অনেকেই আমাকে প্রশ্ন করেন যুক্তিবাদী সমিতির মেম্বার হতে গেলে কী করতে হবে?
আপনারা আমাদের ভালবেসেছেন, আপনাদের কৃতজ্ঞতা জানাই।
প্রবীর ঘোষ শিখিয়েছেন যুক্তিবাদী আন্দোলনের লক্ষ্য কখনোই শুধু হুজুগে মিশে দলভারী করা নয়।
আন্দোলনের উদ্দেশ্য হল উন্নত চেতনা, জীবনবোধ অসংখ্য মানুষের ভিতর ছড়িয়ে দেওয়া।
সবজান্তা গুরুঠাকুর হয়ে নয়, ভালবাসার জোরে তাদেরই একজন হয়ে উঠলে তবেই মানুষ তাদের কথা গ্রহণ করে।
যুক্তিবাদী সমিতি, সে ভারি মজার জায়গা !
বিশ্বে এমন ননফান্ডেড NGO অতিবিরল।
বিভিন্ন সংগঠনের মত অতসব শক্ত শক্ত ফর্মালিটি নেই।
আপনি যুক্তিবাদের পক্ষে, তাহলেই হল।
চলে আসুন আমাদের সাপ্তাহিক স্টাডিক্লাসে। আলোচনাও হল, আড্ডাও হল, নিজের পয়সায় চা-সিঙাড়াও জুটে গেল।
আর মেম্বার হওয়া অত জরুরিও নয়।
প্রবীর ঘোষের যে এত বই বিক্রি হয় তার কত % মেম্বার।
আমরা একটা শোষণমুক্তির আদর্শ প্রচার করি।
কোন জনগোষ্ঠী যদি তা নিজ এলাকায় সঠিক প্রয়োগ করতে পারে তাহলেই আন্দোলন গতিলাভ করবে।
এজন্য আমাদের নাম বা ব্যানারের তো কোন প্রয়োজন নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

