প্যাকেট হাতের মধ্যে ঘেমে ওঠে। টেবিলের মানুষ কী ভেবে নেয়, কিছু লিখতে লিখতে থেমে গিয়ে চোখে চোখ প্রশ্ন করে।
‘কী দরকার?’
‘বাবা আমার পোলা। আপনেরা সন্ধ্যায় তুইল্যা আনছেন।’
‘পোলার নাম কী? কোন্ জায়গা?’
তারপর ব্যস্তত্রস্ত ফাইল ঠেলে উঠে দাঁড়ায় মানুষ। এদিক-ওদিক অস্থির দৃষ্টি ছুড়ে গরম স্বর তোলে। ওয়ারলেসে বেজে ওঠে পেট্রোলিং কথোপকথন। মানুষ সামনের কাউকে জিজ্ঞেস করে।
‘শফিক কই গেছে? মালদহপট্টি ফিরছে?’
‘না স্যার, আইসা পড়ব এখনি।’
‘দেখ তো এই মহিলা কী কয়?...এ্যাই এদিকে শোনো, কী নাম কইলা তোমার পোলার?’
‘মামুনুর রশিদ, মামুন বাবা, মামুন।’
আকলিমার কথা কে শোনে? আলোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষ সবটুকু আলো শুষে নিতে নিতে অন্ধকার করে তোলে দু-চোখ। সেই নিষ্প্রভ ছায়া ছায়া আলো-আঁধারিতে টেবিলে বসে থাকা অন্যজন মন্তব্য করে বসে।
‘মাদক কেস স্যার। ফেনসিডিল আর ইয়াবা।’
‘না বাবা, আমার পোলা এসব করে না। কলেজে পড়ে। আপনেরা ভুল সন্দেহে লইয়াইছেন বাবা।’
‘তুমি চুপ করো। এত কথা কও কেন হাঁ? কথার মইদ্যে কথা।’
‘স্যার পোলাডা না খাওয়া...ওরে এই বিস্কুটডা দিই?’
আকলিমা অবশেষে এক প্যাকেট বিস্কুট আর ঘি রং একটি চাদর দিতে পারে। ফাল্গুনের রাতে হিম হিম কুয়াশা। শীত ভেজা রাত। ঠান্ডা সহ্য হয় না। বিস্কুটের অন্য প্যাকেট খুলে লাল চায়ের আসর বসে। আকলিমার বুকে নিভে যাওয়া আগুন ফুরফুর করে জেগে উঠতে চায়, চোখ উঁচু দেখতে দেখতে ভেবে নেয়; উপায় কী? এসব তো হয়ই। তার অসহায়-কাতর দৃষ্টি। সে কোনো আইন জানে না। বোঝে না কিছু। পুলিশ দেখলে অচেনা কাঁপন জাগে। সেই ভয়...সেই আতঙ্ক বোবা করে রাখে চোখ-মুখ। বুকের ধুকপুক। ছেলেকে ফেরত নিয়ে যেতে পারবে তো? এই প্রশ্ন মনের অলিগলিতে দমবন্ধ নিশ্বাস ফেলতে ফেলতে আশপাশ ঘুরে আসে। গেটের ওখানে লাইটপোস্ট। শিখরে বিশাল এক বাল্ব জ্বলছে। সেখানে জমায়েত হয়েছে হাজার পোকা। সেগুলো উড়তে থাকে, আছড়ে পড়ে, মরে যায়। তারই ছায়ায় ঘোড়ানিম গাছে হালকা বেগুনি ফুল আশার আলো জাগিয়ে রাখে। আকলিমা এখন পোকা। সে আছড়ে পড়ে মেঝেয়। এখন শুধু পা ধরা বাকি।
মামুনের শুকনো চোখ-মুখ। এই আধ-এক ঘণ্টায় জমে উঠেছে হাজার দুশ্চিন্তা-অসহায় দৃষ্টি। একটু কি অলীক বিশ্বাস আর ক্ষোভ? সে বিস্কুট হাতে নিতে নিতে বলে, -
‘মা তুমরা চিন্তা করবা না। আমি কিছু করছি না কি?’
‘চুপ যা বাপ। আল্লা আল্লা কর। আল্লা রে ডাক। আল্লা সব মাফ কইরা দিব।’
‘মা মুনা আহে নাই?’
‘না বাপ। তর হেদিন সজল রে মাইর দেওন ঠিক হয় নাই। সরকারি দল করে। ওগো ম্যালা ক্ষ্যামতা।’
‘আমার হুশ আছিল না মা। আমারে মাফ কইরা দাও।’
‘আহা রে আমার জাদু!’
শেষমেশ কিছু হলো না। আকলিমা যখন কোতয়ালি থেকে রাস্তায় নেমে আসে, বেশি দূরের পথ নয়, অথচ মনে হয় যোজন যোজন দূর বিস্তৃত তেপান্তর, পুলসিরাতের সূক্ষ্ম সেতু পেরিয়ে যাচ্ছে। চোদ্দো শিকের অন্ধকার খাঁচায় কলিজার টুকরো থেকে গেল। তার প্রাণবায়ু নিশ্বাস। তখন আরও একবার, কতদিন পর সেই অস্থির মুখছবি ভেসে ওঠে। রাতের আকাশে তারাদের মেলায় কোন্ কোনায় সেই মানুষ? কোন্ অচিন অন্ধকারে লুকিয়ে বেসুরো জীবনের পরতে পরতে সপ্তসুর তুলতে মরিয়া? বেচারা! হতভাগা মানুষ। তাদেরও অন্ধকারে রেখে চলে গেল। আকলিমা কি গভীর আনমনা অস্ফুটে সেই নাম উচ্চারণ করে বসে? ‘মামুনের বাপ, আমাগো ফেলাইয়া কই গেলা তুমি?’ কোনো উত্তর নেই। বাতাসে ভেসে আসে শুধু উদাস হিম ঢেউ।
(চলমান)

আগের পর্ব: কাঠ কয়লা ছাই
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২০ বিকাল ৫:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

শেয়ার বাজারকে গতিশীল করতে স্টক ব্রোকারদের নিয়ে বৈঠকে বসছে ডিএসই আজ ১৪-০৯-২০২৬

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৭



বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকার

ভূমিকা

একটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি... ...বাকিটুকু পড়ুন

×