somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনুদ্দিন
কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক, মানুষেই সুরাসুর।

মায়ানমার মুসলমান আর আমাদের কথা!!

১১ ই জুন, ২০১৫ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
ফেসবুকে মহামারী আকারে একটা নিউজ চলছে। শেয়ার,কমেন্ট ও লাইকের বন্যা বয়ে যাচ্ছে। সেটা হলো মায়ানমারে মুসলমান হত্যা। ব্যাপক হারে ছবি শেয়ার চলছে,যদিও কয়েকদিন আগেও একই ছবি ভারতের মুসলমানদের বলে চালিয়ে দেওয়া হচ্ছিল।

২.
সকল অন্যায়ের বিরুদ্ধেই আমাদের সোচ্চার হওয়া উচিত। কিন্তু তাই বলে মিথ্যাকে আশ্রয় করে নয়।যে কোন স্পর্শকাতর বিষয় দেখলেই আমাদের খারাপ লাগে,প্রতিবাদ করি। আর আমরা বাঙালিরা বেশি করি।বুঝে করি,না বুঝে করি। জেনে করি,না জেনে করি। ধর্মীয় ব্যাপার হলে তো কথাই নাই। আমাদের এই সরলতার সুযোগ নিয়ে বাংলাদেশেও সাম্প্রদায়ীকতার সৃষ্টি করার চেষ্টা চলছে।একবার ভাবুন,কিছু স্বার্থান্বেষী লোক ছাড়া আমরা হিন্দু,মুসলিম,বৌদ্ধ,খ্রীষ্ট্রান সকলে মিলে-মিশে কত আনন্দে বসবাস করছি।তাহলে কেন স্বার্থান্বেষীদের ফাঁদে পা দিয়ে সমাজের শান্তিটুকু আমরা নষ্ট করব। সেটা তো আমাদের ইসলামেও নেই।

৩.
মায়ানমারের মুসলমান রক্ষার আগে আমাদের নিজেদের ঈমানটা ঠিক করা জরুরি নয় কি? আমার জানা অনেকে আছে যারা মদ,গাঁজা থেকে শুরু করে নারীতেও আসক্ত। অথচ কি সুন্দর ধর্মীয় কথাবর্তা,নীতিবাক্য।তাদের মনের ভিতরটা যদি এত সুন্দর হতো তাহলে তো অশান্তি অর্ধেক কমে যেত। তারা বছরের কয়েকটা দিবসেই শুধু মসজিদে যায়। আবার সেটা খুব ফলাও করে ফেসবুকে প্রচার চলে।

কয়েকদিন পরে দেখা যাবে নামাজের মাঝখানে স্ট্যাটাস দিয়ে বসে আছে – “বিতর নামাজের সূরাটা ভুলে গেছি,কেউ কি বলে দিবে,প্লিজ!”

৪.
আজ যারা আপনারা মিথ্যাটাকে পৃথিবী ব্যাপি ছড়িয়ে দিয়ে ইসলাম রক্ষা করতে চাচ্ছেন তারা কি আরেকবার ভেবে দেখবেন? আপনার মিথ্যার কারণে সমাজে শান্তি বিনষ্ট হচ্ছে, যেটা ইসলাম কথনও সাপোট করে না।

তাই ছবিগুলো শেয়ার দেওয়ার আগে একটু চিন্তা করুন, কোনটা সত্য কোনটা মিথ্যা। সত্যিকার মায়ানমারের চিত্র তুলে ধরেন। না হলে একদিন দেখবেন মিথ্যাবাদী রাখাল আর বাঘের গল্পের মতই হবে সবকিছু।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৫ রাত ১:২২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×