somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নকল ইলিশ

১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাঙ্গালী তো তাই ইলিশের প্রতি জন্মগত একটা প্রেম আছে। তাই বলে নকল ইলিশ খাব!
নববর্ষ উপলক্ষে রুপালি ইলিশের চাহিদা বাড়ায় মাছটির দাম অস্বাভাবিক বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এই সুযোগে ইলিশের মতো দেখতে সামুদ্রিক সার্ডিন ও চৌক্কা মাছকে ইলিশ বলে বিক্রি করছেন কিছু অসাধু ব্যবসায়ী। মাছ দুটি স্বাদে-গন্ধে ইলিশের ধারে-কাছেও নয়। তবে পার্থক্য না বোঝায় ইলিশ ভেবে সার্ডিন ও চৌক্কা কিনে ঠকছেন অনেক ভোক্তা।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর কাঁচাবাজারে সাধারণত সার্ডিন ও চৌক্কা মেলে না। তবে বিভিন্ন অলিগলিতে রাতে আলো-আঁধারিতে কিছু ব্যবসায়ী এসব মাছ ইলিশ বলে প্রায়ই বিক্রি করেন। বাংলা নববর্ষের আগে এটি বাড়ে।
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, দেশে জাটকা ছাড়াও ইলিশের মতো বা কাছাকাছি দেখতে চাপিলা, সার্ডিন ও চৌক্কা পাওয়া যায়। সরকার ১০ ইঞ্চি পর্যন্ত ছোট ইলিশকে জাটকা ঘোষণা করেছে। স্থানীয় ভাষায় সার্ডিনকে টাকিয়া এবং চৌক্কাকে চৌক্কা ফ্যাঁইসা বা চটপটিও বলা হয়।
ইনস্টিটিউটের নদীকেন্দ্র, চাঁদপুরের এক গবেষণায় বলা হয়, সার্ডিন মাছ অনেকটা আকারে জাটকার মতো হলেও চৌক্কা বেশ বড় হয়। লম্বায় অনেকটা ইলিশের কাছাকাছি। তবে ইলিশের চেয়ে চওড়ায় বেশ কম। সার্ডিন ও চৌক্কার চোখের আকার বড়। চৌক্কার মাথা লম্বাটে ও সুচালো। সার্ডিনের মাথা বড় ও সামনের অংশ ভোঁতা। তাজা জাটকার গন্ধ ইলিশের মতো। তবে চাপিলা, সার্ডিন ও চৌক্কার গন্ধ তেমন নয়।
জানতে চাইলে ইনস্টিটিউটের নদীকেন্দ্র, চাঁদপুরের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সার্ডিন ও চৌক্কা সমুদ্রের মাছ হলেও অনেক সময় নদীর মোহনায় চলে আসে। জেলেদের জালে ইলিশের সঙ্গে এসব মাছও ধরা পড়ে। চেহারায় কিছুটা সাদৃশ্য থাকায় অনেকেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেন। তবে ভালো করে খেয়াল করলে পার্থক্য বোঝা যায়।’ তিনি বলেন, ‘পরিপূর্ণ ইলিশ লম্বায় ৫০ সেন্টিমিটার পর্যন্ত হয়। সার্ডিন ও চৌক্কা আকারে ইলিশের ধারে-কাছে যেতে পারে না।’
খোঁজ নিয়ে জানা যায়, সাগরে সারা বছরই কম-বেশি সার্ডিন ও চৌক্কা ধরা পড়ে। বিদেশ থেকেও আমদানি হয় সার্ডিন। নববর্ষের আগে বেশি আমদানি হয়। তবে অনেক ধরনের মাছ একসঙ্গে আমদানি হয় বলে কী পরিমাণ সার্ডিন আসে সেই পরিসংখ্যান নেই।
বাংলাদেশ মৎস্য আমদানিকারক সমিতির সভাপতি আশরাফ হোসেন মাসুদ বলেন, ‘ওমান থেকে সার্ডিন মাছ আমাদের দেশে আসে। দামে কম বলে গরিবের মাছ হিসেবেই আমদানি করেন ব্যবসায়ীরা।--------------------
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

দৃশ্যমানতা এখন একধরনের পুঁজি

লিখেছেন মুনতাসির, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:০০

মানুষ শুধু অর্থ উপার্জনের জন্য কনটেন্ট নির্মাতা হতে চাইছে না। দৃশ্যমানতা নিজেই এখন একটি মূল্যবান সামাজিক সম্পদে পরিণত হয়েছে।

অনুসারীর সংখ্যা একজন মানুষকে পরিচিতি, আমন্ত্রণ, প্রভাব, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে প্রবেশাধিকার, বাণিজ্যিক... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×