somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মামুন রেজওয়ান
আরব্য উপন্যাসের সেই মরুচারী যে সত্যান্বেষণে জীবন উৎসর্গ করে। সেই উপন্যাসের চরিত্র নিজের ভিতরে লালন পালন ও প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এই পথচলা।

"Boiling Frog: দুই পেয়ে মেরুদন্ডহীন বুদ্ধিমান প্রাণী "

০২ রা জুন, ২০১৯ রাত ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জুম্মার নামাযে হুজুর খুৎবা দিচ্ছেন। পীরের সাথে কুকুরের কথা বলার একটা ঘটনা বর্ননা করছেন সম্ভবত। কিন্তু আমি ঢুকেছি ফেসবুকে । সার্চ অপশনে গিয়ে আসিফ ভাইয়ের নাম লিখে সার্চ করলাম। একে একে সবগুলো আর্টিকেল পড়ছি আর চোখটা পানিতে ঝাপসা হয়ে আসছে। আমরা সত্যি Boiling Frog এখন। মস্তিষ্ক, মেরুদন্ডবিহীন Boiling frog. তাপমাত্রা ইতোমধ্যে ২৫ পার করে ফেলেছে তারপরেও নিজের মাংস পোড়ার গন্ধ পাচ্ছি না।

এখানে একটু থামি। Boiling Frog ব্যাপারটা আসলে কি এটা প্রথমে জানা দরকার। প্রায় দেড়শ বছর আগে জার্মান ফিযিওলজিস্ট ফ্রেইডরিখ লিওপোল্ড গল্টয ব্যস্ত ছিলেন বৈজ্ঞানিক ভাবে মানুষের আত্মা বা রূহের বৈজ্ঞানিক ব্যাখ্যার খোঁজে। এই এক্সপেরিন্টের জন্য তিনি কিছু ব্যাঙ নেন। সেগুলোকে স্বাভাবিক তাপমাত্রায় পানিতে রাখেন। তারপর ধীরে ধীরে পানির তাপমাত্রা বাড়াতে থাকেন। Boiling Frog এর মীথ অনুসারে "ব্যাঙকে গরম পানিতে ছেড়ে দিলেই সেটা সাথে সাথে সেই পানি থেকে বেরিয়ে আসার চেষ্টা করবে। আর যদি ব্যাঙকে প্রথমে স্বাভাবিক তাপমাত্রায় পানিতে রাখা হয় এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়ার সাথে সাথে ব্যাঙ সেই তাপমাত্রা মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবং একসময় পুরে ফ্রাই হয়ে যাবে কিন্তু কিছুই বুঝতে পারবে না।



চিত্র:- মিথ অনুযায়ী বয়েলিং ফ্রগ (গুগল)

কিন্তু বাস্তবতা ভিন্ন। তাপমাত্রা ২৫ ডিগ্রী সেলিসিয়াস পার হওয়ার সাথে সাথেই ব্যাঙটি পানি থেকে উঠে পড়ার চেষ্টা করে এবং বের হতে না পারলে খিচুনির মত শরীর বাঁকা হয়ে ব্যাঙটি মারা যায়।



চিত্র:- মিথের বাস্তবিক রুপ (গুগল)

এরকম একটা মিথ তাহলে শতবছর কিভাবে টিকে থাকল? এই প্রশ্নের উত্তর খুঁজতে লাগলেন ফিজিওলজিস্ট গল্টয। তিনি ব্যাঙটির কিছু নার্ভ কেটে দিলেন। এবং সাথে সাথে ফলাফল পেলেন। এবার তিনি লক্ষ্য করে দেখলেন তাপমাত্রা বাড়ার পরও ব্যাঙটি কোন রিএকশন দেখাচ্ছে না। এছাড়া কিছু নেশা জাতীয় দ্রব্য ব্যাঙটির শরীরে পুশ করেও তিনি একই ফলাফল পেলেন। অর্থাৎ ব্যাঙটির শরীর পুরে যাচ্ছে তারপরও কোন প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবুও প্রশ্ন থেকে যাচ্ছে তাহলে মিথটা কিভাবে এত বছর মানুষ ধরে রেখেছে?

উত্তর খুব স্পষ্ট। এই ঘটনা আমরা প্রতিনিয়ত আমাদের সমাজে দেখছি। আমরা বিপিএল, আইপিএল, হলিউড, বলিউড, নেশাজাতদ্রব্য, অবাধ যৌনাচারের নেশায় ডুবে আছি ঠিক সেই ব্যাঙটার মত, যার শরীরে নেশাজাতদ্রব্য পুশ করা হয়েছে। আর আমার আশেপাশের তাপমাত্রা ক্রমশ বাড়ছে অর্থাৎ আমার দাঁড়িকে বলা হচ্ছে জঙ্গির চিহ্ন, ইসলামি শাসন ব্যবস্থার প্রতি আগ্রহ থাকলে আমাকে বলা হচ্ছে উগ্রবাদী মুসলিম, অবৈধ সম্পর্কের শিকল টেনে ধরতে চাইলে আমাকে বলা হচ্ছে সেকেলে। আর আমরাও মেরুদন্ডহীন সেই ব্যাঙটির মত নেশায় বুঁদ হয়ে সব মেনে নিচ্ছি। কিছুদিন পর নিজের পোড়া মাংশের গন্ধ নিজেই পাব কিন্তু বুঝতে পারব না কিছুই।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০১৯ রাত ১১:৪২
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাতৃভূমিকে ছোট করে প্রতিবেশী দেশকে মহান দেখানোর উদ্দেশ্য কি?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২১



বহুদিন ব্লগে ঘোরাঘুরি করা হয় না। গত সপ্তাহে কি মনে হলো, ভাবলাম একটু ঘোরাঘুরি করি। তো ঘুরতে ঘুরতে কিছু পোষ্ট পড়লাম; কিছু মন্তব্যও নজরে আসলো, বিশেষভাবে দুইটা মন্তব্য।... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ নিত্য তোমার অন্বেষণে

লিখেছেন খায়রুল আহসান, ০৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:২২

জানি,
তুমি ছড়িয়ে আছো চতুর্দিকেই,
তবুও,
মন খারাপে তাকাই আমি আকাশপানেই
দিনে তাকাই, রাতেও তাকাই,
আলোয় তাকাই , কালোয় তাকাই,
তাকাই মানে তোমায় খুঁজি,
খুঁজতে খুঁজতে চোখ বুঁজি।... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×