somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিকলাঙ্গ স্বাধীনতা

১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যাঁ! আমি স্বাধীন দেশের নাগরিক
না! কখনো মাস্ক পড়বোনা!
কে? আমার জন্য?
আমি তো আক্রান্ত নই!
আমি দায়ী হতে যাবো কেনো?
আক্রান্ত, মৃত্যু- এসবের জন্য তোমরা নিজেরাই দায়ী!

এইতো ভোটার কার্ড।
এখানে দাঁড়াবো?
না, আমি এখনো ভোট দিইনি!
আমার ভোট হয়ে গেছে মানে?
কালী লাগাচ্ছেন ক্যান? ? ধাক্কা দিচ্ছেন কেনো?
ভোট দেয়ার অধিকার নাই মানে?
শুধু আপনার আছে! ! আপনাদের স্বাধীনতা?

আমাকে হাঁটতে দিবানা কেনো?
তোমার বাপের দিন্না জায়গা নাকি?
এটা ফুটপাত। হাঁটার অধিকার সকলের আছে।
দোকানের মালামাল ভিতরে ঢুকাও
ও আচ্ছা; এসব তোমার স্বাধীনতার অধিকারে?
টাকা দিয়েছো! ! কাকে? স্বাধীনতাকে?
কেনো? ফুটপাত ব্যবহারের জন্য?

এই! তোর রিকশা এখানে কেনো?
এই বেটা; আক্কেলের মাথা খেয়েছিস নাকি?
ঠেলাগাড়ি, ভ্যান এখানে কেনো?
এই ছোকরা, বাজারের কাঁচামাল এখানে বিক্রি করছিস কেনো?
এইযে মিস্টার আপনার গাড়ি এখানে পার্কিং করেছেন কেনো?
আচ্ছা, তোদের কি জন্মে দোষ আছে নাকি?
গালি দিচ্ছি মানে? শপিং মলে দোকান নিয়ে ওখানে বিক্রি করগা
এসব রাস্তা কেন ব্লক করে রেখেছিস?
তোদের অনুমতি দিয়েছে! ! কে? স্বাধীনতা?

ভাই, দাম কতো রাখলেন?
বেশি কেনো? কই আব্বা তো সকালেই নিয়েছিল?
তাহলে তো এগুলো আপনাদের আগের কেনা মাল
পাইকারি বাজারে যাবো কেনো?
টিভি নিউজের সাথে আপনাদের সম্পর্ক কী?
উত্তর দেবেননা কেনো?
সেটা তো জানি, আপনি বাজার নিয়ম মেনেই দাম রেখেছেন
ও আচ্ছা, তাহলে এটা বাজারের স্বাধীন সংবিধান?

ট্রাফিক ভাই, একটু গাড়িটা ছেড়ে দেয়ার অনুরোধ করছি
না; ইমার্জেন্সি ডেলিভারি রোগী। সত্যিই বলছি, দেখতে পারেন।
না, অ্যাম্বুলেন্স পাইনি। ছাড়তে পারবেননা! ! কেনো?
এ রাস্তা দিয়ে মন্ত্রী কখন যাচ্ছে?
যখন যাবে তখন দেখবো মানে?
নিষেধ আছে! ! কে করেছে?
স্বাধীনতার পতাকাবাহী গাড়ি?

সিস্টার, ডাক্তার আছে?
উনার পার্সোনাল চেম্বারে যাবো কেনো?
আমার টা কি ইম্পরট্যান্ট রোগী নয়?
এখন তো উনার ডিউটি এখানে থাকার কথা! !
আচ্ছা, তাইলে এটা উনার স্বাধীন পেশা! !
তো উনি পাবলিক সার্ভিসে জয়েন দিয়েছেন কেন?

হ্যাঁ। আমি আজাদের বড় ভাই
আসতে পারি? ধন্যবাদ
উচ্চতর গণিতের শিক্ষক নেই কেনো?
লকডাউনে চলে গিয়েছে? নিয়োগ দেবেননা আর?
চালিয়ে দেবেন মানে?
ছাত্র-ছাত্রীর লেখাপড়া, জ্ঞানার্জনের মান কোথায় গিয়ে দাঁড়িয়েছে, জানেন?
নির্দেশনা! ! কোত্থেকে পান এসব...? স্বাধীনতা থেকে?

আসসালামু আলাইকুম
আচ্ছা, এই মাহফিলের পরিচালনা পরিষদ কে?
না, মানে জানতে চাইছি এখন তো রাত ১২টা বেজে গেছে
সমালোচনা, পরনিন্দা আর কতক্ষন চলবে?
এসবের নাম ধর্মালোচনা মানে?
আমি নাস্তিক, মুরতাদ?
শরীয়তের ফতোয়া! ! স্বাধীতনার সংবিধান?

ওহ! আমি বড্ড ক্লান্ত এ বিকলাঙ্গ স্বাধীন মনমানসিকতায়!


© মাহতাব বাঙ্গালী
চট্টগ্রাম
২৩/০৯/২০২১
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০২২ সকাল ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×