
সহনীয় তাপমাত্রাকে ঘ্রাস করে দখল করে নিয়েছে রেকর্ডগড়া অসহিঞ্চু শীতকাল। শীতের সফলতাকে তুরি দিয়ে শির শির করে ধেয়ে আবিষ্ট করে আচ্ছাদিত শীতলতার সীমাহীন গর্জন শীত আসছে ......।রক্ত হিম সাথে রন্ধ্যে রন্ধ্যে আকুতি" উষ্ণতা চাই"। সূর্যকে পাত্তা না দিয়ে, পলিথিন,গাড়ির টায়ার, খ্যাড় জ্বালানোর তীব্র প্রতিক্রিয়ার শীত। গরম কাপড় পরিধানের স্টাইলিস শীত।জমে যাওয়া শীত,মাতিয়ে দেয়া শীত, উত্তাল পাত্তাল শীত।
শীতকে পুঁজি করেই সিগারেট খাওয়ার মতো মুখ দিয়ে ধোয়া ভূস্মিভূত করার অভিনব কৌশল আয়ত্ত করা।দুহাত প্যান্টের পকেটে কিংবা পরিহিত গরম কাপড়ের গুজে রাখা নতুবা বগলের তলে কিংবা পিছনে দুহাত কব্জায়ে জড়োসড়ো হয়ে গুগিয়ে চলা।মাফলারের রকমফের ঢংয়ে বেধে কান-মুখ-নাক গরম করার প্রক্রিয়া কিংবা মুখোশধারী কানটুপি,মানকিটুপিতে নিজেকে ভিন্নগ্রহের প্রাণীতে রূপান্তর করা।শীতে চিকন মানুষ চিমষে ন গিয়ে ফুলে ফেটে যাওয়ার উপক্রমের প্রবাহচিত্র হরহামেশাই লক্ষ্যনীয়। অযথা হাত ডলাডলি করে সহনীয় মাত্রায় ঘুষ খাওয়ার পায়তারা না করে একটু উঞ্চতার জন্য সকলেই যেন মরিয়া। দাঁতেদাঁত চেপে শীতের পোশাকে স্মার্ট দেখাতে কারো সান্নিকি উঠে যায় আবার কারো হার না মানা ওভার স্মার্ট ভাব নিতে শরীরের সবকটা লোম সটান দাড় করিয়ে অবশেষে নিউমোনয়ার কাছে কড়জোরে ক্ষমা চাইতে হয়।অসহনীয় শীত বাধ্য করে লেপ-কম্বলের মায়ায় জড়িয়ে রাখতে।
খন্ডকালীন শীত জম্ম দেয় অখন্ডকালীন বিতৃঞ্চার,অভিযোগের,বৈষ্ণম্যতার।শীতে লুটুপুটি খেতে খেতে খেয় হারিয়ে অনেকেই ব-কার শ-কার লেপ্টে দেয় শীতের গায়ে।শীতের মাত্রাকে প্রকাশ করতে উপমার যেন শেষ নেই.... অসহ্য ....তীব্র.... ভয়াবহ.... তো আছেই সাথে আতঙ্কিত শীত.... দুদূর্ষ শীত.... বেমানান শীত....এখন যেন ঘনীভূত শীতের ভরাডূবিতে কাঁপছে পুরোদেশ বলতে বাধ্য করে।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৩:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



