somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"প্রাত্যহিক রুটিন"

০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মুসলিমদের শরীরে আর ইসলাম নেই। আমাদের চালচলন সব দুনিয়া কেন্দ্রিক। আমাদের প্রাত্যহিক কাজের মধ্যে ইসলামের কোন স্থান নেই। আল্লাহকে স্মরন করার সময় আমাদের নেই। মহানবী (সাঃ) এর একটা সুন্নাহ অনুসরন করার প্ল্যান আমাদের ডেইলি রুটিনে নেই।
আমাদের কর্মজীবি একজন পুরুষের প্রাত্যহিক রুটিন যাচাই করলেই কথার সত্যতা বুঝতে পারবেন।

সকাল ৯ঃ০০ টায় অফিস। ঘুম থেকে উঠছি সকাল ৮ঃ০০ টায়। উঠে সোজা ওয়াশরুম। ওয়াশরুমের কাজ শেষ করে নাস্তা করা। নাস্তার ফাঁকেফাঁকে গায়ে পোশাক চড়ানো, জুতা, রুমাল, মানিব্যাগ, মোবাইল পকেটে ঢুকানো। হুড়োহুড়ি করে অফিসের ব্যস্ততম দিনে প্রবেশ। দিনটা শুরু হচ্ছে ব্যস্ততা দিয়ে। কিসের জন্য ব্যস্ততা! রুটি রুজির জন্য ব্যস্ততা। এরপর ব্যস্ততা চলছেতো চলছে। মিটিং, ডেইলি ওয়ার্ক সব শেষ করতে করতে দুপুর একটায় লাঞ্চ ব্রেক। এক ঘন্টা বিরতীতে লাঞ্চ করা, দোকানে বসে আড্ডা দিতে দিতে একটা চা খাওয়া এবং আবার ব্যস্ততা। আবার মিটিং-এ উপস্থিত হওয়া। বিদেশী ম্যানেজমেন্ট তাই নামাযের সময়ে মিটিং কল করা হচ্ছে নাকি কারও কোন হ্যাডেক নেই। ম্যানেজমেন্টের হ্যাডেক থাকবে কি করে আমি নামটা মুসলমানের নিয়ে বসে আছি। আমারইতো নামায পরা না পরা নিয়ে কোন ভ্রুক্ষেপ নেই। ভাল লাগলে পরলাম নাইলে পরলাম না। অফিস অফিস করতে করতে বাসায় পৌঁছানো রাত ৮টা বা ৯টায়। সারাদিনে কোথাও ইসলাম বা আল্লাহর জায়গা নেই। হয়তো দুই একবার ইচ্ছা জাগলে, মিটিং বা কাজ না থাকলে জায়নামাজ বিছিয়ে ঠুক করে একটু মাটিতে কপাল ঠেকানো।

রুমে এসে,ফ্রেস হয়ে ডিনার। ডিনারের পরেই শরীরটা বিছানায় এলিয়ে দেওয়া। হাতে মোবাইল। সারাদিনের ক্লান্তি শেষে একটু রিফ্রেশমেন্ট দরকার তাই একটা মুভি দেখলে মন্দ হয়না। মুভিটা শেষ করতে করতে রাত একটা দুইটা। অহহ এখন ঘুমাতে হবে। কারন সকাল ৮ঃ০০ টায় আবার দৌড় শুরু। সময় কোথায় ফজরে আরামের ঘুম হারাম করে মসজিদে যাওয়ার?

আমার চালচলন ইঙ্গিত দেয় আমার চিরস্থায়ী আবাস এই দুনিয়া। আমার পোশাকে আমার মুসলমানিত্বের কোন চিহ্ন নেই। আমার আড্ডার টপিক, আলোচনার বিষয়ে ইসলামের কোন অস্তিত্ব নেই। আমার ভাবসাব বলে দেয় আমাকে কবরে যেতে হবেনা। আমার ভবিষ্যত নিয়ে চিন্তা করা ইঙ্গিত দেয় আমাকে মাটির নিচে যেতে হবেনা। আহ! আল্লাহ! কখন আমার হুশ হবে? কখন আমি বুঝব আমার জীবন শুরু হবে কবরে যাওয়ার পর। কখন আমি বুঝব আমি আর মাত্র ৩০-৪০ বছর হয়তো এই দুনিয়ার অতিথি। সকালে রুহটা বের হয়ে গেলে দুপুরেই আমার মা, বাবা, ভাই-বোন, স্ত্রী আমাকে মাটিতে নামিয়ে দিয়ে আসবে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২২ রাত ১০:৩০
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×