somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"স্বর্গীয় অনুভুতির সাথে একদিন/২"

০৪ ঠা মে, ২০১৮ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



চিত্রঃ গুগল

বলছিলাম স্বর্গীও অনুভুতির কথা, আজকে দু’টি ঘটনা এবং কিছু প্রশান্ত মনের অভিব্যাক্তি। নিজেকে নিয়ে ডুব দিন আরও গহীন কোন জগতে। মনে করুন যদি এমন হয়, তবে কেমন হয়?

ঘটনা-১
আপনি নতুন বিয়ে করেছেন। একেবারেই নতুন, মাত্র এক সপ্তাহ হোল। বাসা থেকে আপনাকে বলা হচ্ছে নতুন বউকে নিয়ে কোথায় বেড়িয়ে আসতে । কিন্তু আপনি খুব লজ্জা পাচ্ছেন। যে মেয়েটা মাত্র একসপ্তাহ হল আপনার ঘরে এসেছে তাকে নিয়ে কোথাও যেতে আসলে লজ্জা লাগারই কথা। তবুও মায়ের কথা শুনে এছাড়াও নিজের কিছুটা ইচ্ছাতো আছেই, তাই ঠিক করলেন জুম্মা’আর দিন বিকালে তাকে নিয়ে শীতলক্ষার পাড়ে ঘুরতে যাবেন। অনেক লজ্জিতভাব নিয়ে নিজের ইচ্ছার কথা ব্যাক্তও করলেন আপনার সহধর্মিনীর কাছে। কথাটা শোনার পর আপনার সহধর্মিনীর লজ্জায় লাল হয়ে যাওয়া মুখটা দেখছেন কি? আচ্ছা ঠিক আছে এবার বের হওয়ার পালা। কিন্তু আপনি বাইরে থেকে বাসায় এসে দেখতে পেলেন আপনার প্রিয়তমা মাত্র গোসল সেরেছে , এখনও রেডি হয় নি বাইরে যাওয়ার জন্য। আপনি তাগাদা দিতে সে আপনাকে তার কেটে যাওয়া হাত দেখিয়ে বলল ,”হাত কেটে গেছে তাই চুল আঁচড়াতে পারছি না। “ আপনি তার এই কথা শোনার সাথে সাথে বললেন, “ কই দেখি চিড়ুনিটা আমার কাছে দাও, আর তুমি বিছানার উপরে বস আমি তোমার চুল আঁচড়িয়ে দিচ্ছি। “
এক প্রকার জোর করে আনাড়ি হাতে চুল আঁচড়িয়ে দেওয়ার সময় তার মুখটার দিকে পারলে একটু আঁড় চোখে তাকাবেন। দেখবেন সেখানে ভালবাসার আবেসে চিকচিকে পানি জমেছে।
এই অনুভুতির পর আপনাকে যারা জান্নাতের সুখ, আরাম ,আয়েস নিয়ে কটাক্ষ করত তাদেরকে বলতে ইচ্ছা হবে না, আল্লাহ দুনিয়াতেইতো তাঁর কৃপার নমুনা দিয়ে রেখেছে তারপরেও কেন এত সংশয়?

ঘটনা-২
মনে করেন আপনি আপনার প্রিয়তমাকে নিয়ে রেললাইনের উপর হাঁটছেন। হঠাৎ আপনার সহধর্মিনীর পা লাইন থেকে স্লিপ করে মচকে গেল। সাথে সাথে সে উহ! বলে চিৎকার করে উঠল। আপনি সাথে সাথে দৌঁড়ে গেলেন কি হয়েছে দেখার জন্য। আর খুব সতর্কতার সাথে তার পাটি নিজের হাতের উপর তুলে নিয়ে টিপে টিপে দেখতে থাকলেন। তখন আপনার বেটার হাফ পায়ে হাত দিতে নিষেধ করার জন্য মুখে না না বললেও ভালবাসায় যে তার চোখ শিক্ত হয়ে গেছে তা কি লক্ষ্য করেছেন কখনও?
এরপরও কি আপনার মনে হবে আল্লাহ দুনিয়াতে আপনাকে স্বর্গীয় অনুভুতির ছিঁটেফোটাও উপভোগ করতে দেয় নি? এই ট্রেইলার দেখেও কি আমরা অনুভব করতে পারব না যে, আমাদের জন্য আল্লাহ কি অকল্পনীয় সুখের ব্যবস্থাই না করে রেখেছেন ! যদি তাঁকে খুশী করতে পারি।
প্রথম পর্ব পড়তে ক্লিক করুন
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৮ রাত ১:১৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×