somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"বেঁচে থাকার জন্য আর কি দরকার /২??"

০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আত্মহত্যাকে যদিও সবাই প্রচন্ড পরিমানে ডিপ্রেশনে ভোগার মুল কারন হিসাবে বিবেচনা করে। তবে আমার দৃষ্টি ভঙ্গি আলাদা। আমি প্রথমেই এই ক্ষেত্রে Maslow's Hierarchy এর Human Need মডেলের কথা বলব। মডেলটার মত করে বলতে গেলে খাদ্য, বস্ত্র, বাসস্থান, টাকা, ক্ষমতা, পরিবার সব পাওয়ার পর মানুষ তার চাহিদার শেষ ধাপ Self actualization এ উত্তীর্ণ হয়।
এই ধাপে এসে সে চিন্তা করে আমারতো সবই আছে। এখন আমি কি করতে পারি? হয়তোবা আরও বেশী বেশী টাকা ইনকাম করতে পারি অথবা আরও বেশী ক্ষমতার পিছনে ছুটতে পারি। এই ধাপে এসে হয়তো ব্যাক্তিটি আরও টাকা আরও ক্ষমতার পিছনে ছোটেন। কিংবা এই ধাপে এসে তৃপ্ত হয়ে যান বা হতে বাধ্য হন। কিন্তু তৃপ্ত হয়ে গেলেই জীবনের প্রতি আগ্রহ থাকে না ফলে আত্মহত্যার পথ বেছে নেন।
।
এবার Maslow's থেকে বেরিয়ে আসি। মনে করেন কেউ কোন কিছু হারিয়ে কিংবা প্রচন্ড কষ্টের কারনে ডিপ্রেশনে ভুগছে। সে চিন্তা করছে এই দুনিয়ায় বেঁচে থেকে তার কোন লাভ নেই বা সে চলে গেলে কারও কারও জন্য ভাল হতে পারে। সে ক্ষেত্রে এই ব্যাক্তিটি আত্মহত্যার পথ বেছে নেয়।
।


ফটোঃ- গুগল
সূর্যাস্তের ছবি

তাহলে আত্মহত্যার হাত থেকে কিভাবে একটা মানুষকে আমরা বাঁচাতে পারব? একটা উপায় হতে পারে যে আত্মহত্যা করতে চাচ্ছে আমরা তাকে উৎসাহ, উদ্দীপনা দিয়ে জীবনের মানে কি বোঝাতে পারি। কিন্তু তাতে কি খুব একটা লাভ হয়? যদি লাভ হোত তবে কি ডেল কার্নেগী, যার সমস্ত গবেষণা, চিন্তা, চেতনা যা সব সময় মানুষকে জীবনের মানে বুঝতে শিখিয়েছে, বেঁচে থাকার অনুপ্রেরণা যুগিয়েছে তা কখনও তারই আত্মহত্যার মাধ্যমে নি:শ্বেষ হয়ে যেতো?
।
মুলত সমাধান দিয়েছে ইসলাম এবং এটিই পরিপূর্ণ সমাধান। আত্মহত্যা মহাপাপ এই দিকে আমি যাব না। লজিকালি চিন্তা করি। আপনি যদি Self Actualization ধাপে আসেন এবং আপনি যদি ধার্মিক হন তখন আপনি চাইবেন বেহেস্তের আরও নিকটবর্তী হতে তখন আপনার লক্ষ্য হয়ে দাঁড়াবে আপনাকে আরও আমল করতে হবে জান্নাতে যেতে গেলে। এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে যতদিন আল্লাহ তাঁর ঈবাদতের জন্য আপনাকে বাঁচিয়ে রেখেছেন।
আর কোন কিছু হারিয়ে যদি আপনি ডিপ্রেশনে নামক ব্যাধিতে আক্রান্ত হন তখন আপনার চিন্তা হবে নিশ্চয়ই আল্লাহ পরকালে এই হারানো জিনিসের প্রতিদান হিসাবে এরচেয়েও উত্তম কিছু দিবেন। কিংবা এটা নিশ্চয়ই আপনার কোন পাপের শাস্তি। আল্লাহ চাচ্ছেন আপনাকে পাপমুক্ত অবস্থায় দুনিয়া থেকে নিয়ে যেতে। এই চিন্তাধারার ফলে আপনি আত্মহত্যা নামক কলুষিত অধ্যায় থেকে মুক্তি পেতে পারেন।
মনে হয় কি, ইসলামই পূর্ণ সমাধান দিতে পারে?



ফটোঃ-গুগল
সূর্যোদয়ের ছবি।
.
সিদ্ধান্ত আপনার হাতে নিজের জীবনের সূর্যাস্ত নিজের হাতেই ঘটাতে চান নাকি নিজের জীবনের নতুন একটা প্রভাতের সূচনা দেখতে চান।
সর্বশেষ এডিট : ০৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:১৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×