কয়েকটা প্রশ্ন করে যেতে চাই আপনারা যারা চিন্তাশীল আছেন অর্থাৎ নিজেকে নিয়ে, নিজের আশপাশ নিয়ে, জীবনের মানে নিয়ে চিন্তা করেন তাদের কাছে। কয়েকজনের কথা বলব, তারপর প্রশ্নটা করব।
১. ইভন রিডলী
পেশায় ছিলেন ব্রিটিশ সাংবাদিক। Stanely News দিয়ে সাংবাদিকতার কাজ শুরু করেন। একেএকে The Sunday Times, The Independent on Sunday, The Observer, The daily Mirror সহ বিশ্ববিখ্যাত বেশ কয়েকিটা পত্রিকার রিপোর্টার ও সাংবাদিক হিসাবে দায়িত্ব পালন করেন। জীবনে অর্থ, যশ, খ্যাতি, মাদক কোন কিছুর অভাব ছিল না এই মহিলার। কিন্তু.....
২.ইউসুফ এস্টেস
একজন নিষ্ঠাবান খ্রিষ্টান ধর্ম যাজক। কঠোর পরিশ্রম করে গেছেন মানুষের কাছে যিশু খ্রিস্টের বানী পৌঁছে দিতে। সমাজে সকলের নিকট অত্যন্ত সম্মানিত ব্যাক্তি হিসাবে সুপরিচিত ছিলেন। বাবার সাথে ব্যবসা করতেন, দেশে বিদেশে। সেই হিসাবে অর্থ বিত্তও কম ছিল না। কিন্তু.......
৩. লরেন বুথ
সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের স্ত্রী শেরি ব্লেয়ারের সৎবোন। ক্ষমতার কমতি ছিল না বুথের হাতে। এছাড়াও সাংবাদিক ছিলেন New Statesman, The mail on Sunday সব বেশ কিছু পত্রিকায়। পাশাপাশি Al Jajeera সহ বেশ কিছু টিভি চ্যানেলেও তিনি সুনামের সাথে কাজ করেছেন। কিন্তু.......
৪. ড. জেফরি ল্যাং
আমেরিকার কানসাস ইউনিভার্সিটির গণিতের অধ্যাপক ছিলেন। ক্যাথলিক স্কুলে পড়া ল্যাং ধীরে ধীরে নিজ খ্রিস্ট ধর্মের উপর বিশ্বাস হারাতে শুরু করেন। এবং নিজের বয়স ১৮ হতে না হতেই ইশ্বরে অবিশ্বাসী নাস্তিকে পরিণত হয়ে যান। সানফ্রান্সিসকো ইউনিভার্সিটিতে থাকার সময়ও নাস্তিকতা নিয়ে খুব ভালই জীবন কাটাচ্ছিলেন। কিন্তু.....
৫. বলবীর সিং
বলবীর সিং ছিলেন ১৯৯১ সালে বাবরি মসজিদ ভাঙা হিন্দুদের মধ্যে একজন। মসজিদের গম্বুজে তিনিই ছিলেন কুঠোর হাতে প্রথম আঘাতকারী। নিজ এলাকা পানিপথসহ আশেপাশের বহুদুর পর্যন্ত বলবীর একজন সুপার হিরো হয়ে উঠেছিল। এছাড়াও তাকে বাবরি ভাঙতে সক্রিয় ভূমিকা পালনের জন্য বিশেষ পুরুষ্কারও দেওয়া হয়েছিল। শিবসেনাদের প্ররোচনায় পড়ে অন্তরে প্রচন্ড পরিমান ইসলাম বিদ্বেষ ধারন করে ফেলেন এবং তার ফলাফল এই বাবরি মসজিদের উপর আক্রোশ। কিন্তু.......
এদের প্রত্যেকের অবস্থানের পরে কিন্তু......টা কি জানেন? হয়তো জানেন হয়তো না।
কিন্তুটা হল এরা প্রত্যেকে তাদের এত ক্ষমতা, প্রতিপত্তি, ইসলাম বিদ্বেষ থাকা সত্ত্বেও সব কিছু ছেড়ে এই ইসলামের ছায়াতলেই নিজের ঠিকানা খুঁজে পেয়েছেন। কেউ শুধুমাত্র একটা উত্তর আজীবন ধরে খুঁজে গেছেন খ্রিস্টান, ইহুদী, হিন্দু, বৌদ্ধ, সমাজতন্ত্র, পুঁজিবাদী সকল স্থানে কিন্তু কোথাও উত্তর না পেয়ে শেষ আশ্রয়স্থল হিসাবে বেছে নিয়েছেন কোর'আন আর যার উত্তর পেয়েছেন একমাত্র এই কোর'আনে। তাই ইসলামকে বেছে নিয়েছেন। কেউ কোর'আনের যুক্তিযুক্ত বক্তব্যে মুগ্ধ হয়েছেন। কেউ হয়তো মুসলিম একজনের শত কষ্টে আলহামদুলিল্লাহ বলা তৃপ্তি মাখানো মুখ দেখে ইসলামকে ভালবেসে ফেলেছেন।
এবার প্রশ্নে আসি। আপনাদের কি, মনে হয়? কেন এত এত উচ্চ অবস্থানের জীবন ছেড়ে তারা সাদা পাঞ্জাবী, মুখভর্তি দাঁড়ির মানুষগুলোর কাঁতারে দাঁড়ালো। অবাদ মেলামেশা, ইচ্ছামত শর্ট, মিনি পড়া এই নারীগুলোই(ইভন রিডলী, লরেন বুথ) বা কেন নিজেকে আপাদমস্তক কালো কাপড়ে আবৃত করে ফেলল? পুরো এলাকার সুপারহিরো কিসের মোহে পড়ে পুরো এলাকার ভিলেন হয়ে গেল?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
