somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাশরাফি কি পারবেন ইমরান খান হতে..?

১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





মাশরাফি রাজিনীতিতে আসায় ইতিবচিক নেতিবাচক ধারনার সংমিশ্রনে সমালোচনার ঝড় উঠেছে। কারণ আমাদের ধারণা আমাদের দেশে নোংরা রাজনীতির চর্চা বেশ হয় অন্যদিকে মাশরাফি হচ্ছে ক্রিকেটীয় ভালোবাসার চাদরে মোড়ানো সুপ্ত নিরেট ভালোবাসার আদর্শিক এক নাম। আদর্শিক ইতিবাচক চরিত্রকে নেতিবাচক জায়গায় দেখে ইতিবাচক ভাবনা না হওয়াটাই স্বাভাবিক। দেশের হুলুস্থূল রাজনৈতিক রঙ্গমঞ্চে ইতিবাচক আদর্শ প্রতিষ্ঠিত করা আদৌ কি সম্ভব প্রশ্নটা হচ্ছে এখানেই…

ক্রিকেটের আস্থা,ভরসার জায়গা থেকে অনেকেই বলছে মাশরাফির মতো সৎ,নিষ্ঠা ভালো মানুষ রাজনীতিতে আসলে দেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে অনেকেই আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে উদাহারণ টেনে বলছে যদি ক্রিকেটের অধিনায়ক থেকে দেশের অধিনায়ক হতে পারে তাহলে মাশরাফি রাজনীতি করলে দোষের কি আমাদের ভাবনাটাই হয়ে যাচ্ছে সব নেতিবাচক এর কারণে আমরা ইতিবাচক কিছু ভাবতে পারি নাই….

রাষ্ট্রপতির এই সময়কার আলোচিত মন্তব্যে টেনে বলতে হয় আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে গরিবের ভাউজ ! গরিবের বউ যেমন সকলের ভাবী তেমনি রাজনীতিতে যে যেভাবে ডুকে পড়ছে। প্রথমেই আসা যাক মাশরাফির রাজনৈতিক জ্ঞান কতটুকু? মাশরাফি দর্শন শাস্ত্র নিয়ে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্সে ভর্তি হওয়ার পর খেলাধূলায় মনোনিবেশের কারণে শেষ করতে পারেনি এবং পূর্বে সে কোন রাজনীতিতে সংশ্লিষ্ট ছিলো না এবং সে ক্রিকেট থেকে এখনো অবসর নেয়নি। অন্যদিকে যদি পাকিস্থানের ইমরান খান ১৯৭২ সালে তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত কেবল (কবনষব) কলেজ থেকে গ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। এখানে তার পাঠ্য ছিল দর্শন, রাজনীতি ও অর্থনীতি; এই বিষয়ে। ইমরান খান লেখাপড়ার সাথে অনেকভাবেই সংশ্লিষ্ট ছিলেন। তিনি তাই হতে পেরেছিলেন বিলাতের ব্রডফোর্ট বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর (২০০৫ নভেম্বর থেকে ২০১৪ নভেম্বর)। ইমরান খান কেবল রাজনীতি করেননি, করেছেন জনহিতকর কর্মও। যেমন তিনি তার মাতা শওকত খানমের নামে গড়েছেন শওকত মেমোরিয়াল ক্যান্সার হাসপাতাল ও গবেষণা কেন্দ্র এবং গড়েছেন নামাল কলেজ। ক্রিকেট থেকে অবসরের পর ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ২২ বছর আগে তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ’ (ন্যায়বিচারপন্থী) রাজনৈতিক দল গঠন করে। এদিক থেকে মাশরাফির অবস্থান পুরো উল্টো । তবে কেন…….?

