somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কল্পকাহিনী দিয়ে গল্প হয়, তবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো কল্পকাহিনী নয়!

২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তাহমিমা আনামের গার্মেন্টস গল্পটিকে কে, কীভাবে দেখছেন জানি না। তবে আমার মতে, গল্পটির বিষয়বস্তুতে নানা দিক আছে। গল্পটি ইংরেজি সাহিত্যের। গল্পটাতে এমন আহামরি কিছু নেই যার জন্য তাকে 'ও হেনরি' পুরষ্কার দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ছোট গল্পকার ও’ হেনরির নামে এই পুরস্কার প্রবর্তন করা হয়েছে। ১৯১৮ সাল থেকে ছোট গল্পের জন্য ও’ হেনরি সাহিত্য পুরস্কার দেয়া হয়। তাহমিমা আনাম ৯৯তম পুরস্কার লাভ করেন।
ইরোটিক সাহিত্যের উপাদান এতে বিদ্যমান। গল্পটাকে অশ্লীলতার চূড়ান্ত পর্যায়ে নিতে সব আয়োজন গল্পটাতে আছে। এ পুরষ্কার প্রাপ্তির একটিই কারণ, সেটা হচ্ছে, রানা প্লাজার ঘটনা ও বাংলাদেশের গার্মেন্টসের প্রসঙ্গ ওঠে আসা। এই ওঠে আসাটা এদেশের জন্য সুখকর নয়! এই গল্প এখানে-ওখানে প্রচার করে দেশের মান-সম্মান যতোটা গেছে, তা 'ও হেনরি' কী পুষিয়ে দিতে পারবে? আর বড়ো প্রশ্ন তার গল্প প্রসঙ্গ এ সমাজের সাথে কতোটুকু মেলে? যদি মিলে যায় আমার কোনো সমস্যা নেই। বাংলাদেশে সমালোচনা হচ্ছে, তাহমিমা বাংলাদেশের প্রেক্ষাপটকে ভুলভাবে উপস্থাপন করার জন্য।
বর্তমান বাংলাদেশে আর পঞ্চায়েত প্রথা চালু আছে বলে আমার জানা নেই। বিদেশের পাঠকরা সেটি বুঝতে পারবেন না। গল্পে দেখানো হয়েছে, ঘরভাড়া নেওয়ার জন্য তিনজন নারী গার্মেন্টকর্মী একজন পুরুষকে একসঙ্গে কাজি অফিসে বিয়ে করছে। ঢাকার প্রেক্ষাপটে খুবই অবাস্তব একটি ঘটনা। গার্মেন্টকর্মীদের জন্য মেসের ব্যবস্থা আছে। বিয়ে না করেই হাজার হাজার মেয়ে থাকছেন সেখানে। মালা ছাড়া বাকিদের নাম স্বাক্ষর করতে না পারার বিষয়টিও আরোপিত হয়েছে। এ-ও দেখানো হয়েছে, দুলাল শীতাতপ নিয়ন্ত্রিত বড়ো দোকানে কাজ করে, তার স্ট্যাটাস গার্মেন্টকর্মীদের ওপরে। অথচ দেখা যাচ্ছে, সে স্ত্রীদের কাছে পালা করে থাকে, খায় এবং স্ত্রীদের টাকায় নিজের অক্ষমতার চিকিৎসা করাবে বলে চিন্তা করছে। বাংলাদেশের সংগ্রামী গার্মেন্টকন্যাদের এতো ঠ্যাকা পড়েনি যে, ঘরভাড়া নেওয়ার জন্য অক্ষম এক পুরুষকে বিয়ে করে সারা রাত তার পিঠ চুলকে দিতে হবে! গার্মেন্টকর্মীরা এখন অনেক বেশি স্বাবলম্বী। গল্পে আরও দেখানো হয়েছে শীতকাল। অথচ জেসমিন নতুন ভাড়া বাড়িতে উঠে দেখে ফুটো চাল দিয়ে বৃষ্টির পানি পড়ে মেঝেতে পানি জমে গেছে। এসব বিষয় হয়তো বিদেশি পাঠকের নজরে আসবে না, কিন্তু এ দেশের পাঠকের কাছে বিষয়টি ঠিকই চোখে পড়বে।
গল্পের কাহিনী যে কোনো গল্পের মূল আকর্ষণ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস ইন্ডাস্ট্রির মেয়েদের জীবন তুলে ধরা হয়েছে ওই গল্পে। গল্প কিন্তু দেশ, কাল ও সময়কে চিহ্নিত করে। গল্পের কাহিনী যেহেতু বাংলাদেশের বর্তমান সময়কে চিহ্নিত করছে সেহেতু সময়টাকেও গুরুত্ব দিতে হবে। সময়ের সঙ্গে গল্পের কাহিনীর সাংঘর্ষিক কিছু আছে কি-না সেটাও বিবেচ্য বিষয়। কল্পকাহিনী দিয়ে গল্প হয়, তবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কোনো কল্পকাহিনী নয়। এখানে রক্তঝরা শ্রম দিয়ে যারা এই ইন্ডাস্ট্রিকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড় করিয়ে দিয়েছে, তাদের প্রতি আমাদের সম্মানটা সেভাবেই দেওয়া উচিত, কোনো কল্পকাহিনী দিয়ে নয়।



সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৭ ভোর ৪:২৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Humans are (not) from Earth-রূপের বৈচিত্র্য ও আঞ্চলিক প্রোগ্রামিং

লিখেছেন শেরজা তপন, ১৬ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৩

প্রশ্ন ও প্রারম্ভিক জিজ্ঞাসাঃ
আমাদের মনে কি এমন প্রশ্নের উদয় হয় না যে,"আমরা যখন পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষের অবয়ব, গায়ের রঙ, চুল কিংবা পুরুষদের মুখের দাড়ি-গোঁফের দিকে তাকাই, তখন এক অদ্ভুত... ...বাকিটুকু পড়ুন

শরীফ থেকে শরীফা ইস্যু কেন চাঙা হচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ৩:১৭


দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যঞ্জনা – পর্ব ১ -

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:০৮


শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।

বাইরে তখন... ...বাকিটুকু পড়ুন

জন্মদিনে তাহাদের জন্য শুভকামনা। আমার জন্মদিনের স্মৃতি...

লিখেছেন করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬



একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

×