
রঙিন এই পৃথিবী, স্বপ্নে সাদাকালো
বাস্তবতার হিরিকে মাতাল,
উচ্ছাসে হই উত্তাল,
কখনো আঁধার আবার কখনো আলো।
বিফলে মূল্য ফিরত বলে অনেকে
জীবন একবারই বটে,
ঘটানা ঘটালেই রটে,
অনির্বাচিত জ্বলে উঠা সার্থক যেখানে।
বিষম সংঙ্কুল বিফলতা ভঙ্গুর করে
নিজেকে খাপ খাওয়ানো,
স্বশরীরে প্রতিভা লুকানো,
করি উন্মোচন বার্ধক্য দূর করে।
রঙিন পৃথিবিকে রাঙিয়ে বাস্তবতা শিখি
ধূসরকে করি মলিন,
নীলকে করে বণহীন,
উচ্ছনের ইতি টেনে উচ্ছাসেই আঁকি।
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





