somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এরা কি সুপার হিউম্যান হওয়ার অধিকার রাখে না?

১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Super Human বলে ডিসকভারি চ্যানেলে একটা প্রোগ্রাম দেখতাম। তখন অবাক হতাম আশ্চর্য কার্যক্ষমতা দিয়ে রেখেছে আল্লাহ কিছু কিছু মানুষকে। কেউ পানির নিচে দীর্ঘক্ষণ দম আটকে রাখতে পারছে। কেউ নিজের মাংশ পেশীর জোরে তলোয়ার বাঁকা করে ফেলছে। কেউ সামান্য একটা সুঁই দিয়ে গ্লাস ছিদ্র করে ফেলছে। কেউ কেউ নিজের শরীরের উপর ট্রাকের ভর নিয়ে ফেলছে। সত্যিই অবাক করা মানুষের ক্ষমতা। আল্লাহ কত ক্ষমতাই না দিয়েছেন একজন মানুষকে। আরও আছে মেমোরি জিনিয়াস কিছু মানুষ। একজনকে দেখলাম পাইয়ের (π) মান পাঁচ হাজার ডিজিট পর্যন্ত মুখস্ত করে ফেলেছে। কারও ব্রেন আবার কাজ করে কম্পিউটারের চেয়ে দ্রুত গতিতে।
।
এই মিডিয়া বা প্রগতিশীল সমাজ শুধুমাত্র এই ধরনের জিনিয়াসদেরই খুঁজে বের করে। কিন্তু আমার পাশের বাড়ির রাহাত ভাইকে এরা দেখে না কারন রাহাত ভাই কোর'আন মুখস্ত করে ফেলেছে। কোর'আন মুখস্ত না করে যদি রবীন্দ্রনাথের গীতাঞ্জলী মুখস্ত করত তবে নিশ্চয়ই প্রগতিশীলদের চোখে পড়ত আর সুপার হিউম্যান তালিকায় ঠাঁই পেত। আমি আরও বেশী অবাক হয়ে যাই যখন শুনি ছেলেটা পুরো ত্রিশ পারা কোর'আন বুকের ভিতর ধারন করে। চলন্ত ইসলামের বানী বহনকারী এই হাফেজ হাফেজাগুলোর মেধা শক্তি বা মেমোরাইজিং পাওয়ার কত বেশী হলে কেউ ছয় মাস বা এক বছর বা দুই বছরে এত বড় একটা বই মুখস্ত করে ফেলছে। কিভাবে এত স্থানের এত সংখ্যক আয়াত মিল থাকা সত্ত্বেও প্রত্যেকটা আয়াত আলাদা আলাদা করে মনে রাখছে। এক কোর'আন প্রতিযোগীতায় দেখছিলাম এক প্রতিযোগীকে বিচারক একটা আয়াত পড়ে শুনালেন এবং এই আয়াতগুলো কোর'আনের আর কোন কোন স্থানে আছে সেগুলো তিলাওয়াত করতে বললেন। কি সুন্দর করে প্রতিযোগীটি একই আয়াত কোর'আনের প্রত্যেকটা স্থান থেকে নির্ভুলভাবে তিলাওয়াত করতে লাগল। চিন্তা করে দেখেছেন আল্লাহর কত রহমত থাকলে তাঁর এক বান্দা তাঁরই বানী বুকে লালন করতে পারে। আল্লাহ তাঁর বানী কোর'আন নিজেই সংরক্ষন করবেন কথাটির প্রমাণ প্রয়োজন আছে কি? তাইতো একটা বর্ণ, একটা হরকত বিন্দুমাত্র পরিবর্তন না হয়ে ১৪০০ বছর যাবৎ একই অবস্থায় অবিকৃতই আছে এই কোর'আন। অথচ এরা কখনও সুপার হিউম্যানের তালিকায় স্থান পাবে না।
।
আল্লাহর জন্য ভালবাসি পৃথিবীর আনাচে কানাচে টিকে থাকা প্রত্যেক হাফেজ এবং হাফেজা ভাই বোনদের। আমার একটা সুপ্ত বাসনা আছে সেটা হল আমার প্রথম সন্তান কন্যা হবে এবং হাফেজা হবে ইন-শা-আল্লাহ।


ছবিঃ- মিশরী আল আফাসীর আর রহমান গান থেকে ধারনকৃত
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৮ রাত ১:৫৫
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×