আজ আমি অনেক তৃষিত
আমার প্রাণ আজ পিপাসায় কাতর
গত জীবনের সমস্ত সুখ স্মৃতি জমাট করতে চাই
সুখ চাই সুখ চাই সুখ চাই ।
একটি স্লোগান মুখর সকাল চাই আজ
ব্যর্থতা ক্লান্ত করেছে আমায়
ফেলে আসা অতীত ফেলে আসা দুঃসময়, আজ সুখস্মৃত্ ।
ভূলতে চাই ভূলতে চাই ভূলতে।
একটি হাঁস ডাকা সকাল চাই আমি
ঘুম কাতুরে চোখে চেয়ে দেখতে চাই আমি
ঘোলা জলে হাসের মাখামাখি
দেখতে চাই দেখতে চাই দেখতে চাই ।
অন্তত কালকের সকালটা
ক্ষণজন্মা হয়ে নয়
দীর্ঘায়ু চাই আমি, আগামীর জন্য
বাচতে চাই বাচতে চাই বাচতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


