
মহাকালের শ্রোতে ক্ষুদ্র সময়ের আমরা একেকজন যাযাবর মিলে গড়ে উঠেছি Shohortoli
সোনালী সেই দিনগুলো থেকে কবি আসাদের মাহাত্ম্য কিংবা সেই খোলা চিঠি। নীলিকা থেকে প্রস্থান অথবা জেলখানার চিঠি। কেমন করে জানি আমরা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছি এ শহরে।
আহবান এর বাধন এ পালিয়ে বেড়াচ্ছে যেন ক্ষুদ্র সময়ের যাযাবর শহরতলি। চলো পালাই,পালাই!!
এক আকাশ পৃথিবী থেকে দেশমাতার কাছে চিঠি,কর্কশ পদধ্বনির প্রতিক্রিয়া যেন উপ-ছায়া হয়ে মুক্তির ফেলানী উঠে। কাটাতারের বেড়ায় দ্রোহের দরে দেহ যেন শহরতলীর আকাশ।
ফেলানী,আহা কাটাতারে ঝুলে থাকা যাযাবরদের ফেলানী! তুমিহীন তোমার শহরে গনজোয়ারের মুখ বন্ধ,খড়কুটো ধরে যেন বেঁচে থাকার তৃষ্ণা। মা,আর কোন খোলা চিঠি নেই,কবি আসাদের খোলা চিঠি নেই,তারকাটায় ঝুলে নেই ফেলানী,কারো কোন প্রতিক্রিয়া নেই,নেই কোন জোয়ার,গনজোয়ার কিংবা মনজোয়ার।
মা!!!! আমি আবার জেলখানা থেকে চিঠি লিখতে চাই,আসাদের খোলা চিঠিতে ব্যাকুল হতে চাই,ফেলানীর লাশের গন্ধের শপথ নিয়ে আমি আবারো দেশমাতার কাছে চিঠি লিখতে চাই।
বিচার চাই বিচার চাই ফেলানী হত্যার বিচার চাই।
শুভ জন্মদিন শহরতলি ও শহরতলীর যাযাবরদের,জন্মদিনের ব্যপক শুভেচ্ছা
পুরানা ফাইলঃ ৬ অক্টোবর ২০২৩
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





