somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারাদের মেলায় জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার

০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিউটন মণ্ডল: শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ, দেশীয় সংস্কৃতি অন্তরে ধারণ, লালন ও চর্চার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করার লক্ষ্যে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’।

09 নভেম্বর 2016 খ্রিস্টাব্দ সন্ধ্যা 6.30 ঘটিকায় নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর নিজস্ব ক্যাম্পাসে ক্লাবের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নটর ডেম কলেজের প্রাক্তন ছাত্র ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ফাদার বেঞ্জামিন কস্তা, সিএসসি, রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি, বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত উপাচার্য ছাত্র-ছাত্রীদের পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় মনোনিবেশ করার জন্য উৎসাহিত ও অনুপ্রাণিত করেন। রেজিস্ট্রার ফাদার আদম এস, পেরেরা, সিএসসি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের সাথে পরিচিত করে গড়ে তুলতে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাবের নতুন যাত্রা শুরু হলো।

প্রধান অতিথির বক্তব্যে বাপ্পা মজুমদার তাঁর কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি রোমান্থন করে বলেন, নটর ডেমের তারাদের মেলায় (শিক্ষার্থীদের) আসতে পেরে আমি গর্বিত। অন্তর্নিহিত গুণাবলি বিকাশের ক্ষেত্রে সহশিক্ষা কার্যক্রমের কোন বিকল্প নেই। সহশিক্ষা কার্যক্রম চর্চার ক্ষেত্রে ‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’ অনবদ্য ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি।

‘নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কালচারাল ক্লাব’-এর মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন ইংরেজি বিভাগের সিনিয়র লেকচারার এসকে রিজওয়ান শিহাব এবং সহকারি মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন আইন বিভাগের এ্যাসিস্টেন্ট প্রফেসর তাসনুভা শারমিন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কালচারাল ক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×