somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"নতুন সূচনা/ ক্ষনিকের ডায়েরী-০৯"

০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(আলহামদুলিল্লাহ ক্ষনিকের ডায়েরীর নবম পর্ব আজকে।)
সময়টা সম্ভবত ২০১৪ এর মাঝামাঝি বা একটু পরের। ভার্সিটিতে ভর্তি হয়েছি মাত্র। ক্লাস দুই একটা চলছে, চলছে না এরকম অবস্থা। জীবনে প্রথমবারের মত ফ্রেন্ডদের সাথে পরিবার ছেঁড়ে প্রায় ৮০/৯০ কিলোমিটার দূরে ম্যাসে বসবাস করা শুরু করলে যেরকম ছন্নছাড়া ড্যাম কেয়ার ভাব চলে আসে মনের ভিতরে আমারও ঠিক সেই অবস্থা। আগের যেই আমি নিয়মিত জামা’আতের সাথে পাঁচ ওয়াক্ত সলাত পড়তাম সেই আমার সলাত নিয়মিত কা’যা হওয়া শুরু করল। এমনকি মনে মনে সিদ্ধান্ত নিলাম সেকেন্ড ইয়ার থেকে নিয়মিত স্মোকিং করা শুরু করব। এভাবে খাম খেয়ালি করে একটা বছর কেঁটে গেল। নিজের লক্ষ্য ,নিজের দায়িত্ব সব জলাঞ্জলি দিয়ে সেকেন্ড ইয়ারে উঠে পড়লাম।
।
সেকেন্ড ইয়ারে উঠার পর সেই পুরাতন সংকল্প স্মোকিং এর কথা মনে পড়ে গেল। আমার একটা ফ্রেন্ডও তখন নতুন স্মোকিং করা শুরু করেছে। ইচ্ছাটা খুব প্রবলভাবে মাথা চাড়া দিয়ে উঠল। কিন্তু যেহেতু কা’যা করে হলেও সলাত পড়তাম , তাই যখনই মনে হত কালকে থেকেই স্মোকিং শুরু করব তখনই মনে পড়ত এত কষ্ট করে সলাত পড়ি এরপরেও যদি হারাম (কারও মত অনুসারে মাকরুহ) খাই আমার ঈবাদত তো কবুল হবে না। তারউপর জুনিওর ব্যাচ চলে আসল ক্যাম্পাসে। ব্যাস্ত হয়ে পড়লাম অন্যান্য কাজে তাই আর শুরু করা হল না স্মোকিং।
।
বেশ কিছুদিন পর হলে উঠে পরলাম আমাদের ব্যাচের সবাই। যেখানে ম্যাসে আমরা মাত্র ছয়জন ছিলাম সেখানে হলে ব্যাচের ৫৪ জন একত্রিত হয়ে থাকা শুরু করলাম। এখানে এসে মোটামুটি নিয়মিত সলাত পড়তে লাগলাম তবে প্রায় দিনই ফযরের সলাত কা’যা হতে লাগল। নিয়মিত সলাত পড়ার দরূন আর কখনও স্মোকিং করার কথা মাথাতেও আনি নি। কিন্তু খুব হতাশ হতে হল ব্যাচের অন্যান্য ছেলেদের সলাতের প্রতি অনাগ্রহ দেখে। ঠিক সেই মুহূর্তে আমার রুমমেট আর আমি সিদ্ধান্ত নিলাম সবাইকে সলাতে আদায়ে রাজী করাব।
কারন "আর সলাত কায়েম করো। নিশ্চয়ই সলাত (মানুষকে) অশ্লীল এবং খারাপ কাজ হতে বিরত রাখে।" [১]
।
সিদ্ধান্ত নেওয়ার পরের দিন থেকে আমি আর আমার রুমমেট ফযরসহ অন্যান্য সলাতের সময় মসজিদে যাওয়া শুরু করলাম। এভাবে আরেকটা ছেলে আমাদের সাথে যাওয়া শুরু করল। তিনজন বেশ কয়েকদিন সলাত পড়তে লাগলাম এভাবে মসজিদে গিয়ে। কিন্তু আমাদের হলে মুসলমানের সংখ্যা ৫৪ জনের মধ্যে প্রায় ৪০জনের মত। এই ৪০ জনের ভিতর হয়তো দশ থেকে বারজন রুমে একা একা সলাত পড়ত, বাকীরা একেবারেই পড়ত না । তাই আমরা সিদ্ধান্ত নিলাম যেকয়জনকে পারা যায় জামা’আতে আনতে হবে। আমার রুমমেটই শুরু করল সবাইকে ডাকাডাকি করা। সে প্রতিদিন ফযরের আযানের আধা ঘন্টা আগে উঠে গিয়ে চারতলা হলের সবার দরজায় গিয়ে গিয়ে ডাকতে লাগল। ও ডাকাডাকি করার পর আমি নিচে নামার সময় আবার সবাইকে ডাকাডাকি করতাম । এভাবে করে আলহামদুলিল্লাহ্‌ এখন পনের থেকে বিশজন জামা’আতে সলাত আদায় করছি নিজেদের ঈমামতিতে।
।
আমার ক্ষনিকের ডায়েরীতে আজকের এই ঘটনা উল্লেখ করার কারণ হল আঠার-বাইশ এই বয়সটা আসলেই খুব পা স্লিপ করার বয়স। এই বয়সের একটা ছেলে যা চাইবে তাই করতে পারবে। কিন্তু সেই ছেলে স্লিপ করবে না যার সাথে নামায আছে। নামায তাকে যেকোন কর্দমাক্ত রাস্তায় স্লিপ করার হাত থেকে রক্ষা করবে। তাই আমি সবসময় আল্লাহর কাছে প্রার্থনা করি যাতে আমার সাথে আমার সকল ব্যাচমেটকে নামাযী করতে পারি। আমার প্রত্যেকটা বন্ধুর জন্য দোয়া’প্রার্থী।
।
[১]সূরা আনকাবুতঃ ৪৫
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৮ রাত ২:০০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×