somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি। এই বিশুদ্ধ আনন্দ খোজাতেই আমার আনন্দ।

আমার পরিসংখ্যান

মাসুদ রানা শাহীন
quote icon
এক পশলা বিশুদ্ধ আনন্দ পেলে লক্ষ জনম এমনিতেই পাড়ি দিতে পারি।এই আনন্দ খোঁজাতেই আমার আনন্দ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

অপ্রতিম

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:১৪


আজ আমি স্থির হয়ে বসে থাকতে পারছি না, কথা বলতে পারছি না,
মোবাইল স্ক্রিনে নিজেকে আর ধরে রাখতে পারছি না,
আজ আমার বাচ্চাটার দিকে তাকাতে পারছি না।
এই বুকে আজ হিমালয়ের ভার,
এই চোখে আজ বিষাদের স্রোতধারা।
লালমাই পাহাড়ের গাঢ় সবুজ পাদদেশ এমন রক্তাক্ত হবে বিশ্বাস করতে পারছি না
আমাদের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৬ বার পঠিত     like!

অসুখ

লিখেছেন মাসুদ রানা শাহীন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০৪


ভীষণ এক অসুখে পেয়ে বসেছে আমায়
অসুখটা ভালোবাসা বিলানোর
অসুখটা ভালোবাসা কুড়ানোর।
অসুখটা কোন বিলাসের নয়, কোন বাহুল্যের নয়
অসুখটা খ্যাতির হিমালয় ছুঁয়ে ফেলা নয়।
অসুখটা মরার আগে ভালোবাসার দাগ রেখে যাওয়া।

অসুখটা ভালোবাসায় জড়িয়ে থাকার
অসুখটা ভালোবাসায় বেঁচে থাকার।
অসুখটা যুক্তির না, বুদ্ধির না, মুক্তির না
অসুখটা শুন্যতাকে জয় করা না।
অসুখটা শুধু ভালোবাসার অখন্ড স্রোতে ভেসে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৪ বার পঠিত     like!

ফেরা

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১২


অপার্থিব সৌন্দর্যের খোঁজে মালাক্কা যেতে পারি, অ্যান্টার্কটিকা যেতে পারি,
গলে পড়া জোৎস্নার প্রবল প্রবাহে সারা রাত ভিজতে পারি,
লোবানের ঘ্রাণে ঘ্রাণে রাত্র ভারী করে কিছু ক্ষণের জন্য নিজেকে হারিয়ে ফেলতে পারি।
তবু এক দিন তো নিজের কাছেই ফিরতে হয়।

মহাসাগর সাতরে পৃথিবীর শেষ বিন্দুটি ছুঁতে পারি,
উত্তরের মেরুপ্রভা দেখে বিস্ময়ে দীর্ঘশ্বাস ফেলতে পারি,
অরণ্যের নীরবতায়... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৭ বার পঠিত     like!

এত যত্ন করে

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৪৩


কেউ একজন আমাকে নিষ্কলুষ ভোরের মত প্রবল প্রেমে ভাসিয়েছে।
আমার তৃষ্ণার্ত হৃদয়টা ভরাট নদীর মত কানায় কানায় পূর্ণ হয়েছে,
এই কথা আমার পুত্র, পৌত্র, প্রপৌত্রের কাছেও পৌঁছে দিবো।
একটি কথা, যা আমি আগে বলিনি,
আজ তা বলে দিবো।
এত যত্ন করে তার মতো কেউ আমাকে ভালোবাসে নি।

কেউ একজন‌ আমার বোবা অনুভূতিতে অমৃতের ভাষা দিয়েছে।... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৬০ বার পঠিত     like!

তোমাদের লোক নই

লিখেছেন মাসুদ রানা শাহীন, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৭


আমি হয়তো তোমাদের লোক নই
তোমাদের লোক হলে আমার মস্ত একটা কপাল থাকতো,
সেই কপালের ফাঁক গলে হয়তো নিষ্কণ্টক একটা ভবিষ্যত থাকতো।

তোমাদের লোক হলে হয়তো বা আমার একটা আলোকশোভিত রাত্রি থাকতো
ধোয়া উঠা চায়ের কাপের সকাল থাকতো,
কোলাহলে ভরা ব্যস্ত জীবনের ক্লান্তি থাকতো।

তোমাদের লোক হলে
আমি হয়তো বেঁচে থাকতাম।

তোমাদের লোক হলে পছন্দসই বেছে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!

