
কোটা সংস্কার নিয়ে পক্ষপাতিত্ব করার কি আছে
আন্দোলন কতটা যৌক্তিক সেটা আগে দেখুন.....
১) সরকারি চাকরিতে ৫৬ শতাংশ কোটা যা বিশ্বের কোন দেশে নেই!
২) কোটার ভিত্তিতেই যদি সরকারি চাকরি এতো সহজ হয় তাহলে মেধাবীদের কি হবে ভেবে দেখেছেন কি?
৩) কোটা ভিত্তিক নিয়োগের কারণেই প্রতিবছর দেশে শিক্ষিত বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে
৪) দেশের নড়বড়ে অবস্থার জন্য এই কোটা ভিত্তিক নিয়োগ যথেষ্ট দায়ী
৫) মেধাবীদের মেধা কাজে লাগানো যাচ্ছে না
৬) চাকরীকে সোনার হরিণ বানানোর পিছনে কোটায় আষ্টেপিষ্টে জড়িত
৭) যেকোন সরকার আমলে কোটা ভিত্তিক নিয়োগ বেড়ে যাওয়ার কারণে একতরফা রাজনীতি বেশি কায়েম হয়
৮) ইচ্ছেমতো কোটা নিয়োগে রাজনৈতিক দলের পাল্লা ভারী হয় তো বটেই সেইসাথে বিরূপ প্রভাব পরে দেশের উন্নয়ন অবকাঠামো গুলোতে
৯) সমাজে বৈষম্য বাড়ার অন্যতম কারণ এই কোটা ভিত্তিক নিয়োগ
১০) দূর্নীতি,ক্ষমতাগিরির দাপটের মূলে এই কোটা
কোটা নিয়ে খোঁচাতে তাদের আঁতে গা লাগছে...সাপের লেজে পারা দেয়া যাকে বলে আরকি....তাদের বিস্ফোরক মন্তব্যে তা সহজেই অনুমেয়। ইচ্ছা মতো কোটা সাজিয়ে ইচ্ছা মতো দাপিয়ে বেড়ানো,দলের বাইরে বড় কোন পদ খালি না রাখাকে খুব চৌকষ ভাবে কাঠামোবদ্ধ রাজনীতি ছাড়া আর কি দিয়ে সঙ্গায়িত করা যায় ...??????
আমাদের দেশের সবদলের রাজনৈতিক কৌশল যে আমলাতন্ত্রে বিশ্বাসী তন্ত্র সে মুখোশ এই আন্দোলনের উন্মোচিত হচ্ছে......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


