somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাসুদ রানা শাহীন
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

আমাকে ভালোবাসতেই হবে...

০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাকে তোমার পড়তেই হবে
বেঁচে থাকাটা যখন মুহূর্তের জন্য নিষ্প্রয়োজন মনে হবে,
নাম পরিচয়হীন কাকভেজা শরীর নিয়ে যখন একা একা থমকে দাঁড়াবে,
নিজেকে মানুষ নয় যখন মাটির দলা বলে মনে হবে
তখন আমাকে তোমার পড়তেই হবে।

আমার কাছে তোমাকে আসতেই হবে
রুপালি চামড়ার সেক্সি পোষাক যখন ধোঁকা দেবে,
মানুষের জিহ্বা যখন ঘৃণার তেতো স্বাদে ভরে উঠবে,
মোচড়ে ওঠা বিরহ যখন পাঁজর ভাংগা বেদনা জাগাবে,
তখন আমার কাছে তোমাকে আসতেই হবে।

আমাকে তোমার মনে রাখতেই হবে
সমুদ্র সফেনের উপর দিয়ে যখন হেঁটে যাবে,
যুগল প্রেমের স্রোতে ভেসে যখন পূর্ণতার গভীর বন্দরে নোঙর করবে,
বেলকনির ইজিচেয়ারে বসে যখন ঝরঝরে ডানার মত আলতো কবিতা পাঠ করবে,
তখন আমাকে তোমার মনে রাখতেই হবে।

আমাকে তোমার ভালোবাসতেই হবে
প্রভাতের শিশির ভেজা শিউলি যখন ঝিরিঝিরি বাতাসে দোল খাবে,
যখন ঘুঘু পাখির নরম পালকে অঘ্রাণের কড়া রোদ তাঁতিয়ে উঠবে,
যখন আগ্নেয়গিরির উপর বসে থাকা প্রজাপতির রঙিন পাখায় রোমান্টিক লীলা ভর করবে
তখন আমাকে তোমার ভালোবাসতেই হবে…
সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক শিক্ষায় দেশ সেরা কর্মচারী চাঁদপুরের ফরিদুল ইসলাম

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই জুলাই, ২০২৬ সকাল ১১:১১

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মচারী নির্বাচিত হয়েছেন প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), ফেনীতে কর্মরত কম্পিউটার অপারেটর জনাব মোঃ ফরিদুল ইসলাম। ০৮ জুলাই ২০২৬ তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের... ...বাকিটুকু পড়ুন

আমার যাদুর পেন্সিল...!

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৮ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৩২

কালি কলম দিয়ে কেন লিখি?


কারন ওতে মনটা ভালো থাকে। বিক্ষিপ্ত মনে নেমে আসে স্বস্তির বারিধারা। কালি কলম দিয়ে লেখালেখির কতো বৈচিত্রময় ও কতো রোমাঞ্চকর হতে পারে তা কেবল... ...বাকিটুকু পড়ুন

শহীদ আলেমকে ভুলে গেলাম, আর যুদ্ধাপরাধীকে দিলাম স্বাধীনতা পদক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৯


উনিশশো ছেষট্টি সালের কোনো এক সকালে ঢাকার বিমানবন্দরে এসে নামলেন এক ব্যক্তি। নাম আবুল আলা মওদুদী। বিমানবন্দর থেকে বের হতেই সাংবাদিকরা তাঁকে ঘিরে ধরলেন। কারণ শেখ মুজিবুর রহমান... ...বাকিটুকু পড়ুন

আমার প্রেমিকা হারিয়ে গিয়েছে

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৮ ই জুলাই, ২০২৬ রাত ৮:১৯

আমি তো চাই নি এমন পৃথিবী
আগুনের সংসার
চেয়েছি একটি প্রেমিকাবধূর
দুটো চোখ কবিতার

চেয়েছি একটি শীতল নদীর
জোছনামুখর বুক
চেয়েছি তোমার কমনীয় রাত
থির পরিপাটি সুখ

আমি তো চেয়েছি সংসার জুড়ে
অমরাবতীর ঘর
কোলাহলহীন নির্ঝঞ্ঝাট
বৈরাগ্যের বর

আজো মনে হয় -... ...বাকিটুকু পড়ুন

বিচ্ছিন্ন ঘটনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে জুলাই, ২০২৬ সকাল ৮:৪৪



বিচ্ছিন্ন ঘটনা (রম্য রচনা)

বহু বছর পর এক প্রবাসী ভদ্রলোক দেশে ফিরলেন। বিমানবন্দর থেকে বেরোতেই এক পুরোনো পরিচিত লোকের সঙ্গে দেখা।

ভদ্রলোক: কিরে, দেশের খবর কী? সব ভালো তো?

লোক: আলহামদুলিল্লাহ, কয়েকটা... ...বাকিটুকু পড়ুন

×