বোধোদয়

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১:১১


কল্পনার রংগীন গল্পটা অনেক দূর গড়িয়েছে
ওদিকে বাস্তবের মাটিটা পায়ের নিচ থেকে সরে গেছে অনেক আগেই
এখনো কী রংগীন গল্পের মায়াবী বুদবুদে আটকে থাকলে চলবে?

বিশ্বাস করা মহত্ত্বের লক্ষণ
ওদিকে মুখের আদলে মুখোশটাই বেশি উজ্জ্বল
এখনো কী আবেগের ওভারডোজ নাটকে ডুবে থাকলে চলবে?

নীরবতার চাদরটা এখনো উঠলো না
ওদিকে লাল আগুন ছড়িয়ে পড়েছে দিগন্ত... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

দেরি হলেও

লিখেছেন মাসুদ রানা শাহীন, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ৮:২৮




একটু দেরি হলেও মানুষ নিজের টা বুঝে নিক
পাহাড় কেটে নিজের চলার রাস্তা বানাতে হলেও পথিক তা বানিয়ে নিক
একটু সময় লাগলেও স্বপ্নচুত্য মানুষেরা আবারো স্বপ্ন‌ দেখা শুরু করুক।আ
দেরি করে হলেও মানুষ নিজের পথটা খুঁজে পাক।

একটু দেরি হলেও মানুষ তার দেয়ালের সীমানাটা ঘুচিয়ে নিক
দ্বিধার সব আগল‌ খুলুক তবে
একটু সময় লাগলেও... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২২ বার পঠিত     like!

অগ্নিবীণা

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ৮:৫৭


সংখ্যায় যতই হও,যতই হও চতুর
আমাকে থামানো যাবে না
মদ আর তাসের টেবিলে বসে যতই চেষ্টা করো ডিভাইড এন্ড রুলের
কিছুই হবে না
আমি স্থাপত্য আর আধ্যাত্মিকতার মিশেলে কেয়ামতের মিসাইল উৎক্ষেপণ করবো
পারবে না,পারবে না এই আমাকে থামাতে।

যতই বন্দুকের ট্রিগার চাপো, যতই করো প্রাসাদ ষড়যন্ত্র
আমাকে থামাতে পারবে না
যতই চেষ্টা করো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     like!

ভাংগুক অচলায়তন

লিখেছেন মাসুদ রানা শাহীন, ০৩ রা জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৯


ভয় পাবেন না
আশার পিদিম জ্বালিয়ে রাখুন
প্রাণের ধুকপুকি জাগিয়ে রাখুন
হেরে যাবেন না।

ঘাবড়াবেন না
নতুন স্বর ও সাহসী উচ্চারণে অনবদ্য হোন
ক্ষুরধার সৃষ্টির ঔজ্জ্বল্যে উদ্ভাসিত হোন
থামবেন না।

নগদমূল্যে বিকোবেন না
ক্লান্ত শিরায় নতুন রক্ত বইয়ে দিন
তাতিয়ে ওঠা ক্ষুধার আগুনকে বাড়তে দিন
সহজে পিছু হটবেন না।

বিচলিত হবেন না
অচলায়তনের দুয়ার ভাংবেই
সুসময়ের চাকা ঘুরবেই
বিমর্ষ হবেন না।

মনের আকাশেও যদি একযোগে মেঘ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

শুধু পারি না

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২৫ শে জুন, ২০২৬ রাত ৮:৫২




এই রক্ত মাংসের অস্তিত্বের বাইরে যে বিশুদ্ধ আত্মা রয়েছে তাকে জাগিয়ে তুলতে পারি
হতাশার চরমতম গভীরে গিয়েও নিজেকে চেখে দেখতে পারি
পারি নিজেকে পুড়িয়ে পুড়িয়ে যাচাই করে নিতে
মৃত্যুর মুখে দাঁড়িয়েও দু হাত তুলে বিলোতে পারি শত-সহস্র নির্মল আলোকমালা
শুধু পারি না তোমাকে ছাড়া থাকতে।

জীবনকে প্রার্থনার মত করে ভালোবাসতে পারি
পারি জীবনে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৬ বার পঠিত     like!

