somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মানবিকতার অসাধারণ এক অনূভুতির সন্ধান'

২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু প্রশ্ন করি....
১.কারও কন্ঠে কৃতজ্ঞতা দেখেছেন?
২. কারও চোখের তারায় 'বাবা আল্লাহ তোমার ভাল করবে' এই লেখাটা ফুটে উঠতে দেখেছেন।
৩.কোন বৃদ্ধের চোখে ছলছল করতে থাকা আনন্দ দেখেছেন?
৪.কোন শিশুর হৃদয়ে আনন্দের বাণ বয়ে যেতে দেখেছেন?
।
প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে নিজের কিছু কথা বলা জরুরী।
আমাদের ক্যাম্পাসে সবে ৩য় বর্ষে পদার্পণ করেছি তখনকার কথা।
হঠাৎ আমাদের ক্যাম্পাসের একটা সংগঠনে রক্ত সংগ্রহ এবং ডোনেট করার দায়িত্ব পেলাম। রক্তের গ্রুপ B+। সেদিন থেকে আমি উপরোক্ত অনূভুতিগুলোর সাথে পরিচিত। কিভাবে?
একদিন ঘুমিয়ে আছি দুপুর তিনটার দিকে অপরিচিত নম্বর থেকে ফোন এল। 'আপনি মামুন বলছেন? আমার এক ব্যাগ বি পজেটিভ রক্ত লাগবে। অন্তু ভাই আমাকে আপনার নম্বর দিয়েছে।' প্রচন্ড মেজাজ গরম হল কাঁচা ঘুমটা ভেঙে যাওয়ার দরুন। কিন্তু নিজেকে শান্ত করে বললাম, 'আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন। আমি জানাচ্ছি কল দিয়ে।' তখনকার মত ঘুম শেষ। আমার ক্যাম্পাসের স্টুডেন্ট লিস্ট থেকে বি পজেটিভ ডোনার খুঁজতে লাগলাম। চার পাঁচজনকে ফোন দেওয়ার পর এক ব্যাগ রক্ত জোগাড় সম্ভব হল, আমার জুনিয়র ব্যাচের একটা ছেলে রক্ত দিবে।
।
আমি আধা ঘন্টা পর সেই অপরিচিত নম্বরে ফোন দিয়ে বললাম 'আপনার জন্য এক ব্যাগ রক্ত জোগাড় করতে পেরেছি। অমুক আপনার সাথে যোগাযোগ করবে।'
তখন ঐ প্রান্তের কন্ঠে যে কৃতজ্ঞতা দেখেছি সেটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা পাওয়া।সেদিন একজন বিপদে পড়া মায়ের মুখে শুনেছিলাম 'বাবা আল্লাহ তোমার ভাল করবে' বাক্যটি। আনন্দে কান্না করতে থাকা মায়ের কন্ঠে এই বাক্য শুনে নিজেকে মানুষ বলে মনে হয়েছিল। নিজেকে নিজে বলছিলাম মামুন দেখ তোর মত অচেনা অজানা একটা ছেলের জন্য অচেনা অজানা এক মা আল্লাহর কাছে হৃদয় থেকে দো'আ করছে। মায়ের দো'আ কখনও বৃথা যায় না। আমার এই কথাটা খুব বেশী বিশ্বাস করতে ইচ্ছা করছিল সেই মুহুর্তে।
।
হুম সেই সংঠনের সাথে যুক্ত হওয়ার পর থেকে উপরে প্রশ্ন করা সবগুলো অনূভুতির সাথে আমি পরিচিত। যারা সেবামূলক সংগঠনে কাজ করা কষ্ট মনে করেন তাদের সাথে আমি একমত। আমার কাছেও কষ্টই মনে হয়। এখানে নিজের বলে কিছু নেই, সব অন্যের। আমার ফ্রেন্ডরা মাঝে মাঝে জিজ্ঞাস করে কি লাভ এত খাটাখাটি করে। তখন আমি মুচকি হাসি। মনে মনে বলি দিনশেষে যখন ঘুমাতে যাই তখন সেই মায়ের দো'আর কথা স্মরণ করি আর নিজেকে একবারের জন্য হলেও মানুষ বলে মনে হয়। আর এই অনূভুতিগুলোই সব কষ্ট ভুলিয়ে দেয়।
।
সংগঠনটির নাম অনির্বান। আমার ক্যাম্পাস চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। এই সংগঠন আমাকে দিয়েছে মানুষের আনন্দের সাথে মিশে যাওয়ার সুযোগ। মানুষের চোখে আমার জন্য সৃষ্টি হওয়া কৃতজ্ঞতা দেখার সুযোগ। এই পাওয়াগুলোই কি যথেষ্ট নয় এক ক্ষুদ্র জীবনের সকল আনন্দকে ছাপিয়ে আত্ম তৃপ্তির মৃত্যুর জন্য।
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

×