somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি সাত পাঁচ ভেবে ফিরে যাই শেষ...

আমার পরিসংখ্যান

বিদ্যুৎ আকন্দ জামালপুরী
quote icon
সত্য সর্বদা সুন্দর । আমি সত্যের সন্ধানী এবং সত্যের পক্ষে। মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই- সুফিবাদের জনপ্রিয় এই বাক্যে আমার অগাধ বিশ্বাস।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

বেকার জীবনের অব্যক্ত পংক্তি মালা

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:১৪

জুতোর সুকতলি ক্ষয়ে
জুতোর বাড়ে কষ্ট,
নিত্য ঘুরে অফিস পাড়া
বেকার জীবন নষ্ট।
দেশে শিক্ষাব্যবস্থা অসংগতি
বৃদ্ধি পায় বেকার,
চাকরির নামে চলে প্রহসন
ব্যবস্থাপক নির্বিকার।
অফিস পাড়া যাতায়াতে
জুটল কত স্যান্ডেল,
হয়না চাকরি নেই মামু, খালু
নেই টাকার বান্ডেল।
চাকরি নিতে দলীয় প্রভাব
মন্ত্রী থাকতে হয়,
নইলে থাকুক যত যোগ্যতা
চাকরিটা হবার নয়।
অনাহারে মরবে ওরা যারা
আছে শিক্ষিত বেকার,
দেখবেনা কেউ দেখবেনা আর
দেখবেনা যে সরকার।
তবুও এদেশ উন্নয়ন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

দেহতত্ত্ব নিয়ে যাদের একটু বেশি আগ্রহ তারা জেনে নিন...

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ৩০ শে জুন, ২০১৭ সকাল ১১:০৯

বিস্তারিত জানতে ঘুরে আসুন দেহতত্ত্ব

ষড়রিপু

প্রতিটি মানুষের পিছে ছয়টি শত্রু রয়েছে যাকে বলা হয় ষড় রিপু- দেহ তত্ত্বে এদেরকে চোর হিসেবে বিবরণ দেয়া হয়-
১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sex urge)
২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)
৩. লোভ - লালসা । (Cupidity)
৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)
৫.... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬১৩১ বার পঠিত     like!

একজন বেকারের ত্রিশতম জন্মদিন

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:২৮

কি ভাবছেন? ঝলমলে কোন জন্মদিনের অনুষ্ঠান? ইয়া বড় কেক, সারি সারি মম বাতি, টেবিলের উপর রাখার বড় বড় গিফটের বাক্স.....
হয়, মাঝে মধ্যে এমন হয়। তবে কয়টা? আমারটা আপনারটা। কেমন ?

হুনছি হেদিন নাহি ম্যলা মানুষ অত্মহত্যা করে। বেশির ভাগ ঢাকা বিশ্ববিদ্যালেয়য়ের ছাত্র।

আইচ্যা বাই একজন বেকার মাইনষ্যের তিরিশ তম জন্ম দিন কেমন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৯৭ বার পঠিত     like!

কল্পিত কল্যাণ

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ২৫ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

আজ আমি অনেক তৃষিত
আমার প্রাণ আজ পিপাসায় কাতর
গত জীবনের সমস্ত সুখ স্মৃতি জমাট করতে চাই
সুখ চাই সুখ চাই সুখ চাই ।

একটি স্লোগান মুখর সকাল চাই আজ
ব্যর্থতা ক্লান্ত করেছে আমায়
ফেলে আসা অতীত ফেলে আসা দুঃসময়, আজ সুখস্মৃত্ ।
ভূলতে চাই ভূলতে চাই ভূলতে।

একটি হাঁস ডাকা সকাল চাই আমি
ঘুম কাতুরে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮১ বার পঠিত     like!

বেকারের টাকায় চলছে দেশ...........।

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:৩৫



আমার কথা বিশ্বাস হচ্ছে না? দেখুন.......

অবদান-১

চাকরির আবেদনের ফিঃ আচ্ছা এই আবেদন ফী কি বেকারদের কাছে থেকে নেয়া খুব দরকার? বিশেষ করে সরকারী চাকুরীর ক্ষত্রে আবেদন করার জন্য ফী নেয়া হয়ে থাকে। দেশে এত টাকা লোপাট হয়,দূর্নীতি হয় আর কিনা বেকারদের কাছে থেকে টাকা নিয়ে চলতে হয় সরকারের?নিশ্চই জেনে থাকবেন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৪২ বার পঠিত     like!

যে চাওয়াটা ছিল আনন্দের আজ তা লজ্জার আর কষ্টের

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:২৮

মাসের শুরুতেই বাবার প্রশ্ন, 'কিরে এ মাসে তোর টাকা কত লাগবে?
ছেলে চুপ করে যায়।কি উত্তর দিবে? গ্রাজুয়েশনের আগে প্রায়ই মিথ্যা বলে পাঁচশ বা একহাজার টাকা বাড়তি নিত।তখন কিছু বাড়তি টাকা নিতে পারলে কত আনন্দ,,কত উত্তেজনা!

অথচ এখন মাসের খরচের টাকাটাই যখন বাবা হাতে তুলে দেয় তখন ছেলেটা মাথা নিচু নিঃশব্দে টাকাটা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     like!

সবার একবার দেখা দরকার

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১০:১৯

বৃহস্পতিবার বাংলাদেশের রেলস্টেশন,
বাস টার্মিনালে ভীড় জমায় একদল তরুন।
তাদের লক্ষ্য ঢাকা; কারন এদেশে
ঝাড়ুদার নিয়োগ করলেও তার নিয়োগ
পরীক্ষা হয় ঢাকা থেকে । তারা কেউ
প্রিলি দেবে; কেউ রিটেন; কেউ ভাইভা।
কারো প্রথম, কারো পঞ্চাশতম; কারো বয়স
শেষের শেষ পরীক্ষা।। মা ফোন দেয়-
'বাবা পাশ করেছিস দুই বছর হল; একটা কিছু
কর। তোর বাবার পক্ষে আর সম্ভব না।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৩ বার পঠিত     like!

নকল ইলিশ

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩


বাঙ্গালী তো তাই ইলিশের প্রতি জন্মগত একটা প্রেম আছে। তাই বলে নকল ইলিশ খাব!
নববর্ষ উপলক্ষে রুপালি ইলিশের চাহিদা বাড়ায় মাছটির দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এই সুযোগে ইলিশের মতো দেখতে সামুদ্রিক সার্ডিন ও চৌক্কা মাছকে ইলিশ বলে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। মাছ দুটি স্বাদে-গন্ধে ইলিশের ধারে-কাছেও নয়।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৯৮ বার পঠিত     like!

বাংলা সন ও আমাদের নববর্ষ

লিখেছেন বিদ্যুৎ আকন্দ জামালপুরী, ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

উৎপত্তি
বাংলা ক্যালেন্ডার যা বাংলা সাল নামে পরিচিত তা ১৫৮৪ সালে ,মুঘল সম্রাট আকবরের সময় সরকারীভাবে চালু করা হয়। এটা প্রথমে তারিখ-এ-এলাহি নামে পরিচিত ছিল এবং ১৫৮৪ সালের ১১ মার্চ চালু করা হয়। যদিও এটা আকবর-এর রাজত্বের ২৯ বছর চালু করা হয় তবুও এর গননা করা হয় ৫ নভেম্বর ১৫৫৬ সাল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৭৪১০ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