somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ্মীবাজার ধর্মপল্লীতে বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন

২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডলঃ লক্ষ্মীবাজারস্থ পবিত্র ক্রুশ ধর্মপল্লীতে ১৬ অক্টোবর ২০১৫ খ্রীষ্টাব্দে (যাদের বিবাহিত জীবনের সময়কাল ১০ থেকে ৫০ বছরের উর্ধ্বে) বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন করা হয়। বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন অনুষ্ঠানে ধর্মপল্লীর মোট ৬০ জোড়া দম্পত্তি অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভ্যাটিকানের রাষ্ট্রদূত ও পুণ্য পিতা পোপের প্রতিনিধি আর্চবিশপ জর্জ কোচ্যেরী, ফাদার লুকো, পাল-পুরোহিত ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি এবং সহকারী পাল-পুরোহিত ফাদার অমল রোজারিও, সিএসসি।

অনুষ্ঠানের শুরুতেই সেন্ট গ্রেগরী স্কুল মাঠ প্রাঙ্গন থেকে জুবিলী উদযাপনকারীগণ বাদ্য-বাজনা ও শোভাযাত্রা সহযোগে গির্জায় প্রবেশ করেন। গির্জার প্রবেশমুখে দম্পত্তিদের তিলক চন্দন ও পর্বীয় উৎসবের চিহ্নস্বরূপ বিশেষ ব্যাজ পরানো হয়। খ্রীষ্টযাগে উপদেশ সহভাগিতায় আর্চবিশপ জর্জ কোচ্যেরী বলেন, বিবাহ একটি সাক্রামেন্ত। মণ্ডলী ও পুণ্যপিতা সব থেকে বেশি গুরুত্ব প্রদান করেন পরিবারের উপর। মণ্ডলী প্রত্যাশা করে বিবাহের সময় যে প্রতিজ্ঞা দম্পত্তিরা গ্রহণ করে তা তারা সারা জীবন অটুট রাখবে। আগামী রবিবারে পোপ মহোদয় ক্ষুদ্রপুষ্প সাধ্বী তেরেজার বাবা-মাকে সাধু-সাধ্বী ঘোষণা করবেন। আর্চবিশপ কোচ্যেরী পরিবারে থেকে খ্রীষ্টীয় মতাদর্শে জীবন যাপন করে সকলকে সাধু-সাধ্বী হওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেককে পরিবারের দ্রাক্ষারস হতে হবে। যেখানে থাকবে ঈশ্বরের আনন্দ, ভালোবাসা, শান্তি, পারস্পরিক বোঝাপাড়া ইত্যাদি। সর্বোপরি আমাদের যীশু, মারীয়া ও যোসেফের পবিত্র পরিবারের ন্যায় জীবনযাপন করতে হবে।

ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি জয়ন্তী উৎসব পালনকারী সকলকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে প্রতিটি পরিবারের জন্য আশীর্বাদ কামনা করে ধন্যবাদ জ্ঞাপন করেন। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ধর্মপল্লীর যুবদের দ্বারা প্রস্তুতকৃত জুবিলী উদযাপনকারীদের পুরনো দিনের ছবি দ্বারা প্রস্তুতকৃত বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানের শেষাংশে মিসেস রুনিয়া রোজারিও ও মিঃ জর্জ গমেজ তাদের অনুভূতি জানিয়ে বলেন, লক্ষ্মীবাজার ধর্মপল্লীর ইতিহাসে বিবাহ জয়ন্তী উৎসব উদযাপন এবারই প্রথম। আমাদের সকলের জন্য এই সুন্দর উদ্যোগ গ্রহণের জন্য ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে পাল-পুরোহিত শ্রদ্ধেয় ফাদার জেমস শ্যামল গমেজ, সিএসসি’কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

উল্লেখ্য এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতিস্বরূপ আগের দিন বিকেলে দম্পত্তিরা আরাধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:২০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×