somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভারস্থ ধরেণ্ডা গ্রামে ‘মাইরানু পেরেরা স্মৃতি-সংসদ’-এর যাত্রা শুরু

২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডলঃ ১৬ ডিসেম্বর ২০১৫ খ্রিস্টাব্দে সাভারস্থ ধরেণ্ড গ্রামে বিকাল ৪:০০ ঘটিকায় পেরেরা বাড়িতে খ্রিস্টযাগের মধ্য দিয়ে ‘মাইরানু পেরেরা স্মৃতি সংসদ’-এর উদ্বোধন করা হয়। খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন ফাদার আদম এস, পেরেরা, সিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন ফাদার এডমন ক্রুজ, সিএসসি ও ফাদার ব্রায়েন চঞ্চল (সহকারী পাল-পুরোহিত, ধরেণ্ডা ধর্মপল্লী)। মাইরানু পেরেরা-এর স্মৃতি স্মরণ করে ফাদার আদম পেরেরা বলেন, “আমাদের ঠাকুর দাদা মাইরানু পেরেরা’র জন্ম সন সঠিক ভাবে জানা না গেলেও আনুমানিক ১৮৮০-৮৫ খ্রিস্টাব্দের মধ্যে তাঁর জন্ম হয়েছিল। তিনি একজন সাধু প্রকৃতির মানুষ ছিলেন। প্রতিদিন গির্জায় খ্রিস্টযাগ এবং সন্ধ্যায় বাড়িতে প্রার্থনায় তিনি অংশগ্রহণ করতেন। আমার পুরোহিত জীবনে আসার জন্য তিনিই ছিলেন আদর্শ ও অনুপ্রেরণা। বিভিন্ন সময়ে ফাদারগণকে দেখিয়ে উৎসাহ দিয়ে তিনি আমাকে বলতেন, ‘তোরে সাব বানামু। সাব অইবি?’ ঈশ্বর ও তাঁর ইচ্ছাকে পূরণের জন্য আমি পবিত্র ক্রুশ সংঘে যাজকত্ব বরণ করেছি। মাইরানু পেরেরার স্মৃতি ও আদর্শকে স্মরণীয় করে রাখার জন্য এই ট্রাস্টের নামকরণ করা হয়েছে ‘মাইরানু পেরেরা স্মৃতি-সংসদ’।”

‘মাইরানু পেরেরা স্মৃতি-সংসদ’-এর উদ্বোধন অনুষ্ঠানে গ্রামের প্রাচীন মাতব্বর মি: নিকোলাস ক্রুশ বলেন, “মাইরানু একজন কর্মঠ ব্যক্তি ছিলেন। পূর্ব পুরুষের স্মৃতি ও আদর্শকে স্মরণীয় করে রাখার জন্য ট্রাস্ট গঠনের কথা এর আগে কখনও শুনিনি। এই সুন্দর ও মহতী উদ্যোগকে আমি স্বাগত জানাই। যাঁরা এই ট্রাস্ট পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা যেন সুন্দরভাবে সংসদটি পরিচালনা করতে পারেন। এই সংসদের মাধ্যমে অনেক গরীব, দুঃখী মানুষ উপকৃত হবে সেটাই আমরা প্রত্যাশা করি।”

কালবের প্রেসিডেন্ট মিঃ সাইমন পেরেরা বলেন, আমাদের দাদু ১৭ ডিসেম্বর মারা গেলেও আমরা আজকের এই দিনটিকে বেছে নিয়েছি তাঁর স্মরণে স্মৃতি-সংসদ গঠনের জন্য। সংসদ পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হবে। উক্ত কমিটিতে এক জন প্রেসিডেন্ট, একজন সেক্রেটারী, একজন কোষাধ্যক্ষ ও দুই জন মনোনীত সদস্য থাকবে। একজন হলি ক্রস ফাদার, একজন গ্রাম প্রতিনিধি এবং পেরেরা পরিবারের পক্ষ থেকে তিন জনকে নিয়ে সংসদ গঠন করা হবে (কমিটি গঠনের পদ্ধতি)। তিনি আরও বলেন, মাইরানু পেরেরা নিজে যে ত্যাগস্বীকার করেছেন তা নিয়ে আমরা গর্ববোধ করি। এই সংসদ গঠনের মাধ্যমে তিনি আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকবেন।

ট্রাস্ট পরিচালনার নীতিমালা’র মোড়ক উন্মোচন করা হয়। এরপর নীতিমালা পাঠ করেন মিঃ মানিক পেরেরা।

ট্রাস্টের উন্নতি ও সমৃদ্ধি কামনা করে আরও বক্তব্য রাখেন মিঃ জ্যোতি এফ, গমেজ, ফাদার ব্রায়েন চঞ্চল, ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, সিস্টার নমিতা, এসএমআরএ এবং সিস্টার সাগরিকা গমেজ, সিএসসি।

অতঃপর উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে মিঃ মার্টিন পেরেরা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য মাইরানু পেরেরা ১৯৬৯ খ্রিস্টাব্দের ১৭ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×