somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এটাই কি আমার সোনার বাংলাদেশ?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আমার এইটুকু জীবনে এই প্রথম এত বড় পোস্ট লেখা, তবে যাই হোক সবাই একটু সময় নিয়ে পোস্টটা পড়ুন, এবং তারপর চিন্তা করুন আপনি কি করবেন)

আজ সকাল আনুমানিক ১২.২০ পিএম-এ কি থেকে কি হলো, বলতে পারিনা। তবে হঠাৎই দেখলাম যে “কুমিল্লা সরকারি কলেজ”-এর কিছু ছাত্রলীগ কর্মী, “কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ”-এর ২ জন ছাত্রকে দৌড়ানি দেয়, তারপর ১ জন দৌড়ে কোন রকম পালিয়ে যেতে থাকলে ২/৩ জন (যাদের ১ জনের হাতে ছিলো ৬-৭ ইঞ্চি লম্বা একটি ছুরি) ছাত্রলীগ কর্মী তার পিছু নেয়। তারপর তাকে ধরতে পেরেছে কিনা তাও সঠিকভাবে বলতে পারব না। তবে যে ছেলে দৌড়ে পালাতে পালাতে পারেনি, সেই ছেলেটাকে ধরে ৪/৫ জন (যাদের ১ জনের হাতে ছিলো ৬-৭ ইঞ্চি লম্বা একটি ছুরি) মিলে সমানে মারধর করে “কুমিল্লা সরকারি কলেজ”-এ ধরে নিয়ে যায়। তারপর কি হলো তা আর দেখতে পাইনি।
তাছাড়া এখন আমার কথা হচ্ছে, তোমরা কলেজে আস পড়ালেখা করার জন্য, তোমাদের হাতে অস্ত্র কেন থাকবে? যেখানে তোমাদের হাতে থাকার কথা ছিল কলম, সেখানে তোমরা আজ হাতে তুলে নিয়েছ অস্ত্র। এই অস্ত্র কি তোমাদের পড়ালেখায় এতটুকু পরিমাণও সাহায্য করে? আমার মতে না! হয়তো তোমাদের বাবা-মা খুব প্রভাবশালী, তাই তোমাদের যা মন চাইবে তাই করবে? হ্যাঁ তোমরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারো। কিন্তু তোমরা তা না করে, মারামারি-হানাহানির পথ বেছে নিয়েছ। তোমরা যদি মনে করো যে, এটাতেই তোমাদের সফলতা, তাহলে তোমাদের আমি আর কিছুই বলব না।
তবে যাই বলি, ঘটনাটা দেখার পরে ভাবলাম, এটাই বুঝি আমার সোনার বাংলাদেশ? কি হয়ে গেল আমার সোনার বাংলাদেশের? মারের বদলে মার! খুনের বদলে খুন! কেউ বুঝতে চায় না যে, দুনিয়াটা ক্ষনিকের। এই দুনিয়া ছেড়ে একদিন সবাইকে যেতে হবে, তখন আল্লাহ্’র দরবারে কি জবাব দেবে তারা।
তবে মাঝে মাঝে ভাবি, আমার এই সোনার দেশ, আমার জন্মভূমি’কে যদি সুন্দর করে সাজাতে পারতাম। যেখানে থাকবেনা কোন মারামারি-হানাহানি, যেখানে থাকবেনা খুন-গুম, যেখানে থাকবেনা কোন সন্ত্রাসী-চাঁদাবাজি।
আমার কি সব আজেবাজে চিন্তা, তাই না? আসলে আমি আজব চিন্তা করছি, যেটা কখনো সম্ভব নয়। তাইতো ভাবছেন আপনারা, তাই না?
কিন্তু না, আমরা বাংলাদেশী, আমরা চাইলে পারি না এমন কোন কাজ নেই। আমরা যদি সবাই হাতে-হাত ধরে এক হই, তাহলে কার এত বড় স্পর্ধা, আমার দেশে মারামারি-হানাহানি করে, খুন-গুম করে, সন্ত্রাসী-চাঁদাবাজি করে? হয়তো আমার কথা অনেকেরই খারাপ লাগতে পারে। কিন্তু একটু ভেবে দেখুনতো, আমরা সাধারণ জনগন যদি হাতে-হাত রেখে এক হই, তাহলে কেউ কি আর এমন অপরাধ করতে পারে? এখন বাকি চিন্তাটা আপনারাই করুন। আজ হয়তো আপনার আমার চোখের সামনে অন্য একটা ছেলেকে মারধর করছে, আপনি আমি কিছু বলছি না বা সাহায্য করছি না। কিন্তু অন্য একদিন যখন আপনাকে মারধর করবে, তখন আপনাকেও কেউ সাহায্য করতে আসবে না। হয়তো মনে মনে ভাববেন আপনার অনেক প্রভাবশালী বন্ধু আছে বা আপনার অনেক প্রভাবশালী লোকের সাথে চেনাশোনা আছে, আপনাকে কেই বা কি করবে? যদি তাই হয়, তাহলে মনে রাখুন আপনার যখন বিপদ হবে তখন কিন্তু আপনি কাউকে পাশে পাবেন না। তবে হ্যাঁ, যদি মার খাওয়ার পরে কিছু করতে পারেন, সেটা হলো ভিন্ন ব্যাপার। তখন আপনি যাই করেন না কেন? আপনি কিন্তু মার খেয়ে ফেলেছেন। একটু ভাবুন আপনারা কি মারামারি-হানাহানির পক্ষে? যদি মনে করেন পক্ষে, তাহলে আমার আর কিছুই বলার থাকবে না। তবে যদি মনে করেন যে, বিপক্ষে তাহলে আজ থেকেই অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিন। কারণ মারামারি-হানাহানি দিয়ে কখনো কিছু জয় করা যায় না, তবে ভালোবাসা দিয়ে পৃথিবীর সবকিছুই জয় করা যায়।
অতএব বাকি সিদ্ধান্ত আপনাদের হাতে।
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৪
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৩

সত্যকে স্বীকার করার সাহস কি আমাদের হারিয়ে যাচ্ছে?

আমাদের দেশে এখন অদ্ভুত এক রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে। আপনি কোনো দলের সমালোচনা করলে- আপনি সেই দলের শত্রু।
আপনি কোনো দলের একটি ভালো... ...বাকিটুকু পড়ুন

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

লিখেছেন জুল ভার্ন, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৮

পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?

ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন

২৮ বছর পর ঋণের খোঁজে সন্তান বনাম হাজার কোটি টাকার খেলাপি: আমাদের ব্যাংকিং ও শেয়ারবাজারের ট্র্যাজেডি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৯

সংবাদের পাতার দুটি বিপরীতমুখী ছবি সাম্প্রতিক সময়ে আমাদের চরম এক সামাজিক ও অর্থনৈতিক বৈপরীত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়।

একদিকে আমরা দেখি, ২৮ বছর আগে বাবার নেওয়া মাত্র ১০ হাজার টাকার দাদন... ...বাকিটুকু পড়ুন

এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:০১



পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?

পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

×