বিষণ্ন দুপুর

লিখেছেন মাসুদ রানা শাহীন, ১১ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬


নিজের গায়ে আগুন ধরিয়ে হলেও তোমাকে ওমের উত্তাপে জাগিয়ে রাখতে চাই
কোন লুকোছাপা না করে খোলা বইয়ের মত নিজেকে তোমার সামনে মেলে ধরতে রাজি আছি
শুধু বলি আমায় বিমুখ করো না।

নিজ‌ শরীরে কালিঝুলি মেখে হলেও তোমার শূণ্য ঘর আলোকিত করতে চাই
তোমার জন্য সম্বল হারিয়ে এই ছোট্ট পুটলিতে সমগ্র জীবন বহন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

একলব্য একাকী

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২৪ শে মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৯


সব গোছানো হলো শুধু নিজেকেই গোছানো হলো না
নিজেকে গোছানোর সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের মন‌ গোছাতেই ব্যস্ত থেকেছি।

সব দেখা হলো শুধু নিজেরটাই দেখা হলো না
নিজেরটা দেখার সময় কই
শেষ পর্যন্ত আমি তো মানুষের নীরব ট্র্যাজেডিগুলো দেখতে দেখতেই সময় পার করেছি।

সব বলা হলো শুধু নিজেরটাই বলা হলো না
নিজেরটা বলার... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৫ বার পঠিত     like!

রামিসার জন্য এলিজি

লিখেছেন মাসুদ রানা শাহীন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৫:৩৪


আমাদের রামিসা চলে গেছে
এখনো আমরা টিকে আছি
এখনো আমরা স্বাভাবিক রয়েছি
আমাদের বুক একটুও কাঁপে নি
আমাদের রক্তে একটুও ঝড় ওঠে নি
আজকেও সূর্য উঠেছে পূব দিকে
আজকেও শহরের রাস্তায় ফ্লাডলাইট জ্বলেছে
আমাদের বেহেস্তের ছোট্ট ফুলটি ঝরে গেলো পিশাচের হিংস্র স্পর্শে
ধরণী এখনো দ্বিধা হয় নি।

আমাদের রামিসা চলে গেছে
এখনো আমরা মূক-মূঢ়-ম্লান হয়ে আছি
এখনো আমরা আত্মতুষ্টিতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৪৯ বার পঠিত     like!

আমন্ত্রণ

লিখেছেন মাসুদ রানা শাহীন, ৩০ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫


নাক সিটকিয়ে লোকে বলে, আমি নাকি অতি আবেগী অতিরিক্ত হ্নদয়ঘেষা!
বিশ্বাস করো, এই মুহূর্তে এই হৃদয়ে শিল্প নয় প্রবল এক প্রেমিক পুরুষ বসবাস করছে
শুধু যুদ্ধ নয় শুধু নিষেধাজ্ঞা নয় তোমার নি: শব্দ চাহনিও আমাকে অপেক্ষায় রেখেছে!
এই বর্ষায় এই বুকে তোমার জন্য জমা করেছি ভালোবাসার অথই সমুদ্র
তবে তুমি আসছো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

তবে কী বৈশাখ এলো

লিখেছেন মাসুদ রানা শাহীন, ১৩ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:২১


ওই দক্ষিণের হাওয়ায় নব স্পর্শের পদধ্বনি শুনি
ওই এক লক্ষ সাত চল্লিশ হাজার বর্গমাইলের মায়াবী আকাশ হঠাৎ রুদ্র মেজাজে ফেটে পড়েছে
রুদ্র পলাশে মেতে উঠা ফাগুনের শেষ সীমানায় তবে কী নব রাজপুত্রের আগমন ঘটল?
বাংলার উষ্ণ শ্যামল প্রান্তরে তবে কী বৈশাখ এলো?

ওই কৃষানীর চোখের কোটর হতে দু:খের শিলালিপি মুছে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৬০৩১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