
গোঁজামিল সময় আর ব্যস্ততার অভিযোগ,
দৌড়ত্বের ছাপ সাথে বাস্তবমুখী মনোযোগ।
স্মৃতিচারণ দৃষ্টিভঙ্গি নিপাত যাক,
চায়ের কাপে ঝড়ের সম্মতি পাক।
ভিন্ন জগতে অমিলের মুখোমুখি,
সামলে উঠতে সময়ের রেশারেশি।
সময়ের বিতৃষ্ণা ছাপিয়ে করি সম্মেলন,
চায়ের কাপে ঝড়ের হোক আয়োজন।
অপ্রয়োজনীয় চাহিদার প্রয়োজনীয়তার হার,
বেরসিক ভাবনা,উচ্ছন্নতায় সাবাড়।
অহেতুক সময়ের দাসত্বে আড়ম্বর,
আবার জমে উঠুক চায়ের কাপে ঝড়!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


