somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আইন বিভাগের উদ্যোগে এনডিইউবি’তে ইফতার মাহফিল

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডল: পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে সোমবার (২৭ জুন ২০১৬) সন্ধ্যা ৬.০০ টায় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিব, মসজিদে মুনাওঅর ড. মো. আব্দুল কাদির (অধ্যাপক আরবী বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), নটর ডেম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি, স্টুডেন্ট কাউন্সিলর ফাদার এডমন্ড ক্রুজ, সিএসসি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং আইন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ও বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান জনাব মো: আব্দুল গফুর।

ব্যবসায় শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান ড. পরিমল চন্দ্র দত্ত ইফতার মাহফিলে বলেন, ইফতার মাহফিল আয়োজন এটা সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির, এখানে কোনও ধর্মের ভেদাভেদ থাকে না। ইফতার মানুষের সুখে-দুখে পাশে থাকা, ঐক্য, ভ্রাতৃত্ব আর সম্প্রীতির প্রত্যয় নিয়ে এতত্রিত হওয়ার একটি সুযোগ।

ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি আইন বিভাগের পক্ষ থেকে ইফতার মাহফিল আয়োজনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সারা বিশ্বব্যাপী এখন পবিত্র রমজান মাস পালিত হচ্ছে। এটি সাধনার মাস হিসেবেও পরিচিত। মানুষ মাত্রই আমরা পাপী। রমজান আমাদের জন্য বিশেষ একটি সুযোগ যখন আমরা নিজেদের বিশুদ্ধ করতে পারি। বিশুদ্ধ হওয়ার একটি প্রক্রিয়া হচ্ছে রোযা। রিপু গুলোকে সংযত করার উদ্দেশ্যে রোযা পালন করা হয়। রোযার সময় শেয়ারিং এণ্ড কেয়ারিং বিষয়টি দৃষ্টিগোচর হয়। ইফতারের মাধ্যমে সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানব পরিবারের সাথে সহভাগিতা শান্তিপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

অধ্যাপক ড. মো. আব্দুল কাদির তাঁর বক্তব্যে বলেন, সিয়াম বা সাওম-এর শব্দগত অর্থ হচ্ছে বিরত থাকা, ইসলামে যাবতীয় পানাহার, কামাচার, পাপাচার থেকে নিয়ত করে প্রত্যহ দিবাভাগের সবটুকু সময় বিরত থাকাকেই সাওম বলে। এই মাসটি আত্মশুদ্ধি, আত্মসংযম ও মানবিকতার প্রশিক্ষণ ও অনুশীলনের মাস। ঢাল যেমন মরণাস্ত্র থেকে রক্ষা করে তেমনি রোযা আমাদেরকে পাপ-পঙ্কিলতা, ঝগড়া-বিবাদ থেকে রক্ষা করে।

রমজান মাসে যারা মিথ্যাচার, পাপ-পঙ্কিলতা থেকে নিজেদের মুক্ত করতে পারে না রোযা রেখে তাদের কোন লাভ নেই। এই মাসে একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে যাকাত ও ফিতরা দিতে হয়। উপস্থিত সবাইকে তিনি অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহিষ্ণু, সহমর্মী এবং সহানুভুতিশীল হওয়ার আহ্বান জানান।

রোযার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মাহফিলের সভাপতি সহযোগী অধ্যাপক আব্দুল গফুর বলেন, ইসলাম ধর্মে পবিত্র রমজান মাসকে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে পালন করা হয়। রোযাদারদের সম্পর্কে তিনি বলেন, আল্লাহ নিজ হাতে তাদের পুরস্কার ও উপহার প্রদান করবেন। রমজান মাসের এই বিশেষ আয়োজনের জন্য আইন বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রধান অতিথিকে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইফতারের আগে ড. মো. আব্দুল কাদির মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় নটর ডেম বিশ্ববিদ্যালয়ের উন্নতিও কামনা করা হয়।

ইফতার মাহফিল শেষে কথা হচ্ছিল আইন বিভাগের সিনিয়র লেকচারার এডভোকেট জামিলুর রহমান খান স্যারের সাথে। তিনি ইফতার সম্পর্কে বলেন, ইসলামে ধনী-গরিবের মধ্যে কোনো বৈষম্য করা হয়নি। ধনী-গরিব একসঙ্গে বসে ইফতার আল্লাহর অনেক পছন্দ। সমাজের সর্বত্র সব কাজে যদি এই সাম্য ছড়িয়ে পড়ে, তবেই সত্যিকারের শান্তি প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইফতার মাহফিলে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী রায়হানুল ইসলাম।


সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×