somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সক্রেটীয় সংলাপ, গণিত গল্পগ্রন্থ ভয়ংকর সারাসিন জাদু'র পাতায় সংকলিত

১২ ই আগস্ট, ২০১৮ দুপুর ২:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সক্রেটিস: তার [মেনোর ক্রীতদাসের] বিষয়ে এখন তোমার কী অভিমত, মেনো? সে কি এমন কোনো বক্তব্য দিয়েছে যা তার নিজস্ব নয়?
মেনো: না, সবগুলো উত্তরই ছিল তার নিজের।
সক্রেটিস: অথচ এগুলো সে জানত না, কিছুক্ষণ পূর্বেও আমরা একমত ছিলাম।
মেনো: কথা সত্য।
সক্রেটিস: কিন্তু এসব মতামত তার নিজের ভেতরেই কোথাও না কোথাও ছিল, তাই নয় কি?
মেনো: হ্যাঁ।
সক্রেটিস: তাহলে একজন মানুষ যে জানে না, সেও নিজের ভেতর ধারণ করে থাকতে পারে সেসব বিষয়ের উপর সত্যিকারের ধারণা যেসব বিষয় সে জানে না?
মেনো: ব্যাপারটি এরকমই প্রতিভাত হচ্ছে বটে।
সক্রেটিস: বর্তমানে এসব মতামত, যা সদ্য জাগ্রত হয়েছে তার ভেতরে, বিরাজ করে স্বপ্নের মতো। কিন্তু সে যদি একই প্রশ্নের মুখোমুখি হয় বিভিন্ন উপলক্ষে এবং বিভিন্ন উপায়ে, তুমি বুঝতে পারছ যে শেষ পর্যন্ত বিষয়টির উপর সে এমন জ্ঞান ধারণ করবে যা অন্য যেকারও মতো সঠিক।
মেনো: সাহস করে এ কথা বলাই যায়।
সক্রেটিস: কেউ তাকে শিক্ষা না দিলেও সে নিজেই নিজের জন্য এ জ্ঞান খুঁজে পাবে, যদি কেবল তাকে প্রশ্ন করা হয়?
মেনো: হ্যাঁ।
সক্রেটিস: আর নিজের অন্তস্থ জ্ঞানের এই স্বতঃস্ফূর্ত পুনরুদ্ধারই হচ্ছে তার স্মৃতি?
মেনো: সঠিক।
সক্রেটিস: আর এখন তার যে জ্ঞানটি হলো, সে অবশ্যই তা হয় অর্জন করেছে, না হয় সবসময় তার মধ্যে ছিল এটি?
মেনো: হ্যাঁ।
সক্রেটিস: কিন্তু সে যদি জ্ঞানটি সর্বদা ধারণ করে থাকত, তাহলে সর্বদা সে তা জানতে পেত; অন্যদিকে জ্ঞানটি যদি সে অর্জন করে থাকে, এ জীবনে তা অর্জন করে থাকতে পারে না সে, যদি না অন্য কেউ তা শিক্ষা দিয়েছে। সকল জ্যামিতিক জ্ঞান এবং জ্ঞানের অন্যান্য শাখার ক্ষেত্রেও তার আচরণ হবে একই রকম। এখন কেউ কি কখনও তাকে এসব শিখিয়েছে? তোমার তো অবশ্যই জানার কথা, যেহেতু তুমি বললে সে তোমার গৃহেই জন্মেছে এবং বড় হয়েছে।
মেনো: হ্যাঁ, আমি জানি কেউ তাকে পূর্বে এসব শেখায়নি।
সক্রেটিস: তা সত্ত্বেও জ্ঞানটি তার আছে, তাই না?
মেনো: এ বাস্তবতাকে, সক্রেটিস, অস্বীকার করা যায় না।
সক্রেটিস: তাহলে সে যদি এ জীবনে এসব অর্জন না করে থাকে, এটি কি সুস্পষ্ট নয় যে সে এসব ধারণ করেছিল এবং শিখেছিল অন্য কোনো কালে?
মেনো: ব্যাপারটি এরকমই দাঁড়াচ্ছে।
সক্রেটিস: যে কালে সে মানবীয় আকৃতিতে ছিল না?
মেনো: হ্যাঁ।
সক্রেটিস: তাহলে তার মধ্যে যদি সর্বদা সত্যিকারের ধারণা বিরাজ করে, উভয় সেই কালে যখন সে মানুষ ছিল এবং ছিল না, যে ধারণাকে জাগিয়ে তোলা যায় প্রশ্নের মাধ্যমে এবং পরিণত করা যায় জ্ঞানে, আমরা কি বলতে পারি যে তার আত্মা সর্বদা এ জ্ঞানটি ধারণ করে আছে? কারণ স্পষ্টতই সে সর্বদা হয় মানুষ, নয় তো মানুষ নয়।
মেনো: নিঃসন্দেহে।
সক্রেটিস: এখন বাস্তবতার ব্যাপারে সত্যজ্ঞান যদি সর্বদাই আমাদের আত্মায় বিরাজ করে, আত্মা অবশ্যই অমর, এবং প্রত্যেকের উচিত মনোবল অর্জন করা এবং অনুসন্ধানের চেষ্টা করা, কী সে জানে না, অথবা (আরও শুদ্ধ করে বললে) কী তার স্মরণ নেই?
মেনো: আমি কোনোভাবে অনুভব করছি, তুমি যা বলছ আমার তা ভালো লাগছে।
সক্রেটিস: আর আমার, হে মেনো, ভালো লাগছে যে কথা আমি এখন বলছি। কিছু বিষয় আমি বলেছি যার ব্যাপারে আমি পুরোপুরি আত্মবিশ্বাসী নই। কিন্তু একটি বিষয়ের পক্ষে আমি লড়াই চালিয়ে যেতে পারি যতক্ষণ আমার পক্ষে সম্ভব, যে আমরা সবাই অধিকতর ভালো ও সাহসী এবং কম অসহায় হব যদি আমরা বিশ্বাস করি যে আমাদের সকলের উচিত অনুসন্ধান করা, অলীক এ কল্পনায় মগ্ন না থেকে যে আমরা যা জানি না তার অনুসন্ধান অর্থহীন কারণ আমরা তা কখনও আবিষ্কার করতে পারব না।
মেনো: এখানেও আমি মনে করি তুমি সঠিক।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৫
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×