বাংলাদেশের প্রতিষ্ঠিত ধনকুবের জহুরুল ইসলামের নাতি, আফতাব গ্রুপের ব্যবস্থাপকের ছেলে জঙ্গী তাহমিদকে জামিন দেয়া হয়েছে! শুধু জামিন নয়, তাকে অব্যাহতিও দেয়া হয়েছে মামলা থেকে! কারণ, তদন্ত কর্মকর্তা ছানাউল্লাহ মফিজ! যুগান্তর এই ছবিটা ফাঁস করে দেয়াতে মাঝে তিনি বিপদে পড়ে গিয়েছিলেন! এভারেস্ট কন্যা থেকে শুরু করে একজন প্রভাবশালী মন্ত্রী তাহমিদের মুক্তির জন্য সুপারিশ করেন! সব মিলিয়ে গুলশান তদন্ত পথ হারিয়েছে।
জঙ্গী তাহমিদের নাম মিডিয়ায় রাতারাতি পাল্টে গিয়ে হয়ে গেলো 'গুলশানে জিম্মি তাহমিদ মুক্ত !' রোববার (০২ অক্টোবর) রাতে তাকে জেলখানা থেকে মুক্তি দেয়া হয়েছে!!
পুলিশ রিপোর্টে বলা হয়েছে, তাহমিদের বিরুদ্ধে কোনো সাক্ষ্য-প্রমাণ পাওয়া যায়নি। এর জন্য তাকে অব্যাহতি দেবার আবেদন করে পুলিশ। বিজ্ঞ আদালত তা মঞ্জুর করেন। আসল ঘটনার সাক্ষ্য-প্রমাণ যারা দিবে তারা তো সকলেই নিহত হয়েছে। হাসনাত তো আর তাহমিদের বিরুদ্ধে সাক্ষ্য দেবে না! এখন টাকওয়ালা হাছনাত করিমকেও মুক্তি দেয়া হোক! তাহমিদ অস্ত্র হাতে মুক্তি পেলে হাছনাত করিমের হাতে সিগারেট ছিলো, ‘সংবিধিবদ্ধ সতর্কীকরণ অস্ত্রের চেয়ে সিগারেট ক্ষতিকারক‘! তাই সিগারেট ছেড়ে অস্ত্র ধরো!
একদিকে জঙ্গীবাদের চাপাতি অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের হাতকড়া আমাদের সব ভুলিয়ে দিয়েছে। আমরা এভাবেই একে একে সব বেমালুম ভুলে যাই। ভুলে যাওয়াই যে আমাদের স্বভাব!
বাংলাদেশে এখন থেকে তাহমিদ একটি অর্থনৈতিক সমৃদ্ধির নাম। ওরা আমাদের সম্পদ! বেঁচে থাকুক হাজারও জঙ্গীর রক্ষক হয়ে। হায় বিচার ব্যবস্থা! হায়, আমার দেশ! সালাম পৃথিবী, তোমাকে সালাম। দুনিয়াকে করেছো টাকার গোলাম!



সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৬ রাত ২:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




