
আমি স্টেটাস বক্কর হালি ইস্যু। গরম কোন ইস্যুতে হিসু করা কিংবা হালি হালি স্টেটাস দেয়াই আমার কাজ। পাকনামি কথাবার্তা,অযৌক্তিক প্রসঙ্গ টেনে আনা,বিদ্রোহী ভাবনা নিয়ে মেলা মাথা ঘামায় আমি। যেকোন বিষয় লাড়াচাড়া দিয়ে বের করতে চেষ্টা করি ঘটনার সামনের ঘটনা……
তাহলে শুরু করা যাক…সম্প্রতি কোটা পদ্ধতি নিয়া বেশ লাড়াচাড়া হচ্ছে আর আমি সেদিকেই হাত ঘুরাচ্ছি স্পিন বলের মতো…খাইয়া দাইয়া কাজ কাম না থাকলে যা হয় আরকি।
কোটা পদ্ধতি এমন বিষিয়ে তুলছে, যারা প্রকৃতস্থ মেধাবী,যোগ্যতাসম্পন্ন তাদের কোন বেলই দেয়া হচ্ছে না,হাতে বেল ধরিয়ে রাখা হচ্ছে। শিক্ষা ব্যবস্থার এরকম নাজুক পরিস্থিতির উপর কোটা পদ্ধতিটা যেন মরার উপরে খাড়ার গা।
জনসংখ্যার যে ঘনত্ব সে তুলনায় ক্ষেত্র বিশেষ নিন্ত্যতই কম আর সেই ফজিলতে যদি প্রতিযোগিতা বাড়ছে বাড়ছে বলে মুখ দিয়া ফেনা তুলা হয়..সেটা অযৌক্তিক তো বটেই সাথে গাজাখুড়ি গপ্পের মতো…কোটা পদ্ধতি সত্যিকার অর্থে এগুলোর উপর বর্তানো উচিত বলে মনে করেন স্টেটাস বক্কর হালি ইস্যু মিয়া….
>লোকাল বাসে একটি করে কোটা
>দূর্নীতি করায় একটি করে কোটা
>পাবনায় থাকবে একটি করে কোটা
>ঘুষ খাওয়ায় থাকবে একটি করে কোটা
>ট্যাফিক জ্যামে থাকবে একটি করে কোটা
>কোটা একধরনের মূল্যহ্রাস অফার
>কোটাকে সিন্ডিকেটের সাথে তুলনা করলেও ভুল হবে না
যদি এগুলোকে কোটার আওতায় আনা যেতো..তবে উন্নয়নের জোযারে ভাসা যেতো। সবার উপরে কোটা সইত্য তাহার উপরে নাই। বাদ যাবে না কোন ক্ষেত্র,কোটা হবে সর্বত্র! এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো আপনি..৫৬ শতাংশ কোটা যেখানে ছিনিমিনি!!!!!
স্টেটাসের বকবকানি হালি হালি,নতুন ইস্যু কিন্ত খাড়া আছে মিয়া!!!
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৮ রাত ১২:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


