somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোহরানা ও যাকাত আদয় প্রসঙ্গে-

১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইসলামের মৌল বিধান অনুসারে যৌতুক দাবি করা ও দেয়া-নেয়ার কোন সুযোগ নেই। তবে মোহরানা ও যাকাত আদায় করা ফরজ অর্থাৎ অবশ্য কর্তব্য।

১ দিনার= ৪.২৫ গ্রাম সোনা
১ দিরহাম= ২.৯৭৫ গ্রাম রূপা
১ মিসকাল= ১ দিনার= ৪.২৫ গ্রাম স্বর্ণ
হযরত ওমর (রাঃ) এর খিলাফতের সময় দিরহাম ও দিনারের মধ্যে সামঞ্জস্য বিধান (১০ দিরহাম = ৭ দিনার) করা হয়।
যেহেতু ১০ দিরহাম= ৭ দিনার
তাহলে ১ দিরহাম (রূপা)= ৭/১০ দিনার অর্থাৎ ০.৭ দিনার (স্বর্ণ)= ২.৯৭৫ গ্রাম রূপা
যেহেতু ৭ দিনার= ১০ দিরহাম
১ দিনার (স্বর্ণ)= ১০/৭ দিরহাম অর্থাৎ ১.৪২৮৫ দিরহাম (রূপা)

ঐতিহাসিক তথ্যমতে উম্মুল মু'মিনিন খাদিজার (রাঃ) সাথে বিয়ের সময় রাসূল (সাঃ) তাকে ৫০০ স্বর্ণমুদ্রা/ দিনার কিংবা ২০ টি উষ্ট্রী উপহার হিসেবে দিয়েছিলেন বলে কথিত থাকলেও সে সম্পর্কে বিশ্বাসযোগ্য সঠিক তথ্য আমার জানা নাই। যদি দিয়ে থাকেন তাহলে তখনকার হিসেবে তা ৭১৪.২৮৫ রৌপ্যমুদ্রা/ দিরহাম এর কাছাকাছি ছিল।

ইসলামি খিলাফতের সময় সোনা ও রূপার মূল্যের মধ্যে খুব একটা তফাৎ ছিলনা। কিন্তু বর্তমানে ১ গ্রাম সোনার মূল্য ৩১৯৯.৯৩ টাকা এবং ১ গ্রাম রূপার মূল্য ৪৯.৫৯৯ টাকা।

সুতরাং ৭১৪.২৮৫ দিরহাম রূপা= (৭১৪.২৮৫ x ২.৯৭৫) গ্রাম= ২১২৫ গ্রাম রূপা। বর্তমানে ২১২৫ গ্রাম রূপার বাজার মূল্য= (২১২৫ x ৪৯.৫৯৯) টাকা= ১,০৫,৩৯৭.৮৭৫ টাকা। আর ৫০০ দিনার সোনা= (৫০০ x ৪.২৫) গ্রাম= ২১২৫ গ্রাম সোনার বাজার মূল্য= (২১২৫ x ৩১৯৯.৯৩) টাকা= ৬৭,৯৯,৮১৫.২৫ টাকা।

হাদিছ অনুসারে দেখা যায় (সহী মুসলীম-১৪২৬ / Sunan an-Nasa'i 3350) নবুয়তের পর রাসূল (সাঃ) ৪০০- ৫০০ দিরহাম মোহরানা আদায় করেছেন। পরিস্থিতি ও পাত্র ভেদে তাঁর ও সাহাবাগণের ক্ষেত্রে এর ভিন্নতাও পরিলক্ষিত হয়। এমনকি আর্থিক অসামর্থ্যতার কারণে ক্ষেত্র বিশেষে পবিত্র কোরআন শিক্ষাদান করাকেও মোহরানা হিসেবে নির্ধারণ করা হয়েছিল বলে প্রমাণ পাওয়া যায়।

হযরত ওমর (রাঃ) এর খিলাফতের সময় দিরহাম ও দিনারের মধ্যে যে সামঞ্জস্য বিধান (১০ দিরহাম = ৭ দিনার) করা হয় সে অনুসারে ৫০০ দিরহাম = ৩৫০ দিনার।

যেহেতু ৩৫০ দিনার = (৩৫০ x ৪.২৫) গ্রাম বা ৫০০ দিরহাম= (৫০০ x ২.৯৭৫) গ্রাম = ১৪৮৭.৫ গ্রাম।

সুতরাং বর্তমানে ৩৫০ দিনার অর্থাৎ ১৪৮৭.৫ গ্রাম সোনার বাজার মূল্য= (১৪৮৭.৫ x ৩১৯৯.৯৩) টাকা= ৪৭,৫৯,৮৯৫.৮৭৫ টাকা (প্রায় সাতচল্লিশ লক্ষ ষাট হাজার টাকা)।

অপরদিকে ৫০০ দিরহাম বা ১৪৮৭.৫ গ্রাম রূপার মূল্য= (১৪৮৭.৫ x ৪৯.৫৯৯) টাকা= ৭৩,৭৭৮.৫১২ টাকা (প্রায় চোহাত্তুর হাজার টাকা)।

বর্তমানে রূপা ও সোনার মূল্যের মধ্যে বিস্তর ফারাক সৃষ্টি হয়েছে। সোনার মূল্য যেভাবে বেড়েছে, সে অনুসারে রূপার মূল্য বাড়েনি। সুতরাং মোহরানা নির্ধারণ ও যাকাতের হিসেব করার সময় সম্পদ ও সামাজিক অবস্থানের কথা বিবেচনা করে সোনা ও রূপার মূল্যের মাঝামাঝি পর্যায়ে সামঞ্জস্যপূর্ণ একটা মাপকাঠি নির্ধারণ করা এখন সময়ের দাবি।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চারদিকে অদ্ভুত নীরবতা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৫ ই জুন, ২০২৬ রাত ১০:৪০



নিশ্চিত গন্তব্যের দিকে ধেয়ে চলেছি।
ঊর্ধ্বলোক আর নিম্নের অতল অন্ধকার কোন জায়গায়,
সে নিয়ে আর চিন্তা কি!

প্রিয়ার আহবানে আমরা কতো কিছুই না করি!
এবারে প্রিয়ার আহবানে দিক-শূন্যই নাহয় হলাম!... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

সাদিক হাসনাতের প্রোগামে রাজাকার মঈনুদ্দীন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



এই ছবিটি লন্ডনে অনুষ্ঠিত হওয়া নিজেস্ব অর্থায়নে সাদিক হাসনাতের প্রোগামের। অসংখ্য আঙ্কেল আন্টিদের মাঝে একজন বিশেশ লোককে দেখা গেল সেখানে। লোকটাকে চিহ্নিত করে দেওয়া হয়েছে ছবিতে। এই লোকটি... ...বাকিটুকু পড়ুন

আমি দিতে এসেছি শ্রাবণের গান

লিখেছেন রাজীব নুর, ১৬ ই জুন, ২০২৬ দুপুর ২:০৫



'এই জল ভালো লাগে; বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল-চোখের উপরে
তার শান-স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে, আবেগের ভরে
ঠোঁটে এসে চুমো দিয়ে চলে গেছে কুমারীর... ...বাকিটুকু পড়ুন

×