মিডিয়াবিমুখ গৃহকর্তা ও ষোড়শ সংশোধনী!
১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মিডিয়াবিমুখ এক গৃহকর্তা এই বর্ষাঘন দিনে খাটের ওপর শুয়ে শুয়ে মুভি দেখছিলেন। মিডিয়াবিমুখ হলেও তিনি দয়া ক'রে মাঝে-মধ্যে সোশ্যাল মিডিয়ামুখী হন। সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক-দেড় মিনিট করে বরাদ্দ রাখেন। গত কয়েকদিন ধরে ষোড়শ শতাব্দী/ ষোড়শ শতাব্দী এ রকম একটা স্লোগানে টাইমলাইন সয়লাব। কয়েক সেকেণ্ডে এসব কঠিন বিষয় দেখে বুঝা কঠিন। তাই তিনি মনযোগও দেন না। এ অবস্থায় তার স্ত্রীকে একদিন জিজ্ঞেস করলেন:
ওগো শুনছো! সারাদেশ বন্যায় ডুবে যাচ্ছে। কেউ সে কথা বলছে না। শুধু তারা পড়ে আছে ষোড়শ শতাব্দী নিয়ে। ষোড়শ শতাব্দীতে দেশে আসলে হয়েছিলোটা কি? একটু খুলে বলতো!
স্ত্রী শুনে তেলে-বেগুনে জ্বলে উঠলেন। বললেন, আরে মিনসে! সারাদিন মুভি আর মুভি। এরই মধ্যে তিন তিন কাপ কফি সাবাড় করে এখন ষোড়শ সংশোধনীকে বলছে ষোড়শ শতাব্দী! দিন দুনিয়ার খবর রাখো না। আবার কোটকাচারি নিয়ে কথা বলতে আসো। তোমার বিরুদ্ধে ৫৭ ধারায় আমিই মামলা করবো! হুমম! গৃহকর্তা এ কথা শুনেই চুপসে গেলেন। ভেবেছিলেন-আরেক কাপ কফি চাইবেন; এখন সে সাহসটুকুও হারালেন।

সর্বশেষ এডিট : ১৫ ই আগস্ট, ২০১৭ রাত ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।
নৌকায়...
...বাকিটুকু পড়ুন
ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।
যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম...
...বাকিটুকু পড়ুন
পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা....
...বাকিটুকু পড়ুন
আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১

লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত
আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,...
...বাকিটুকু পড়ুন