somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ! সোচ্চার হোন...

২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিণ্ডারগার্টেন স্কুল। ক্লাশ ফাইভ। ছেলেটি সমাপণী পরীক্ষায় ফেল করেছে। মেয়েটি নিউ ফাইভ। ছেলেটি মেয়েটিকে ভালোবাসে। কঠিন ভালোবাসা। তার তিনজন বন্ধু নিয়ে মেয়েটিকে উত্যক্ত করে। মেয়েটি সাড়া না দেওয়ায় একদিন চড় কষায়। অত:পর ব্লেড দিয়ে নিজের হাত কাটে। আর হাত কাটার পরেই ঘটনা সবার নজরে আসে। এটি মোটেও বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। কারণ, এই ঘটনার পরে ইশকুলে রীতিমত একটা চিরুনি অভিযান চালানো হয়। বেরিয়ে আসে একাধিক ঘটনা। ক্লাশ এইট, নাইন ও টেন এর ছেলেদের স্মার্টফোনে পর্ণোগ্রাফিক কনটেন্ট। শুধু ছাত্ররা নয়, পর্ণোগ্রাফি পাওয়া যায় ছাত্রীদের মোবাইল সেট আর ট্যাবেও। দু’জন ফিজিক্যাল অভিজ্ঞতার কথা স্বীকার করে। পুরো ঘটনায় ইশকুল কর্তৃপক্ষ আর অভিভাবকরা প্রবল ধাক্কা খান। যৌথভাবে সিদ্ধান্ত নেয়া হয় কাউন্সিলিং, গাইডেন্স আর ছাত্রছাত্রীদের এক্টিভিটিজ মনিটরিংয়ের।
সন্তানের হাতে মোবাইল সেট, ট্যাব বা ল্যাপটপ তুলে দিচ্ছেন। প্রযুক্তির সাথে পরিচিত হচ্ছে শিশুকাল থেকেই। কিন্তু সে মোবাইল সেট, ট্যাব, ল্যাপটপ কি কাজে ব্যবহার করছে পর্যবেক্ষণ করছেন কি!
ইউটিউব আর ইন্টারনেটে আপত্তিকর ভিডিও প্রকাশের সংবাদ কতোটা আর মিডিয়ায় আসে! এই সকল ভিডিও ব্যবহার হয় ব্ল্যাকমেইলের অস্ত্র হিসেবে। মাঝে মাঝে আত্নহত্যার ঘটনাও ঘটে। আপনার সন্তান ব্ল্যাক মেইল করছে বা ব্ল্যাকমেইলের শিকার হচ্ছে না তো! সন্তানের সাথে মিশুন, সময় দিন, এই মিশা আর সময় দেওয়ার অভাব পূরণের মতো কোনো গ্যাজেট আজও আবিষ্কার হয়নি।
স্কুলের ছাত্রছাত্রীরা মিচ্যুয়াল সেক্সে অভ্যস্ত হলে তাদের জন্যই শারীরিক এবং মানসিকভাবেই চরম ক্ষতিকর। অথচ নিয়ন্ত্রণহীনতা সেদিকেই যাচ্ছে। আর এই আচরণে ইন্ধন যোগাচ্ছে হিন্দি-মারাঠি ছবির রগরগে প্রেম দৃশ্য এবং পর্ণোগ্রাফি।
বেশ কিছুদিন আগে একজন শিশু সাহিত্যিক হাতেনাতে গ্রেফতার হয়েছিলেন পর্ণোগ্রাফি নির্মাণের অভিযোগে। পর্ণোগ্রাফি নির্মাণ এদেশে বন্ধ হয়নি, বরং বেড়েছে। এছাড়া হিডেন ক্যামের কারুকাজ তো আছেই।
প্লিজ! সোচ্চার হোন। কারণ, আপনার মেয়ে সন্তানটির মতো ছেলে সন্তানটিও নিরাপদ নয়। নিরাপদ আছেন এই তৃপ্তির ঢেকুর তুলে নীরব থাকবেন না। নগরে আগুন যখন লাগে তখন দেবালয়ও রক্ষা পায় না।

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

খোঁজা সম্প্রদায়

লিখেছেন কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭

হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×