'বিশ্বাসের গন্ধ'
।
গন্ধটা কি পেয়েছো?
জোৎস্না গায়ে লেগে যে গন্ধ সৃষ্টি হল।
স্বাদটা কি পেয়েছো?
চোখের জল গড়িয়ে যখন জিভে গেল।
.
জোৎস্নায় শুরু হওয়া দু'টি হাতের ছোঁয়া,
বলতো কেন তোমার চোখের জলে শেষ হল?
তাহলে কি তুমি শুধুই একতাল মাংশ,
আর সে শুধুই মাংশ খাদক।
.
বলতো কেন দু'টি মন মিশে একাকার হলো না?
তবে কি শেষ পরিনতি বিচ্ছেদ নামক চাবুক?
বিচ্ছেদের চাবুকই যদি শেষ নিয়তি হবে,
কি দরকার ছিল ভালবাসার চাদরে মনটা মুড়ানোর?
.
জানি পারবে না উত্তর দিতে এই বিচ্ছেদ নামক প্রশ্নের।
কারন রক্ত মাংশের তালে ডুবে গেছে তোমার বিবেক।
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