তর্কের খাতিরে যদি ধরে নেয় ২২ গজের মাঠ কাঁপানো পেসার এবং অধিনায়ক মাশরাফির মতো ভালো মানুষ যদি রাজনীতিতে আসে তবে আমাদের দেশের রাজনীতির প্রেক্ষাপট কিছুটা হলেও পরিবর্তন হবে। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা হচ্ছে আহমদ ছফা’র “গাভী বিত্তান্ত” উপন্যাসের মতো। যদি আপনার আশেপাশে নেতিবাচক প্রভাব পূর্বেই প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে আপনি সেটি দ্বারাই প্রভাবিত হবেন একা শত চেষ্টা করেও ইতিবাচক দিক প্রতিষ্ঠিত করতে পারবেন না। আমাদের দেশের রাজনীতি হচ্ছে দাপুটে সব দূর্নীতিগ্রস্ত,আলখাল্লা জড়ানো অসৎ প্রভাবশালীর দখলে সেখানে কিভাবে ইতিবাচক প্রভাব প্রভাবিত করবে সেটা কি সম্ভব ? আরেকটি উদাহারণ টেনে যদি বলি, দাপুটে অভিনেতা এবং ১৯৬৩ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে যোগদানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যোগদান করা আসাদুজ্জামান নূর বর্তমান ক্ষমতাসীনদের অধীনে সংস্কৃতি মন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের সংস্কৃতি অঙ্গনে কতটা ভালো কাজ উপহার দিতে পেরেছেন এবং আমাদের সংস্কৃতি অঙ্গন কতটা উন্নত করতে পেরেছেন,বলেন তো ?

রাজনীতি ছাড়াও দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে,দেশের স্বার্থে নিজেকে সপে দিতে সমাজ কিংবা রাষ্ট্রে অনেক ভাবে প্রভাবিত করা যায়। আর যদি রাজনীতির মাধ্যমেই দেশকে কিছু দেয়ার থাকে তাহলে কোন দলের বিজ্ঞাপন অথবা লেজুড়বৃত্তি না হয়ে স্বতন্ত্র ভাবে রাজনীতি করলে নেতিবাচক-ইতিবাচক সংমিশ্রণ ধারণার উর্ধ্বে জায়গা পেতেন শ্রদ্ধেয় মাশরাফি ! কারণ “মাশরাফি” নামটা আমাদের মহাত্ব,আদর্শিক ভালোবাসায় সিক্ত সবার উর্ধ্বে প্রতিষ্ঠিত একটি নাম !
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩২
৮টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভালো শিক্ষার্থী কখনো পরীক্ষা পেছাতে চায় না

লিখেছেন মুনতাসির, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ৮:২৯

কারণ একজন প্রস্তুত শিক্ষার্থী জানে, পরীক্ষা যত দ্রুত শেষ হবে, সে তত দ্রুত জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবে। অনিশ্চয়তা, বারবার সময়সূচি পরিবর্তন কিংবা দীর্ঘ অপেক্ষা—এসব কারও জন্যই কল্যাণকর নয়।

বৃষ্টি,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

উপপোকায় খাওয়াচ্ছ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮


তোমার ফসলী মাঠের ফসল.
কেন উইপোকায় খাওয়াচ্ছ
কিছুদিন পর করবেটা কি
পাগল পাগল হবেই. শুনি!
পড়ালেখা করে একদিন বড় হবে
এটাই তো স্বপ্ন দেখি ওগো সোনাধন
তোমার সুনাম ভরে যাবে পাড়ায় পাড়ায়
গর্বে ভরে ওঠবে বাবা মায়ের... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

আজকাল বিবাহযোগ্য নারী-পুরুষ যে কারণে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ভয় পায়

লিখেছেন এমএলজি, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৪

বছর দশেক আগের কথা। আমি তখন কানাডায় ব্যবসারত অস্ট্রেলিয়ান এক ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করি। আমার এক সহকর্মী ছিলেন যার বয়স কমবেশি ৪৫ বছর। বেশ ভালো... ...বাকিটুকু পড়ুন

×