somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এ জাতির জনক বঙ্গবন্ধুর ৯৬তম জন্মবার্ষিকী এবং মহান স্বাধীনতা দিবস উদযাপন

০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডল: ৩১ মার্চ ২০১৬ খ্রিষ্টাব্দে বেলা ২.৩০ মিনিটে নটর ডেম বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে মহান স্বাধীনতা দিবস এবং যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি এবং দুই জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্বাগত বক্তব্যে ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী বাহিনী কর্তৃক সংঘটিত বর্বরোচিত ও লোমহর্ষক নরহত্যার ইতিহাস সম্পর্কে আলোকপাত করেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তিনি বলেন, “বঙ্গবন্ধু হলেন স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, দক্ষ, বিচক্ষণ ও নির্ভীক নেতা”। বঙ্গবন্ধুকে এই উপমহাদেশের এক বিদ্রোহের প্রতীক হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “তিনি কখনও কোন অন্যায়কে প্রশ্রয় দেননি। শেখ মুজিব সারা বিশ্বে প্রতিবাদী কণ্ঠকে সোচ্চার করেছিলেন। যে প্রক্রিয়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন”। এরপর তিনি মুক্তিযুদ্ধে শহীদ সকলের আত্মার জন্য চিরশান্তি কামনা করেন।
অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে জনাব জামিলুর রহমান খান ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার-এর জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রটি বিশ্লেষণপূর্বক এর তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, ১৯৭১ সালরে ১০ এপ্রিল তারিখে মুজিবনগর সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রটি বাংলাদেশের মুক্তিসংগ্রামের এক অনন্য দলিল এবং বাংলাদেশ নামক রাষ্ট্রের বৈধতার প্রমাণপত্র ও প্রথম আইনী সনদ। এই ঘোষণা পত্রেই স্বাধীনতা ঘোষণার রাজনৈতিক প্রেক্ষাপটটি অত্যান্ত সুনিপুণ ভাবে বর্ণণা করা আছে। পাশাপাশি বাংলাদেশ নামক নবগঠিত রাষ্ট্রের ভিত্তি স্বরূপ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে সকল নাগরিকের জন্য নিশ্চিত করণার্থে রাষ্ট্রীয় আদর্শিক ভিত্তি হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছে।

শিক্ষার্থীদের পক্ষ হতে ইদাফ ইকবাল বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক উল্লেখ করে বক্তব্য রাখেন এবং নিজেদেরকে সুশিক্ষায় শিক্ষিত, বিবেকবোধ ও স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে আদর্শ সৈনিকের ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।
বিশ্বদ্যিালয়ের শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও স্বাধীনতা দিবসের উপর সংগীত, আবৃত্তি পরিবেশন করে। শিক্ষক মি: রেনেট জন পল গমেজের রচনা ও পরিচালনা এবং ড্রামা ক্লাবের শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান স্বাধীনতাকে কেন্দ্র করে মঞ্চায়িত হয় বিশেষ নাটিকা “মুক্তি গাঁথা”। সবশেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিসেস তাসনুভা শারমিন অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা এবং এই অনুষ্ঠানের সমন্বয়ক মি: জ্যোতি এফ, গমেজ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী তনু হত্যার নিন্দা জানান এবং এই দুঃখজনক ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। অনুষ্ঠানে তনুর আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×