somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার দেখা সিটি নির্বাচন-২০১৫

২৮ শে এপ্রিল, ২০১৫ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকাল থেকে চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে ঘুরে আসলাম। কাজীর দিঘী, জোলাপাড়া, নেচারিয়া মাদ্রাসা, নোয়পাড়ার দুইটি কেন্দ্র, আবদুর পাড়া, বাসন্তি স্কুল। শুধু মাত্র কাজীর দিঘীর কেন্দ্র ছাড়া সবগুলা কেন্দ্রই দখল হয়ে গেছে।বি.এন.পি সরে দাঁড়ানোর পর আ.লীগ কাউন্সিলররা নিজেরা নিজেরা মারামারি শুরু করেছে। অনেক কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়েও অনেক কে দেখলাম। সবচেয়ে বড় কথা পুলিশ নিরব দর্শকের মত চেয়ে আছে। আমি আশা করি ঢাকায় এইরূপ হয়নি।

আমরা সবসময় চাই বাংলাদেশে সবসময় মুক্তিযুদ্ধের পক্ষের দল থাকুক। সেটা সরকারি দল হোক বিরোধী দল হোক। আ.লীগ মুক্তিযুদ্ধের পক্ষের একটা দল হয়ে এই রকম একটা জোর জবর-দস্তি বিজয় নিয়ে কি করবে। ক্ষমতা থাকাটা সব কিছু নয়।বাংলাদেশকে স্বাধীনতা এনে দেওয়ার পিছনে এই একটি মাত্র দল নেতৃত্বে ছিল। আজ সে দলকে কেন স্থানীয় সরকার নির্বাচনে কেন্দ্র দখল করতে হবে।

ঢাকা-চট্টগ্রাম মিলে যে কয়জন মেয়র পদপ্রার্থী ছিল- তাদের মধ্যে আনিসুল হককে আমার খুব ভালো লেগেছে। ওনার নির্বাচনী প্রচারণায় ছিল উৎসাহ উদ্দীপনা। যা অন্য প্রার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়ে। আমি বিশ্বাস করি সুষ্ট নির্বাচন হলেও আনিসুল হক নির্বাচিত হতেন। কিন্তু এখন ওনার গায়ে যে জোর করে জয়ের কালিমা লাগিয়ে দিল আ.লীগ। এই কথা স্পষ্ট যে এখনকার আ.লীগ বঙ্গবন্ধুর আ.লীগ নয়।

কিন্তু দুঃখের বিষয় আমাদের মত স্বাধীনতার পক্ষের লোকদের জন্য বিকল্প দল এখনও আসে নি।তাই আমরা ভোট না দিয়েই থাকতে হবে এখন, সামনেও।
অবশেষে বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক দল আসতে হবে। যারা শুধু মিডিয়া কাভারেজ না, সত্যিকার অর্থে মাঠে থেকে, মানুষের পাশে থেকে, মানুষকে মুক্তির পথ দেখাবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

রোকেয়া পদক ২০২৫: ঘৃণা আর পুরস্কারের এক অদ্ভুত সহাবস্থান

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই এপ্রিল, ২০২৬ রাত ১:০৭


২০২৪ সালের ৫ই আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশে অনেক কিছু ঘটেছিল। কিছু আশার, কিছু উত্তেজনার, আর কিছু একেবারে হতবাক করে দেওয়ার মতো। হতবাক করার মতো প্রথমেই যে... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ- মেঘলা আকাশ

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই এপ্রিল, ২০২৬ ভোর ৫:৩৮

তাপমাত্রা ১৫ ডিগ্রী সেলসিয়াস
সময় সন্ধ্যা ৭টা বেজে ৪০ মিনিট
জানালা থেকে ঐ বাঁ দিকে Lake Ontario -র জল আর আকাশের মেঘের মেলা মিলেমিশে একাকার


একটু আলোর রেখা
টরোন্টো... ...বাকিটুকু পড়ুন

×